গর্ভকাল বনাম মাতৃত্বের অধিকার: অবাঞ্ছিত মাতৃত্ব থেকে নিস্তার দিতে যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: পুরাণের মহাকাব্যে সমাজভয়ে কুন্তী তাঁর ‘কানীন’ সন্তান কর্ণকে ভাসিয়ে দিয়েছিলেন লোকচক্ষুর অন্তরালে। সহস্রাব্দ পেরিয়ে কলিযুগের সমাজেও অবিবাহিত বা কুমারী মায়েদের মানসিক যাতনা আর সামাজিক লাঞ্ছনার ছবিটা খুব একটা বদলায়নি। কিন্তু আধুনিক ভারতের বিচারব্যবস্থা এবার সেই যাতনার অবসান ঘটাতে এক প্রগতিশীল পদক্ষেপ করল। ভ্রূণের চেয়েও নারীর ব্যক্তি-স্বাধীনতাকে অধিক গুরুত্ব দিয়ে সুপ্রিম কোর্ট জানাল, অন্তঃসত্ত্বা হওয়ার অর্থই সন্তান প্রসবের বাধ্যবাধকতা নয়।

আঠারো বছরের এক তরুণী, যাঁর গর্ভস্থ ভ্রূণের বয়স ৩০ সপ্তাহ, গর্ভপাতের অনুমতি চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। বম্বে হাই কোর্ট এর আগে তাঁর আবেদন খারিজ করে দিলেও, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ সেই রায়কে খারিজ করে দিয়ে তরুণীকে স্বস্তি দিয়েছে। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ— সমাজ বা সম্পর্কের দোহাই দিয়ে কোনও মহিলাকে মাতৃত্বে বাধ্য করা যায় না। নারীর শরীরের ওপর তাঁর নিজস্ব অধিকার ও ইচ্ছাই সর্বোচ্চ।

বিষয়টি নিয়ে শিক্ষামহলেও ইতিবাচক প্রতিক্রিয়া মিলেছে। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা অপর্ণা বন্দ্যোপাধ্যায় এবং সমাজতত্ত্ববিদ বাসবী চক্রবর্তীর মতে, এটি নারীমুক্তি আন্দোলনের ইতিহাসে এক দীর্ঘ লড়াইয়ের জয়। অনেক উন্নত দেশ, এমনকি আমেরিকার মতো রাষ্ট্রেও যখন গর্ভপাতের অধিকার নিয়ে রক্ষণশীল আইন বলবৎ হচ্ছে, সেখানে ভারতের এই রায় নিঃসন্দেহে এক বৈপ্লবিক দিশারি। ২০ সপ্তাহ পর্যন্ত গর্ভপাতে আইনি বাধা না থাকলেও, পরবর্তী পর্যায়ে মেডিক্যাল বোর্ড বা আদালতের অনুমতি বাধ্যতামূলক। কিন্তু এই ক্ষেত্রে ভ্রূণের প্রাণের অধিকারের চেয়েও মায়ের মানসিক স্বাস্থ্য এবং স্বাধীন সিদ্ধান্তকেই অগ্রাধিকার দিয়েছে সর্বোচ্চ আদালত।

বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, অনিচ্ছাকৃত বা লোকলজ্জার আশঙ্কায় বড় হওয়া সন্তানদের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হতে পারে। তাই মা যদি প্রস্তুত না থাকেন, তবে সেই অনাকাঙ্ক্ষিত ভ্রূণকে পৃথিবীতে না আনাটাই সমীচীন। শীর্ষ আদালতের এই সিদ্ধান্তের ফলে আগামী দিনে নারীদের শারীরিক ও মানসিক স্বাধিকারের পথ আরও প্রশস্ত হলো বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Share on Social Media
  • Related Posts

    মাতৃবিয়োগের পর কর্নিয়া দান করে ‘বিপাকে’ শিক্ষক, অঙ্গ বিক্রির অভিযোগে উত্তাল কৃষ্ণনগর; শ্রীঘরে পরিবার

    মায়ের মৃত্যুর পর তাঁর ইচ্ছাপূরণ করতে কর্নিয়া দান করেছিলেন পেশায় শিক্ষক তথা সমাজকর্মী পুত্র। কিন্তু সেই মহৎ উদ্যোগই শেষমেশ কাল হল তাঁর। চক্ষুদান নয়, বরং মৃত মায়ের অঙ্গ ‘বিক্রি’ করা…

    Share on Social Media

    হর্ন দিলেও রাস্তা ছাড়েনি কেন? উচ্চমাধ্যমিক পড়ুয়াদের থাপ্পড় মারার অভিযোগ করিমপুরের বিধায়কের বিরুদ্ধে

    সাইকেল আরোহী কয়েক জন দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে মারধরের অভিযোগ উঠল খোদ বিধায়কের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় নদিয়ার করিমপুর বিধানসভার মুরুটিয়া থানা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ,…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মাতৃবিয়োগের পর কর্নিয়া দান করে ‘বিপাকে’ শিক্ষক, অঙ্গ বিক্রির অভিযোগে উত্তাল কৃষ্ণনগর; শ্রীঘরে পরিবার

    মাতৃবিয়োগের পর কর্নিয়া দান করে ‘বিপাকে’ শিক্ষক, অঙ্গ বিক্রির অভিযোগে উত্তাল কৃষ্ণনগর; শ্রীঘরে পরিবার

    হর্ন দিলেও রাস্তা ছাড়েনি কেন? উচ্চমাধ্যমিক পড়ুয়াদের থাপ্পড় মারার অভিযোগ করিমপুরের বিধায়কের বিরুদ্ধে

    হর্ন দিলেও রাস্তা ছাড়েনি কেন? উচ্চমাধ্যমিক পড়ুয়াদের থাপ্পড় মারার অভিযোগ করিমপুরের বিধায়কের বিরুদ্ধে

    ইশারায় ডেকে লাউবাগানে নিয়ে গিয়ে প্রতিবন্ধী যুবতীকে ‘ধর্ষণ’, পলাতক প্রতিবেশী ও তাঁর পরিবার

    ইশারায় ডেকে লাউবাগানে নিয়ে গিয়ে প্রতিবন্ধী যুবতীকে ‘ধর্ষণ’, পলাতক প্রতিবেশী ও তাঁর পরিবার

    ঘাতক গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন সিরাজুল, তারকেশ্বরে চাঞ্চল্য; আটক চালক

    ঘাতক গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন সিরাজুল, তারকেশ্বরে চাঞ্চল্য; আটক চালক

    মুরগির হাটে যাওয়ার পথে উল্টে গেল পিকআপ ভ্যান, কলাইকুণ্ডায় টায়ার ফেটে মর্মান্তিক দুর্ঘটনা; মৃত ১

    মুরগির হাটে যাওয়ার পথে উল্টে গেল পিকআপ ভ্যান, কলাইকুণ্ডায় টায়ার ফেটে মর্মান্তিক দুর্ঘটনা; মৃত ১

    মদের টাকার জন্য বঁটি নিয়ে মায়ের ওপর ঝাঁপিয়ে পড়ল ছেলে, পূর্বস্থলীতে শিউরে ওঠার মতো নৃশংসতা

    মদের টাকার জন্য বঁটি নিয়ে মায়ের ওপর ঝাঁপিয়ে পড়ল ছেলে, পূর্বস্থলীতে শিউরে ওঠার মতো নৃশংসতা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.

    Receive the latest news

    Subscribe To Our Weekly Newsletter

    Get notified about new articles