অভিষেক-ঘনিষ্ঠ জাহাঙ্গিরের খোঁজে তল্লাশি, সুন্দরবন সীমান্তে কেন্দ্রীয় বাহিনীর নজরবন্দি ‘ফলতার ত্রাস’

নিউজ ডেস্ক: ডায়মন্ড হারবার পুলিশ জেলায় এখন সবথেকে বড় প্রশ্ন— কোথায় গেলেন জাহাঙ্গির খান? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী তথা ফলতার দোর্দণ্ডপ্রতাপ এই নেতা ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকাছাড়া। সূত্রের খবর, সরকার বদলের আঁচ পেয়েই দলবল নিয়ে গা-ঢাকা দিয়েছেন জাহাঙ্গির। তবে জলপথে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর আগেই সুন্দরবন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে নজরবন্দি করে ফেলেছেন বলে জানা গিয়েছে।

ভোটের আগে পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা (আইপিএস) জাহাঙ্গিরের বাড়িতে গিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। তার জবাবে জাহাঙ্গির নিজেকে ‘পুষ্পা’ বলে দাবি করে জানিয়েছিলেন, তিনি কারও কাছে মাথা নোয়াবেন না। কিন্তু ৪ মে দুপুরে যখন স্পষ্ট হয়ে যায় যে রাজ্যে বিজেপি সরকার গড়তে চলেছে, তখনই পরিস্থিতি বেগতিক বুঝে শাগরেদদের নিয়ে ডেরা ছাড়েন তিনি। এরপর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ।

জাহাঙ্গির এলাকা ছাড়তেই ফলতার সাধারণ মানুষ মুখ খুলতে শুরু করেছেন। অভিযোগ উঠছে, জাহাঙ্গিরের বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় অপহরণ, মারধর, এমনকি মহিলাদের ওপর পাশবিক অত্যাচারের মতো ঘটনা ঘটিয়েছে। ফলতা থানার পুলিশকেও এই নেতার অঙ্গুলিহেলনে চলতে হতো বলে সরব হয়েছেন পুলিশকর্মীদেরই একাংশ। বর্তমানে কেন্দ্রীয় বাহিনী সুন্দরবন সংলগ্ন নদীপথ ও স্থলসীমান্তে কড়া পাহারা বসিয়েছে, যাতে জাহাঙ্গির কোনোভাবেই সীমান্ত পার হতে না পারেন।

একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জোরপূর্বক জমি দখলের অভিযোগে অভিযুক্ত ডিসি পদমর্যাদার এই অফিসারের খোঁজে দেশের সমস্ত বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। ক্ষমতা হস্তান্তরের এই সন্ধিক্ষণে প্রশাসনের ‘ঘনিষ্ঠ’ নেতা ও অফিসারদের ওপর আইনি এই সাঁড়াশি চাপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Share on Social Media
  • Related Posts

    ‘ফলতার ত্রাস’ জাহাঙ্গিরের ডেরায় গণরোষ, বিলাসবহুল কার্যালয় গুঁড়িয়ে দিল জনতা

    নিউজ ডেস্ক: দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের আগ্নেয়গিরি এবার ফেটে পড়ল ফলতায়। মঙ্গলবার সকালে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতার বেলসিংহ গ্রামে তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বিলাসবহুল দলীয় কার্যালয়ে আছড়ে পড়ল…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.