চড়া সুদের মরণফাঁস! আমডাঙায় ব্যাঙ্ক কর্মীকে খুনের অভিযোগে গ্রেফতার দুই ভাই, মুম্বই থেকে পাকড়াও মূল পাণ্ডা

নিউজ ডেস্ক: চড়া সুদের কারবার আর তার থেকে জন্ম নেওয়া আক্রোশই শেষ পর্যন্ত প্রাণ কাড়ল মহম্মদ জহিরুল ইসলাম সর্দারের (২৫)। আমডাঙার ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্র (সিএসপি) মালিককে নৃশংসভাবে খুনের অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম ওবিদুল মণ্ডল ও রবিউল মণ্ডল। মূল অভিযুক্ত ওবিদুল খুনের পর মুম্বইয়ের পূর্ব বান্দ্রায় পালিয়ে গা ঢাকা দিলেও বারাসত পুলিশ জেলার বিশেষ দল সেখান থেকেই তাকে পাকড়াও করে। অন্য ভাই রবিউলকে ধরা হয়েছে এলাকা থেকেই।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আমডাঙার সাধনপুরের রামপুর গ্রামের বাসিন্দা জহিরুল নিজের ব্যবসার পাশাপাশি এলাকায় চড়া সুদে টাকা ধার দিতেন। জহিরুলের দোকানের পাশেই সেলাইয়ের দোকান ছিল ওবিদুলের। মাস ছয়েক আগে ২০ হাজার টাকা ঋণ নিয়েছিল সে। কিন্তু জহিরুলের চক্রবৃদ্ধি সুদের ভারে সেই টাকা দ্রুত বেড়ে দাঁড়ায় ৪৪ হাজারেরও বেশি। অভিযোগ, আসল তো দূরের কথা, সুদের টাকা মেটাতে না পারায় ওবিদুলকে চূড়ান্ত অপমান ও হুমকি দিতে শুরু করেন জহিরুল। এমনকি ওবিদুলের বাড়িতে গিয়েও শাসানি দিয়ে আসেন তিনি। সেই আক্রোশ মেটাতেই ভাই রবিউলকে সঙ্গে নিয়ে খুনের ছক কষে ওবিদুল।

গত ২৯ জানুয়ারি রাতে টাকা মেটানোর নাম করে জহিরুলকে একটি নির্মীয়মাণ বাড়িতে ডেকে আনে দুই ভাই। মেলা থেকে কেনা ধারালো ছুরি দিয়ে জহিরুলকে এলোপাথাড়ি কোপানো হয় এবং মৃত্যু নিশ্চিত করতে গলার নলি কেটে দেওয়া হয়। খুনের পর তথ্যপ্রমাণ লোপাটের উদ্দেশ্যে জহিরুলের বাইক দেগঙ্গায় ফেলে রেখে পালিয়ে যায় তারা। বারাসত পুলিশ জেলার সুপার প্রিয়ব্রত রায় জানিয়েছেন, “চড়া সুদের জেরে তৈরি হওয়া আক্রোশ থেকেই এই খুন। খুনে ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে।” মৃত জহিরুলের পরিবার অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে।

Share on Social Media
  • Related Posts

    অকাল তুষারপাত ও ধসে লণ্ডভণ্ড উত্তর সিকিম: লাচেনে বন্দি কয়েকশো পর্যটক, জারি হেল্পলাইন

    নিউজ ডেস্ক: বসন্তের আমেজে পাহাড়ে গিয়ে প্রকৃতির রুদ্ররোষে বিপত্তি। উত্তর সিকিমে ভয়াবহ ধসের জেরে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ল পর্যটন কেন্দ্র লাচেন। গত কয়েক দিনের টানা বৃষ্টি আর তুষারপাতের জেরে উত্তর…

    Share on Social Media

    মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে ‘টাকার পাহাড়’, রহস্যজনক লেনদেনে বিদ্ধ আইনজীবী: আজ সুপ্রিম কোর্টে রিপোর্ট

    নিউজ ডেস্ক: মালদহের মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ বন্দি করে রাখার ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই পরতে পরতে খুলছে রহস্যের জট। উস্কানি দেওয়ার অভিযোগে ধৃত আইনজীবী মোফাক্কেরুল ইসলামের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার বিপুল…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ট্রাম্প থাকাকালীনই হোয়াইট হাউসের সামনে গুলি! লাফায়েত পার্কে মধ্যরাতে শ্যুটআউট, পলাতক দুষ্কৃতী

    ট্রাম্প থাকাকালীনই হোয়াইট হাউসের সামনে গুলি! লাফায়েত পার্কে মধ্যরাতে শ্যুটআউট, পলাতক দুষ্কৃতী

    অকাল তুষারপাত ও ধসে লণ্ডভণ্ড উত্তর সিকিম: লাচেনে বন্দি কয়েকশো পর্যটক, জারি হেল্পলাইন

    অকাল তুষারপাত ও ধসে লণ্ডভণ্ড উত্তর সিকিম: লাচেনে বন্দি কয়েকশো পর্যটক, জারি হেল্পলাইন

    মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে ‘টাকার পাহাড়’, রহস্যজনক লেনদেনে বিদ্ধ আইনজীবী: আজ সুপ্রিম কোর্টে রিপোর্ট

    মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে ‘টাকার পাহাড়’, রহস্যজনক লেনদেনে বিদ্ধ আইনজীবী: আজ সুপ্রিম কোর্টে রিপোর্ট

    তপ্ত দহন থেকে মুক্তি, কালবৈশাখীর জোড়া ঝাপটায় ভিজল বাংলা: মঙ্গল-বুধ ‘কমলা সতর্কতা’

    তপ্ত দহন থেকে মুক্তি, কালবৈশাখীর জোড়া ঝাপটায় ভিজল বাংলা: মঙ্গল-বুধ ‘কমলা সতর্কতা’

    স্মৃতিতে অমলিন ১০৬ বছরের দীর্ঘ যাত্রা, প্রয়াত কিংবদন্তি চিকিৎসক মণি ছেত্রী

    স্মৃতিতে অমলিন ১০৬ বছরের দীর্ঘ যাত্রা, প্রয়াত কিংবদন্তি চিকিৎসক মণি ছেত্রী

    ভোটের মুখে কলকাতায় বিপুল নগদ! নেতাজিনগরের নাকা তল্লাশিতে উদ্ধার প্রায় ৩৮ লক্ষ টাকা

    ভোটের মুখে কলকাতায় বিপুল নগদ! নেতাজিনগরের নাকা তল্লাশিতে উদ্ধার প্রায় ৩৮ লক্ষ টাকা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.