সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে তৎপর নবান্ন, বিএসএফ-কে জমি হস্তান্তরে গতি আনার নির্দেশ

নিউজ ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই সীমান্ত সুরক্ষা নিয়ে বড়সড় পদক্ষেপ করল নবান্ন। ভারত-বাংলাদেশ সীমান্তের অসুরক্ষিত এলাকাগুলিতে দ্রুত কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শেষ করতে চায় প্রশাসন। এই মর্মে সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ-এর (BSF) দীর্ঘদিনের বকেয়া জমি হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে নড়চড়ে বসেছেন শীর্ষ আধিকারিকরা।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বিএসএফ-এর তরফে রাজ্যের কাছে সীমান্ত সংলগ্ন বেশ কিছু জমির আবেদন জানানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি খতিয়ে দেখে জানা গিয়েছে, প্রায় ৯০ একর জমি হস্তান্তরের জন্য রাজ্য মন্ত্রিসভার প্রয়োজনীয় অনুমোদন এখনও মেলেনি। এই জট কাটাতে দ্রুত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

জমি হস্তান্তরের খতিয়ান বলছে, এর আগে ১,৪৮৭ একর জমি বিএসএফ-কে দেওয়ার বিষয়ে অনুমোদন দিয়েছিল রাজ্য। কিন্তু বাস্তবে তার মধ্যে মাত্র ৩৯৩ একর জমি বিএসএফ-এর হাতে তুলে দেওয়া সম্ভব হয়েছে। বাকি ১,০৯৪ একর জমি হস্তান্তরের কাজ নানা কারণে এখনও ঝুলে রয়েছে। এই বিশাল পরিমাণ জমির দখল বিএসএফ-এর হাতে পৌঁছে দেওয়ার কাজটিকে এবার অগ্রাধিকার দিচ্ছে নবান্ন।

সীমান্ত সুরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ সীমান্তের একটি বড় অংশ এখনও অসুরক্ষিত থাকায় অনুপ্রবেশ এবং পাচারের মতো সমস্যা লেগেই থাকে। কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য এই জমিগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবান্নের এই নতুন তৎপরতায় সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার হবে এবং দীর্ঘদিনের বকেয়া কাজ দ্রুত গতি পাবে বলে আশা করা হচ্ছে।

Share on Social Media
  • Related Posts

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের পর শুক্রবার পরিষদীয় দলনেতা এবং নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। দায়িত্ব পাওয়ার পরেই রাজ্যবাসীর উদ্দেশে একগুচ্ছ বিশেষ বার্তা দেন তিনি। দলের…

    Share on Social Media

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    নিউজ ডেস্ক: ২০২৬ বিধানসভা নির্বাচনে (WB Election Result 2026) বাংলার মসনদে বিজেপির জয় জয়কার। আর এই সাফল্যের কেন্দ্রে রয়েছেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২০ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    ১৫ বছরের প্রতিজ্ঞা পূরণ! রাজ্যে বিজেপি আসতেই চুল কাটলেন বাগদার পঞ্চায়েত সদস্য

    ১৫ বছরের প্রতিজ্ঞা পূরণ! রাজ্যে বিজেপি আসতেই চুল কাটলেন বাগদার পঞ্চায়েত সদস্য
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.