গোলাপের কাঁটায় বিঁধছে পকেট, তবু বসন্তের প্রথম দিনে শহরের প্রেমে ‘লাল’ সতর্কবার্তা

কলকাতা: ফুল ফুটুক আর না-ফুটুক, পঞ্জিকার হিসেবে আজ বসন্ত। আর সেই ফাগুন-হাওয়ার সঙ্গেই শহর কলকাতার আনাচে-কানাচে উপচে পড়ছে লাল গোলাপের ‘আগুন’। ক্যালেন্ডারের পাতায় আজ ‘রোজ ডে’। সাত দিনের সেই বহুপ্রতীক্ষিত ভ্যালেন্টাইন সপ্তাহের পর্দা উঠল আজই। রাজপথের ধারে বা সল্টলেকের সেন্ট্রাল পার্কে বসন্তের উত্তাপ হয়তো অতটা নেই, কিন্তু প্রেমিকের হাতের গোলাপের পাপড়িতে সেই উত্তাপ এখন ষোলো আনা।

অবশ্য এই প্রেমের মরসুমে আবেগের চেয়েও বেশি পাল্লা দিচ্ছে বাজারদর। গোলাপের বাজারে আজ যেন ছ্যাঁকা লাগার জোগাড়। কলকাতার খোলা বাজারে এক-একটি লাল গোলাপের দাম দাঁড়িয়েছে ৪০ থেকে ৪৫ টাকা। তবে চাহিদায় টেক্কা দিচ্ছে ভিনরাজ্যের ‘কৌলিন্য’। পুণে বা বেঙ্গালুরুর সুদৃশ্য গোলাপের সাজে সেজেছে নিউ মার্কেট থেকে গড়িয়াহাট। বাংলার গোলাপ গন্ধ দিলেও, রূপের বিচারে ক্রেতাদের প্রথম পছন্দ বেঙ্গালুরুর সাদা বা লাল গোলাপ। সাদা গোলাপের তো এক-একটির দর হাকানো হচ্ছে ৬০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের মুখে অবশ্য চওড়া হাসি। টিউশনির জমানো টাকা বা প্রথম চাকরির মাইনে খরচ করে প্রিয়জনের মুখে হাসি ফোটানোর এই হিড়িকে মন্দা নেই কোনোও বিক্রিতে।

সারা বাংলা ফুলচাষি ও ফুল ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র নায়েক মনে করছেন, এই রমরমা চলবে ভ্যালেন্টাইনস ডে পর্যন্ত। তবে বাঙালির খাস গোলাপের যে সুবাস, তা ভিনরাজ্যের ফুলে মেলা ভার। বেঙ্গালুরুর গোলাপ দেখতে কাচের মতো নিখুঁত হলেও তা প্রাণহীন, গন্ধহীন। পক্ষান্তরে, বাংলার লাল গোলাপ এখনও তার মাটির গন্ধে জানান দিচ্ছে— ‘ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বায়’।

Share on Social Media
  • Related Posts

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    নিউজ ডেস্ক: রাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বড়সড় পদক্ষেপ নিল। আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ‘অন্নপূর্ণার ভাণ্ডার’ প্রকল্প। বুধবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেওয়ার…

    Share on Social Media

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের পর শুক্রবার পরিষদীয় দলনেতা এবং নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। দায়িত্ব পাওয়ার পরেই রাজ্যবাসীর উদ্দেশে একগুচ্ছ বিশেষ বার্তা দেন তিনি। দলের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.