শৌচালয়ে দ্বিতীয় শ্রেণির পড়ুয়া, স্কুল ছুটি না হতেই তালা দিয়ে উধাও শিক্ষকেরা! গঙ্গারামপুরে চাঞ্চল্য

নিউজ ডেস্ক: ক্লাসের ফাঁকে শৌচালয়ে গিয়েছিল দ্বিতীয় শ্রেণির এক খুদে পড়ুয়া। কিন্তু সেই অবোধ শিশুকে বাথরুমের অন্ধকারে রেখেই নির্ধারিত সময়ের আগে স্কুল ছুটি দিয়ে, মূল গেটে তালা ঝুলিয়ে বাড়ি চলে গেলেন শিক্ষক-শিক্ষিকারা! বুধবার গঙ্গারামপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের অনিলা নন্দী স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে এই মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।

বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ছাত্রের নাম গৌরব টুডু। সে স্থানীয় একটি আশ্রমে থেকে ওই বিদ্যালয়ে পড়াশোনা করে। এদিন ক্লাস চলাকালীন সে শৌচালয়ে গিয়েছিল। অভিযোগ, শৌচালয়ে ছাত্রটি রয়েছে তা না দেখেই এবং স্কুল ছুটির নির্ধারিত সময়ের আগেই শিক্ষক-শিক্ষিকারা মূল গেটে তালা দিয়ে চলে যান।

অন্ধকার ও দুর্গন্ধময় শৌচালয়ে দীর্ঘক্ষণ আটকে থেকে কান্নাকাটি শুরু করে গৌরব। কিন্তু স্কুল চত্বর জনশূন্য হওয়ায় কেউ তার চিৎকার শুনতে পায়নি। শেষমেশ ভয় পেয়ে খুদে পড়ুয়াটি বাথরুমের দেওয়াল বেয়ে ঘুলঘুলির কাছে পৌঁছায় এবং বাইরে থাকা পথচলতি মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। দীর্ঘ প্রচেষ্টার পর স্থানীয় যুবক ইউসুফ আলি ও অন্যান্যদের নজরে আসে বিষয়টি। তাঁরাই তড়িঘড়ি উদ্যোগ নিয়ে ছাত্রটিকে উদ্ধার করেন।

গৌরব জানায়, “শৌচকর্ম সেরে বেরোতে গিয়ে দেখি বাথরুম ও স্কুল সব তালাবন্ধ। অনেক চিৎকার করেছি, কেউ শুনতে পায়নি। শেষে জানালা দিয়ে বাইরে ডাকার পর আমাকে উদ্ধার করা হয়।” প্রত্যক্ষদর্শী ইউসুফ আলি বলেন, “স্কুলের সামনে কাজ করার সময় বাথরুম থেকে কান্নার শব্দ পাই। ঘুলঘুলি দিয়ে উঁকি মেরে বিষয়টি বুঝতে পেরে গ্রামবাসীদের খবর দিই।”

ঘটনার খবর পেয়েই স্কুলে পৌঁছান গঙ্গারামপুরের বিডিও অর্পিতা ঘোষাল এবং প্রধান শিক্ষক বিজয় বর্মন। কেন নির্দিষ্ট সময়ের আগে স্কুল বন্ধ হলো এবং কেন ছাত্রকে পরীক্ষা না করেই তালা দেওয়া হলো, তা নিয়ে প্রধান শিক্ষককে কড়া জিজ্ঞাসাবাদ করেন বিডিও। প্রধান শিক্ষক বিজয় বর্মন বলেন, “আমরা সব দেখেই স্কুল বন্ধ করি, আজ কীভাবে এমন হলো বুঝতে পারছি না। এই ঘটনার জন্য আমি ক্ষমাপ্রার্থী।”

এদিকে এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্ববোধ নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন অভিভাবকরা। এ বিষয়ে গঙ্গারামপুর সদর চক্রের এস আই এনামুল শেখ জানান, বিষয়টি আপনাদের কাছে জানলাম। আমি এই মুহূর্তে নির্বাচনের কাজে ব্যস্ত আছি। পরবর্তীতে বিষয়টি খতিয়ে দেখা হবে।

Share on Social Media
  • Related Posts

    বুনিয়াদপুরে ‘বুলডোজার’ আস্ফালন! সুকান্তর উপস্থিতিতেই তেতে উঠল গঙ্গারামপুর, তৃণমূলের কটাক্ষ ‘ইউপি মডেল’

    নিউজ ডেস্ক: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের মনোনয়ন পর্ব ঘিরে বৃহস্পতিবার নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর শহর। হরিরামপুর ও কুশমণ্ডির বিজেপি প্রার্থীদের মনোনয়ন পেশের মিছিলে হঠাৎই উদয় হল দুটি পেল্লায়…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.