চা আমদানিতে কড়া নজরদারি টি বোর্ডের, গুণমান পরীক্ষায় ‘ফেল’ করলে নিষিদ্ধ হবে বিক্রি

নিউজ ডেস্ক: ভারতীয় চায়ের বিশ্বজোড়া সুনাম ধরে রাখতে এবার কঠোর পদক্ষেপ নিল টি বোর্ড। বিদেশ থেকে আমদানি করা যে কোনও চায়ের ক্ষেত্রে ল্যাবরেটরি পরীক্ষা এখন থেকে বাধ্যতামূলক। আগামী ১ মে থেকে কার্যকর হতে চলা এই নতুন নিয়মে স্পষ্ট জানানো হয়েছে, টি বোর্ড এবং ‘এফএসএসএআই’ (FSSAI)-এর নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হলেই কেবল সেই চা ভারতের বাজারে বিক্রি বা পুনঃরপ্তানির অনুমতি (NOC) পাবে। পরীক্ষায় গুণমান বজায় রাখতে ব্যর্থ হলে সেই চা সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে।

প্রতি বছর ভিয়েতনাম, ইরান, কেনিয়া, নেপাল এবং শ্রীলঙ্কার মতো দেশ থেকে বিপুল পরিমাণ চা ভারতে আসে। পরিসংখ্যানে দেখা গিয়েছে, ২০২৫ সালে প্রায় ৩৯ মিলিয়ন কেজি চা আমদানি হয়েছে। অভিযোগ ওঠে, এই আমদানিকৃত নিম্নমানের অনেক চা অনেক সময় ভারতীয় চায়ের নামে বিদেশের বাজারে চলে যায়, যা দেশের চায়ের গরিমা ক্ষুণ্ণ করে। এই জালিয়াতি রুখতেই একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) তৈরি করেছে বোর্ড।

নতুন নিয়ম অনুযায়ী, ১ মে থেকে প্রত্যেক আমদানিকারককে টি কাউন্সিলের পোর্টালে আগাম তথ্য দিতে হবে। চা বন্দরে পৌঁছানোর পর ৫০০ গ্রাম করে দু’টি নমুনা সংগ্রহ করবেন আধিকারিকরা। ল্যাবরেটরিতে ১৪ দিনের মধ্যে পরীক্ষার ফল জানানো হবে। পরীক্ষায় পাশ করলেই মিলবে ‘ইমপোর্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট’। টি বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে উত্তরবঙ্গের চা মহল। কনফেডারেশন অফ ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন (সিস্টা)-র সভাপতি বিজয়গোপাল চক্রবর্তী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন, এর ফলে দেশীয় চায়ের উৎকর্ষ ও সুনাম দুইই বজায় থাকবে।

Share on Social Media
  • Related Posts

    ভোটের আবহে জেলের অন্দরেও কড়া পাহারা, ‘প্যারোল-ফার্লো’তে স্থগিতাদেশ কমিশনের

    নিউজ ডেস্ক: রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার সংশোধনাগারগুলিতে নজরদারি আরও কয়েক গুণ বাড়িয়ে দিল নির্বাচন কমিশন। জেলের চার দেওয়ালের অন্দরে বসে যাতে কোনওভাবেই নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করা…

    Share on Social Media

    চৈত্রে শ্রাবণের ধারা! অকাল বৃষ্টিতে ভিজল তপ্ত বাংলা, কাল থেকেই কি ফিরবে ভ্যাপসা গরম?

    নিউজ ডেস্ক: পূর্বাভাস ছিলই, সেই সম্ভাবনাকে সত্যি করেই বৃহস্পতিবার সাতসকাল থেকে প্রবল বৃষ্টিতে ভিজল তপ্ত বাংলা। বসন্তের শেষ বেলায় আকাশ জুড়ে মেঘের ঘনঘটা; কলকাতা থেকে জেলা— সর্বত্রই প্রায় একই ছবি।…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার কলকাতার রাস্তায়! পিচের আকাশছোঁয়া দাম ও আকালে থমকে সংস্কা

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার কলকাতার রাস্তায়! পিচের আকাশছোঁয়া দাম ও আকালে থমকে সংস্কা

    সেরার সেরা চার বিষয়ই তুরুপের তাস, কলেজে ভর্তিতে নয়া নিয়মের পথে কলকাতা বিশ্ববিদ্যালয়

    সেরার সেরা চার বিষয়ই তুরুপের তাস, কলেজে ভর্তিতে নয়া নিয়মের পথে কলকাতা বিশ্ববিদ্যালয়

    ভোটের আবহে জেলের অন্দরেও কড়া পাহারা, ‘প্যারোল-ফার্লো’তে স্থগিতাদেশ কমিশনের

    ভোটের আবহে জেলের অন্দরেও কড়া পাহারা, ‘প্যারোল-ফার্লো’তে স্থগিতাদেশ কমিশনের

    চৈত্রে শ্রাবণের ধারা! অকাল বৃষ্টিতে ভিজল তপ্ত বাংলা, কাল থেকেই কি ফিরবে ভ্যাপসা গরম?

    চৈত্রে শ্রাবণের ধারা! অকাল বৃষ্টিতে ভিজল তপ্ত বাংলা, কাল থেকেই কি ফিরবে ভ্যাপসা গরম?

    ‘অনুপ্রবেশকারীদের মাথাকে জেলে ভরা হবে’, সিউড়ি থেকে তৃণমূলকে চরম হুঁশিয়ারি মোদীর

    ‘অনুপ্রবেশকারীদের মাথাকে জেলে ভরা হবে’, সিউড়ি থেকে তৃণমূলকে চরম হুঁশিয়ারি মোদীর

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.