নজর এড়াতে এবার মহিলারাই অস্ত্র মাদকচক্রের, শিলিগুড়িতে পাকড়াও মা ও মেয়ে

নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়ি: পুলিশের নজরদারি এড়াতে মাদক পাচারকারীরা এখন মহিলাদের ঢাল হিসেবে ব্যবহার করছে। কখনও পুলিশের অলক্ষ্যেই কাজ সেরে ফেলছে তারা, আবার কখনও ধরা পড়ছে জালে। বুধবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) এবং আশিঘর ফাঁড়ির যৌথ অভিযানে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার হলেন এক মা ও তাঁর মেয়ে। ধৃতদের নাম অঞ্জু দাস ও শুক্লা দাস।

তদন্তকারীদের দাবি, ধৃত মা-মেয়ে শিলিগুড়ির পাপিয়াপাড়া এলাকার একই বাড়িতে থাকতেন। দীর্ঘদিন ধরেই তাঁদের গতিবিধি ছিল সন্দেহজনক। স্থানীয়দের অভিযোগ ছিল, বিকেল গড়াতেই ওই এলাকায় বহিরাগত তরুণ-তরুণীদের আনাগোনা বৃদ্ধি পাচ্ছিল। ব্রাউন সুগার থেকে শুরু করে দেশি মদ— সবরকম নেশার সামগ্রীর ঠেক হয়ে উঠেছিল ওই বাড়িটি। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে অভিযান চালায় পুলিশ। তল্লাশিতে বাড়ির একটি আলমারির গোপন কুঠুরি থেকে উদ্ধার হয়েছে প্রায় ২০০ গ্রাম ব্রাউন সুগার এবং নগদ ১০ হাজার টাকা।

পুলিশের প্রাথমিক অনুমান, অঞ্জু দাসের ছেলেই আগে এলাকায় মাদক কারবার চালাত। কয়েক মাস আগে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যুর পর কারবারের রাশ হাতে নেয় তাঁর মা ও বোন। সম্প্রতি এনজেপি স্টেশনের কাছ থেকেও এক মহিলা পাচারকারী ধরা পড়ায় পুলিশের সন্দেহ আরও দৃঢ় হয়েছে যে, বড় চক্রের পান্ডারা এখন মহিলাদের সামনের সারিতে রেখে পাচারের জাল বিস্তার করছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি রাকেশ সিং জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    বুসানে বিশ্ব ঐতিহ্য সম্মেলনে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত ডিএইচআর

    নিউজ ডেস্ক: দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অনুষ্ঠিত অষ্টম ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ম্যানেজার্স ফোরাম’-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে এলেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR)-র ডিরেক্টর ঋষভ চৌধুরী। গত ১৬ থেকে ২৩ জুলাই…

    Share on Social Media

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.