পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি কোচবিহারে, স্ত্রীকে পুড়িয়ে মারার পর আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর!

নিউজ ডেস্ক: সাতসকালে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সাক্ষী থাকল কোচবিহার শহর। পারিবারিক বিবাদের জেরে মাঝরাস্তায় স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে স্ত্রীর। অন্যদিকে, স্ত্রীকে পোড়াতে গিয়ে নিজেও অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অভিযুক্ত স্বামী। বুধবার কোচবিহার পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড এলাকায় এই হাড়হিম করা ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম ছন্দা রায় (৩৫)। তিনি পেশায় কোচবিহার মেডিক্যাল কলেজের নার্সিং স্টাফ ছিলেন। দীর্ঘ সাড় তিন বছর ধরে ১৪ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি। তাঁর স্বামী রঞ্জিত রায় পেশায় একজন গাড়িচালক। অভিযোগ, বুধবার রাতে ছন্দার সঙ্গে রঞ্জিতের তীব্র বচসা শুরু হয়। বিবাদ চরমে পৌঁছালে প্রকাশ্য রাস্তায় স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন রঞ্জিত। ছন্দাদেবীকে বাঁচাতে গিয়ে বা নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টায় অগ্নিদগ্ধ হন রঞ্জিত। স্থানীয়রা ছুটে এসে রঞ্জিতকে উদ্ধার করে কোচবিহার মেডিক্যাল কলেজে ভর্তি করেন। খবর পেয়ে কোতয়ালি থানার পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ছন্দাদেবীর দগ্ধ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

বাড়ির মালিক দেবজিৎ বর্মা জানান, ছন্দাদেবী নিজের জমানো টাকায় স্বামীকে গাড়ি কিনে দিয়েছিলেন। কিন্তু সেই গাড়ির কিস্তি মেটানো নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘ দিন ধরে অশান্তি চলছিল। এর আগে পুলিশের দ্বারস্থ হওয়ার কথা ভাবলেও শেষ পর্যন্ত আইনি পথে হাঁটেননি ছন্দা। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে, যে বর্তমানে পড়াশোনার খাতিরে হস্টেলে থাকে। এই নৃশংস ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে কোতয়ালি থানার পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    রাসমেলা ময়দানে মোদীর ‘বিজয় সংকল্প’, উত্তরবঙ্গ থেকেই পরিবর্তনের মহাযুদ্ধে শান দিচ্ছেন প্রধানমন্ত্রী

    নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের দামামা বাজার পর এই প্রথম বঙ্গে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লক্ষ্য— উত্তরের মাটি থেকে দক্ষিণের প্রান্ত পর্যন্ত পদ্ম-হাওয়া বইয়ে দেওয়া। আজ, রবিবার কোচবিহারের ঐতিহাসিক রাসমেলা…

    Share on Social Media

    সীমান্ত নাকা চেকিংয়ে বিপুল নগদ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, ভোটের মুখে তপ্ত কোচবিহার

    নিউজ ডেস্ক: ২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই বাংলা-অসম সীমান্তে নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে প্রশাসন। উত্তরবঙ্গের কোচবিহার জেলার সীমান্ত এলাকাগুলিতে রাতভর নাকা তল্লাশি চালিয়ে প্রায় পৌনে চার লক্ষ নগদ…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    রাজ্যে পালাবদলে খুশির জোয়ার, বালুরঘাটে কেউ খাওয়াচ্ছেন নিখরচায় চা, কেউ ডালপুরি

    রাজ্যে পালাবদলে খুশির জোয়ার, বালুরঘাটে কেউ খাওয়াচ্ছেন নিখরচায় চা, কেউ ডালপুরি

    জাতীয় সড়কের ধারে শতাধিক জমির নথি উদ্ধার, রাজ্যে পালাবদলের জেরেই কি প্রমাণ লোপাট?

    জাতীয় সড়কের ধারে শতাধিক জমির নথি উদ্ধার, রাজ্যে পালাবদলের জেরেই কি প্রমাণ লোপাট?

    অশান্তি রুখতে কড়া মালদহ বিজেপি, বিজয় মিছিল ও স্ট্যান্ড দখলের বিরুদ্ধে কড়া ফতোয়া

    অশান্তি রুখতে কড়া মালদহ বিজেপি, বিজয় মিছিল ও স্ট্যান্ড দখলের বিরুদ্ধে কড়া ফতোয়া

    সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে তৎপর নবান্ন, বিএসএফ-কে জমি হস্তান্তরে গতি আনার নির্দেশ

    সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে তৎপর নবান্ন, বিএসএফ-কে জমি হস্তান্তরে গতি আনার নির্দেশ

    আমডাঙায় বিজেপি কর্মীদের বাড়িতে মধ্যরাতে তাণ্ডব, ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে হুঁশিয়ারি অর্জুনের

    আমডাঙায় বিজেপি কর্মীদের বাড়িতে মধ্যরাতে তাণ্ডব, ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে হুঁশিয়ারি অর্জুনের

    ‘ফলতার ত্রাস’ জাহাঙ্গিরের ডেরায় গণরোষ, বিলাসবহুল কার্যালয় গুঁড়িয়ে দিল জনতা

    ‘ফলতার ত্রাস’ জাহাঙ্গিরের ডেরায় গণরোষ, বিলাসবহুল কার্যালয় গুঁড়িয়ে দিল জনতা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.