গয়েরকাটায় লরির চাকায় পিষ্ট চা শ্রমিক, ঘাতক লরি আটকের দাবিতে এশীয় হাইওয়েতে রণক্ষেত্র

নিউজ ডেস্ক: ভোরের আলো ফুটতে না ফুটতেই রক্ত ঝরল এশীয় হাইওয়ে-৪৮-এ। শনিবার সকালে গয়েরকাটা চা বাগানের বাঁশ লাইনের সামনে এক ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ হারালেন এক প্রৌঢ়া চা শ্রমিক। মৃতার নাম পতনু খাচুয়া (৫৫)। এই ঘটনায় আরও দুই মহিলা শ্রমিক গুরুতর জখম হয়ে বর্তমানে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঘাতক লরিটির বেপরোয়া গতিই এই অকাল মৃত্যুর কারণ বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে চা বাগানের এক দল শ্রমিক যখন কাজের উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিলেন, ঠিক তখনই ধূপগুড়ি অভিমুখে যাওয়া একটি দ্রুতগামী লরি তিনজনকে পিষে দিয়ে পালানোর চেষ্টা করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পতনু খাচুয়ার। আশঙ্কাজনক অবস্থায় আফ্রিলা লাকড়া ও রাজকুমারি বাড়াকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন চা বাগানের শ্রমিকরা।

দুর্ঘটনার প্রতিবাদে এবং এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দাবিতে ধূপগুড়ি-বীরপাড়া গামী এশীয় হাইওয়ে অবরোধ করেন কয়েকশো শ্রমিক। প্রায় দেড় ঘণ্টা যান চলাচল স্তব্ধ থাকায় হাইওয়ের দু’দিকে লরি ও বাসের দীর্ঘ লাইন পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বানারহাট থানার আইসি সুরজ থাপা ও ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম পাল চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।

পুলিশি হস্তক্ষেপে হাইওয়ের অবরোধ উঠলেও বিক্ষোভের আঁচ কমেনি। শ্রমিকরা পরে গয়েরকাটা ফ্যাক্টরির সামনে গিয়ে পুনরায় বিক্ষোভ শুরু করেন। পুলিশ জানিয়েছে, ঘাতক লরিটিকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। বাগানের সামনে যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না ঘটে, তার জন্য দ্রুত ট্রাফিক ব্যারিয়ার বসানোর কাজ শুরু করার আশ্বাস দিয়েছে প্রশাসন।

Share on Social Media
  • Related Posts

    রাতের ধূপগুড়ি এখন ‘ইঁদুরপুর’! বিডিও অফিস থেকে থানার ফাইল, দাপুটে ইঁদুরের গ্রাসে জেরবার শহর

    নিউজ ডেস্ক: রাত নামলেই ধূপগুড়ি শহরের দখল নিচ্ছে এক নিঃশব্দ বাহিনী। অলিগলি থেকে বাজার, সরকারি দপ্তরের টেবিল থেকে পুলিশের আলমারি— কোথাও রেহাই নেই তাদের তীক্ষ্ণ দাঁত থেকে। ইঁদুরের এই নজিরবিহীন…

    Share on Social Media

    ধূপগুড়ির ‘জামাই’ আসলে পাক চর? কেরালা পুলিশের হাতে ধরা পড়ল সীমান্ত ডিঙিয়ে আসা বাংলাদেশি যুবক

    নিউজ ডেস্ক: গ্রামের চেনা জামাইকে হঠাৎ হাতকড়া পরা অবস্থায় পুলিশের ঘেরাটোপে দেখে তাজ্জব বনে গিয়েছিলেন ধূপগুড়ির ভেমটিয়া এলাকার বাসিন্দারা। প্রথমে বিষয়টিকে নিছক ভুল বোঝাবুঝি মনে করলেও, কেরালা পুলিশের জেরায় যা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    রাজ্যে পালাবদলে খুশির জোয়ার, বালুরঘাটে কেউ খাওয়াচ্ছেন নিখরচায় চা, কেউ ডালপুরি

    রাজ্যে পালাবদলে খুশির জোয়ার, বালুরঘাটে কেউ খাওয়াচ্ছেন নিখরচায় চা, কেউ ডালপুরি

    জাতীয় সড়কের ধারে শতাধিক জমির নথি উদ্ধার, রাজ্যে পালাবদলের জেরেই কি প্রমাণ লোপাট?

    জাতীয় সড়কের ধারে শতাধিক জমির নথি উদ্ধার, রাজ্যে পালাবদলের জেরেই কি প্রমাণ লোপাট?

    অশান্তি রুখতে কড়া মালদহ বিজেপি, বিজয় মিছিল ও স্ট্যান্ড দখলের বিরুদ্ধে কড়া ফতোয়া

    অশান্তি রুখতে কড়া মালদহ বিজেপি, বিজয় মিছিল ও স্ট্যান্ড দখলের বিরুদ্ধে কড়া ফতোয়া

    সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে তৎপর নবান্ন, বিএসএফ-কে জমি হস্তান্তরে গতি আনার নির্দেশ

    সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে তৎপর নবান্ন, বিএসএফ-কে জমি হস্তান্তরে গতি আনার নির্দেশ

    আমডাঙায় বিজেপি কর্মীদের বাড়িতে মধ্যরাতে তাণ্ডব, ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে হুঁশিয়ারি অর্জুনের

    আমডাঙায় বিজেপি কর্মীদের বাড়িতে মধ্যরাতে তাণ্ডব, ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে হুঁশিয়ারি অর্জুনের

    ‘ফলতার ত্রাস’ জাহাঙ্গিরের ডেরায় গণরোষ, বিলাসবহুল কার্যালয় গুঁড়িয়ে দিল জনতা

    ‘ফলতার ত্রাস’ জাহাঙ্গিরের ডেরায় গণরোষ, বিলাসবহুল কার্যালয় গুঁড়িয়ে দিল জনতা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.