লোকসানের খাঁড়া সরিয়ে এবার লাভের পাহাড়ে টয় ট্রেন, কামরাতেই সারিব সঁপিয়া দেওয়া যাবে মন!

শিলিগুড়ি: ধোঁয়া উড়িয়ে পাহাড়ের বাঁকে বাঁকে ছন্দ তুলে এগিয়ে চলা সেই ছোট রেল এখন কেবল পর্যটকদের নস্ট্যালজিয়া নয়, বরং রেলের কোষাগারের লক্ষ্মী। দীর্ঘ ১৪২ বছরের ইতিহাসে গত ২০২৫ সালটি ছিল টয় ট্রেনের জন্য ‘স্বর্ণযুগ’। নজিরবিহীনভাবে ২৬.৪ কোটি টাকা আয় করে হেরিটেজ তকমাধন্য এই রেল পরিষেবা এখন রীতিমতো স্বাবলম্বী। একসময় যে ট্রেন চালাতে রেলকে বিপুল অঙ্কের ভর্তুকি গুনতে হতো, আধুনিকতা আর ঐতিহ্যের মিশেলে আজ তার ছবিটা আমূল বদলে গিয়েছে।

দার্জিলিং হিমালয়ান রেলের ডিরেক্টর ঋষভ চৌধুরী জানিয়েছেন, ২০২৪ সালের ২১.২ কোটির রেকর্ড ছাপিয়ে গত বছর আয়ের গ্রাফ ছুঁয়েছে ২৬.৪ কোটিতে। যাত্রী সংখ্যাও ১.৭৪ লক্ষ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২.১০ লক্ষে। কিন্তু এই সাফল্যের রহস্য কী? ডিএইচআর সূত্রের খবর, মূলত ব্রিটিশ আমলের স্টিম ইঞ্জিন আর কামরাগুলির ভোলবদল এবং পাহাড়ের রোমাঞ্চকর ‘লাভ স্টোরি’ ও ইতিহাসকে স্মারক হিসেবে পর্যটকদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনাটি দারুণ কাজে লেগেছে।

তবে চমকের এখানেই শেষ নয়। আগামী দিনে টয় ট্রেনের কামরাতেই সানাইয়ের সুর বাজার সম্ভাবনা তৈরি হয়েছে। সব ঠিক থাকলে পাহাড়ের চড়াই-উতরাইয়ে ট্রেনের মধ্যেই সারা যাবে বিয়ের অনুষ্ঠানও। এর পাশাপাশি এনজেপি থেকে তিনধরিয়া পর্যন্ত বেসরকারি উদ্যোগে বিশেষ পরিষেবা এবং গরমের ছুটিতে বাড়তি চারটি ‘জয় রাইড’ চালুর পরিকল্পনা রয়েছে। বিদেশি পর্যটকদের আরও বেশি করে আকর্ষণ করতে আন্তর্জাতিক পর্যটন সম্মেলনগুলিতেও এবার স্টল দেবে ডিএইচআর। সব মিলিয়ে উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে টয় ট্রেন এখন সাফল্যের অন্য নাম।

Share on Social Media
  • Related Posts

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    নিউজ ডেস্ক: রাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বড়সড় পদক্ষেপ নিল। আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ‘অন্নপূর্ণার ভাণ্ডার’ প্রকল্প। বুধবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেওয়ার…

    Share on Social Media

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের পর শুক্রবার পরিষদীয় দলনেতা এবং নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। দায়িত্ব পাওয়ার পরেই রাজ্যবাসীর উদ্দেশে একগুচ্ছ বিশেষ বার্তা দেন তিনি। দলের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.