নিখোঁজ ভোটকর্মীর রহস্যজনক অন্তর্ধান, ৪ দিন পর উদ্ধার জামাইবাবুর বাড়ি থেকে! ধন্দে পুলিশ

নিউজ ডেস্ক: ভোটের ডিউটিতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া সেই স্কুল শিক্ষকের অবশেষে হদিস মিলল। শনিবার বিকেলে ইটাহারের পতিরাজপুর গ্রাম পঞ্চায়েতের মহিনগর এলাকায় জামাইবাবুর বাড়ি থেকে উদ্ধার করা হয় ভোটকর্মী সুফল মুর্মুকে (৪৭)। চারদিন ধরে তিনি কোথায় ছিলেন বা কীভাবে সেখানে পৌঁছালেন, তা নিয়ে এখনও ঘনীভূত হচ্ছে রহস্য। নিখোঁজ শিক্ষকের হদিস মেলায় পরিবারে স্বস্তি ফিরলেও তাঁর অসংলগ্ন বয়ানে ধন্দে রয়েছেন তদন্তকারীরা।

ডিসিআরসি থেকেই উধাও: ইটাহারের উত্তর জামালপুরের বাসিন্দা সুফলবাবু পেশায় দুর্লভপুর প্রাইমারি স্কুলের শিক্ষক। গত ২২ এপ্রিল বিধানসভা নির্বাচনের ডিউটির জন্য সেকেন্ড পোলিং অফিসার হিসেবে ইসলামপুরের সুভাষনগর জুনিয়র হাইস্কুলের ১০৮ নম্বর বুথে তাঁর নাম ছিল। পরিবারের দাবি, ইসলামপুর কলেজে ডিসিআরসি কেন্দ্রে হাজিরা দিয়ে সই করার পর থেকেই তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ চালানোর পর ইটাহার থানায় নিখোঁজ ডায়েরি করেন তাঁর স্ত্রী সাবিনা হাঁসদা।

কীভাবে মিলল হদিস? শনিবার সকালেও দিশাহারা স্ত্রী রায়গঞ্জের পুলিশ সুপার কুলদীপ সোনাওয়ানের দপ্তরে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদের সঙ্গে দেখা করেন। পুলিশের তৎপরতায় তল্লাশি শুরু হতেই খবর আসে, সুফলবাবু ইটাহারের পতিরাজপুর গ্রাম পঞ্চায়েতের মহিনগরে তাঁর জামাইবাবু শান্তি সরেনের বাড়িতে রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তায় তাঁকে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে পরিচিত কয়েকজন আটকে রেখে জামাইবাবুকে খবর দেন। এরপর জামাইবাবু তাঁকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান।

স্মৃতিভ্রম নাকি অন্য কিছু? উদ্ধার হওয়ার পর সুফল মুর্মু পুলিশকে জানিয়েছেন, সেদিন ইসলামপুর ডিসিআরসিতে হাজিরা দেওয়ার পর তিনি শৌচালয়ে গিয়েছিলেন। সেখান থেকে খাবার খেতে বাইরে বেরোনোর পর থেকে তাঁর আর কিছুই মনে নেই। এমনকি কীভাবে তিনি ইসলামপুর থেকে অত দূরে নিজের আত্মীয়ের বাড়িতে পৌঁছালেন, সেই বিষয়েও তিনি কোনও স্পষ্ট ধারণা দিতে পারেননি। তাঁর মোবাইল ফোনটিও হারিয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি।

তদন্তে পুলিশ: রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ জানিয়েছেন, “আমাদের পুলিশ টিম তদন্ত শুরু করে সব দিক খতিয়ে দেখছে।” শনিবার সন্ধ্যায় ইটাহার থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদের পর তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মাঝখানের এই কয়েকদিন তিনি ঠিক কোথায় ছিলেন এবং তাঁর সঙ্গে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেছিল কি না, তা খতিয়ে দেখছে ইটাহার থানার পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    ভোট মিটলেও ফেরেননি শিক্ষক, নিখোঁজ ভোটকর্মী-কে ঘিরে রহস্য ইটাহারে! উদ্বেগে পরিবার

    নিউজ ডেস্ক: রাজ্যের প্রথম দফার নির্বাচন মিটে গিয়ে সব ভোটকর্মী ঘরে ফিরলেও, ইটাহারের এক প্রাথমিক শিক্ষকের হদিশ না মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গত ২২ এপ্রিল ভোটের ডিউটি করতে উত্তর দিনাজপুর…

    Share on Social Media

    খেজুর-চিকিৎসা সামগ্রীর প্যাকেটে বিপুল মাদক! ইটাহারে মালদহের দুই যুবককে গ্রেপ্তার পুলিশের

    নিউজ ডেস্ক: খেজুর ও চিকিৎসা সামগ্রীর প্যাকেটে লুকিয়ে পাচার হচ্ছিল বিপুল মাদক। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ইটাহারের গোঠলু এলাকায় জাতীয় সড়কের ধার থেকে গ্রেপ্তার করা হয়েছে মালদহের দুই যুবককে। বাজেয়াপ্ত…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.