বাগডোগরা বিমানবন্দরে কোটি কোটি টাকার হিরে-সহ ধৃত দিল্লির যুবক, নেপাল সীমান্ত দিয়ে পাচারের বড় ছক ফাঁস

নিজস্ব সংবাদদাতা- আন্তর্জাতিক হিরে পাচারচক্রের এক বড়সড় পাণ্ডাকে জালে তুলল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ (ডিআরআই)। সোমবার বাগডোগরা বিমানবন্দর থেকে ৪ কোটি ৩৩ লক্ষ টাকারও বেশি মূল্যের হিরে-সহ গ্রেফতার করা হয়েছে দিল্লির বাসিন্দা মহা শুকলাল মেহেতা ওরফে দীপক কুমার মেহেতাকে। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক তাকে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

গোয়েন্দা সূত্রে খবর, দীপকের কাছ থেকে ১৬১.৬৬ গ্রাম বা ৮০৮.৩০ ক্যারেট ওজনের হিরে উদ্ধার করা হয়েছে। ধৃতের গতিবিধির ওপর নজর রেখে তদন্তকারীরা জানতে পেরেছেন, কয়েকদিন আগে দিল্লি থেকে কাঠমাণ্ডু হয়ে নেপালের ভদ্রপুরে পৌঁছয় সে। সেখানেই পাচারের ওই বিপুল পরিমাণ হিরে তার হাতে তুলে দেওয়া হয়েছিল। গোয়েন্দাদের নজর এড়াতে বিমানপথ এড়িয়ে সড়কপথে মেচী নদী পার হয়ে পানিট্যাঙ্কি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে দীপক। সোমবার বাগডোগরা থেকে বিমানে দিল্লি পালানোর আগেই বিমানবন্দরে ফাঁদ পেতে তাকে পাকড়াও করেন গোয়েন্দারা।

তল্লাশি চলাকালীন দীপকের হ্যান্ডব্যাগ থেকে একটি সাদা রঙের কাপড়ের পুটলি উদ্ধার হয়, যার ভেতরে ছিল ছোট ছোট অসংখ্য হিরে। সরকারি পাথর পরীক্ষককে ডেকে ওই হিরের গুণমান ও ওজন যাচাই করা হয়। প্রাথমিক জেরায় অভিযুক্ত স্বীকার করেছে, নেপাল থেকে দিল্লি পর্যন্ত একটি সুসংগঠিত আন্তর্জাতিক চোরাচালান চক্র সক্রিয় রয়েছে। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আইনজীবী রতন বণিক জানিয়েছেন, উদ্ধার হওয়া হিরের বাজারমূল্য ৪ কোটি ৩৩ লক্ষ ১৪ হাজার ৬০০ টাকা। এই চক্রের বাকি সদস্যদের ধরতে তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা।

Share on Social Media
  • Related Posts

    বুসানে বিশ্ব ঐতিহ্য সম্মেলনে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত ডিএইচআর

    নিউজ ডেস্ক: দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অনুষ্ঠিত অষ্টম ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ম্যানেজার্স ফোরাম’-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে এলেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR)-র ডিরেক্টর ঋষভ চৌধুরী। গত ১৬ থেকে ২৩ জুলাই…

    Share on Social Media

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.