ভোটার যাচাইয়ে গলদঘর্ম প্রশাসন, সময়সীমা বৃদ্ধির আর্জি নিয়ে কমিশনের পথে সিইও দপ্তর

কলকাতা: হাতে সময় মাত্র কয়েক ঘণ্টা, অথচ পাহাড়-প্রমাণ কাজ এখনও অসমাপ্ত। নির্ধারিত সূচি অনুযায়ী আজ, শনিবারই বঙ্গে ভোটার তালিকা সংশোধন বা ‘এসআইআর’ (SIR) শুনানির শেষ দিন। কিন্তু পরিসংখ্যান বলছে, রাজ্যের অন্তত ২২ লক্ষ ভোটারের তথ্য যাচাই এখনও বিশ বাঁও জলে। এই পরিস্থিতিতে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা কার্যত অসম্ভব বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্রের খবর, সময়সীমা বৃদ্ধির আবেদন জানিয়ে আজই জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল।

কমিশন সূত্রে খবর, মালদহ, দক্ষিণ ২৪ পরগনা, কার্শিয়াং এবং উত্তর কলকাতার মতো জেলাগুলিতে শুনানির কাজ অনেকটাই বাকি। জেলাশাসকদের কাছ থেকে বিধানসভা ভিত্তিক তালিকা চেয়ে পাঠানো হয়েছে। যে সব কেন্দ্রে কাজ বাকি, শুধুমাত্র সেই এলাকাগুলিকেই বাড়তি সময়ের আওতায় আনা হতে পারে। যাতে আগামী ১৪ তারিখের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কাজ ব্যাহত না হয়। মূলত শুরুর দিকে ধীরগতি এবং বিপুল সংখ্যক ভোটারের তথ্য যাচাইয়ের চাপেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

এদিকে, কড়া হুঁশিয়ারি দিয়ে কমিশন জানিয়েছে, শুনানিতে জাল নথি জমা দিলে সংশ্লিষ্ট ভোটারকে জেল ও জরিমানার মুখে পড়তে হবে। ইতিমধ্যেই দ্বিতীয়বার নোটিসের পরও প্রায় সাড়ে ৪ লক্ষ ভোটার শুনানিতে গরহাজির থেকেছেন। নিয়ম অনুযায়ী, এই ভোটারদের নাম চূড়ান্ত তালিকা থেকে ছেঁটে ফেলা হবে। অন্যদিকে, ২০২৬-এর বিধানসভা নির্বাচন এক দফাতেই সারতে চায় রাজ্যের সিইও দপ্তর। কমিশনের এক আধিকারিকের কথায়, “এক দফায় ভোট করাতে আমরা প্রস্তুত।” যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দিল্লির নির্বাচন সদনই।

Share on Social Media
  • Related Posts

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    নিউজ ডেস্ক: রাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বড়সড় পদক্ষেপ নিল। আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ‘অন্নপূর্ণার ভাণ্ডার’ প্রকল্প। বুধবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেওয়ার…

    Share on Social Media

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের পর শুক্রবার পরিষদীয় দলনেতা এবং নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। দায়িত্ব পাওয়ার পরেই রাজ্যবাসীর উদ্দেশে একগুচ্ছ বিশেষ বার্তা দেন তিনি। দলের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.