ত্রিকোণ প্রেমের জেরে মাটিগাড়ায় নৃশংসভাবে খুন কিশোর, চা-বাগানের জঙ্গল থেকে দেহ উদ্ধার; রণক্ষেত্র শিলিগুড়ি

শিলিগুড়ি-  মাটিগাড়ায় এক নাবালককে নৃশংসভাবে খুনের ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল এলাকায়। তিন দিন নিখোঁজ থাকার পর সোমবার রাতে এক চা-বাগানের পিছনের জঙ্গল থেকে শুভজিৎ মোদক (১৫) নামে ওই কিশোরের ক্ষতবিক্ষত পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। ত্রিকোণ প্রেমের টানাপড়েনের জেরেই এই হত্যাকাণ্ড বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হলেও মূল পাণ্ডা এখনও পলাতক। দোষীদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার সন্ধ্যাবেলা মৃতদেহ নিয়ে ১০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হন পরিজন ও প্রতিবেশীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মাটিগাড়া ব্লকের শিমূলবাড়ির বাসিন্দা শুভজিৎ গত শনিবার থেকে নিখোঁজ ছিল। পরিবারের অভিযোগ, ওই দিন সন্ধ্যায় এলাকারই এক বন্ধু তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর রবিবার মাটিগাড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হলেও পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন পরিজনরা। শেষে স্থানীয় বাসিন্দারাই শুভজিতের ওই বন্ধুকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। দফায় দফায় জেরার মুখে ওই কিশোর স্বীকার করে যে, এলাকারই এক নাবালিকার সঙ্গে প্রেম নিয়ে শুভজিতের সঙ্গে রাজ পাসোয়ান নামে এক যুবকের বিবাদ চলছিল। সেই শত্রুতার জেরেই শুভজিৎকে খুনের ছক কষা হয়।

জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাত ২টো নাগাদ সুকনা এলাকার একটি চা-বাগানের পিছনের জঙ্গল থেকে শুভজিতের দেহ উদ্ধার হয়। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, ক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়ি ভাঙচুরের চেষ্টা করে। মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিক্যালে ময়নাতদন্তের পর দেহ পরিজনদের হাতে তুলে দেওয়া হলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে বালাসন সেতু ও খাপরাইল মোড়ে রাস্তা অবরোধ শুরু হয়। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি রাকেশ সিং জানিয়েছেন, ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং মূল অভিযুক্ত রাজ পাসোয়ানের খোঁজে তল্লাশি চলছে।

Share on Social Media
  • Related Posts

    বুসানে বিশ্ব ঐতিহ্য সম্মেলনে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত ডিএইচআর

    নিউজ ডেস্ক: দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অনুষ্ঠিত অষ্টম ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ম্যানেজার্স ফোরাম’-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে এলেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR)-র ডিরেক্টর ঋষভ চৌধুরী। গত ১৬ থেকে ২৩ জুলাই…

    Share on Social Media

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.