মুরগির হাটে যাওয়ার পথে উল্টে গেল পিকআপ ভ্যান, কলাইকুণ্ডায় টায়ার ফেটে মর্মান্তিক দুর্ঘটনা; মৃত ১

সংবাদদাতা- সপ্তাহের শুরুতেই মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল খড়্গপুর লোকাল থানার কলাইকুণ্ডা এলাকা। সোমবার সকালে ঝাড়গ্রামের বালিভাসায় মুরগির হাটে যাওয়ার পথে একটি পিকআপ ভ্যানের টায়ার ফেটে বিপত্তি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যাওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ঘটনায় অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম শেখ আল্লা রাখা (৪০)। তিনি মেদিনীপুর সদর ব্লকের বনপুরা এলাকার বাসিন্দা ছিলেন। সোমবার সকাল ৯টা নাগাদ ২০-২২ জনের একটি দল পিকআপ ভ্যানে চেপে ঝাড়গ্রামের বালিভাসার মুরগির হাটের উদ্দেশে রওনা দিয়েছিলেন। ৬ নম্বর জাতীয় সড়কে কলাইকুণ্ডা সংলগ্ন এলাকায় আচমকাই গাড়িটির পিছনের একটি টায়ার ফেটে যায়। দ্রুত গতিতে থাকা গাড়িটি টাল সামলাতে না পেরে রাস্তার ওপরই উল্টে যায়।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছোন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা এবং মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান। খড়্গপুর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হেমা চৌবে মৃতের নাম ও পরিচয় নিশ্চিত করেছেন। খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায় জানিয়েছেন, আহতদের পরিবারের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখা হচ্ছে এবং স্থানীয় নেতৃত্বকে সব রকম সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    দুর্যোগের কেন্দ্রবিন্দু এবার উত্তরবঙ্গ! দক্ষিণে কমবে বৃষ্টির দাপট, মঙ্গলবার ফের কালবৈশাখীর ভ্রুকুটি

    নিউজ ডেস্ক: গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পর দক্ষিণবঙ্গে আজ, রবিবার থেকে দুর্যোগের দাপট কিছুটা কমতে পারে। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, স্বস্তির অবকাশ নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে।…

    Share on Social Media

    বাদ পড়া ভোটারদের জন্য পোর্টাল চালু! ট্রাইব্যুনালে অনলাইনে আবেদনের নিয়ম ঘোষণা করল কমিশন

    নিউজ ডেস্ক: বিচারাধীন ভোটারদের তালিকা নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯টি ট্রাইব্যুনাল গঠনের পর এবার অনলাইনে আবেদন জানানোর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    দুর্যোগের কেন্দ্রবিন্দু এবার উত্তরবঙ্গ! দক্ষিণে কমবে বৃষ্টির দাপট, মঙ্গলবার ফের কালবৈশাখীর ভ্রুকুটি

    দুর্যোগের কেন্দ্রবিন্দু এবার উত্তরবঙ্গ! দক্ষিণে কমবে বৃষ্টির দাপট, মঙ্গলবার ফের কালবৈশাখীর ভ্রুকুটি

    বাদ পড়া ভোটারদের জন্য পোর্টাল চালু! ট্রাইব্যুনালে অনলাইনে আবেদনের নিয়ম ঘোষণা করল কমিশন

    বাদ পড়া ভোটারদের জন্য পোর্টাল চালু! ট্রাইব্যুনালে অনলাইনে আবেদনের নিয়ম ঘোষণা করল কমিশন

    মেট্রোয় ফের বিভ্রাট! ব্রেক জ্যামের জেরে কালীঘাটে থমকাল রেক, শনিবার দুপুরে ভোগান্তি যাত্রীদের

    মেট্রোয় ফের বিভ্রাট! ব্রেক জ্যামের জেরে কালীঘাটে থমকাল রেক, শনিবার দুপুরে ভোগান্তি যাত্রীদের

    সরকারি আবাসনের ছাদের চাঙড় ভেঙে মৃত্যু ৪ মাসের শিশুর! কেতুগ্রামে স্বাস্থ্য দপ্তরের গাফিলতি ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি

    সরকারি আবাসনের ছাদের চাঙড় ভেঙে মৃত্যু ৪ মাসের শিশুর! কেতুগ্রামে স্বাস্থ্য দপ্তরের গাফিলতি ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি

    ফের দুর্যোগের ভ্রুকুটি! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর ‘কমলা’ সতর্কতা, বইতে পারে ঝোড়ো হাওয়া

    ফের দুর্যোগের ভ্রুকুটি! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর ‘কমলা’ সতর্কতা, বইতে পারে ঝোড়ো হাওয়া

    বেলডাঙা হিংসা মামলা: ৩১ জন অভিযুক্তের জামিনের শুনানি সোমবার, এনআইএ আদালতে সওয়াল-জবাবের অপেক্ষা

    বেলডাঙা হিংসা মামলা: ৩১ জন অভিযুক্তের জামিনের শুনানি সোমবার, এনআইএ আদালতে সওয়াল-জবাবের অপেক্ষা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.