ল্যাঙচা-হাবের পথে ইতি, শক্তিগড়ে সরকারি ‘পথসাথী’ এখন পুলিশ থানা, শুরু রাজনৈতিক চাপানউতর

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: জাতীয় সড়কে যাতায়াতের পথে পর্যটকদের কাছে পরিচিত ঠিকানা ছিল শক্তিগড়ের ‘পথসাথী’ মোটেল। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের রান্না আর বিশ্রামের সেই সরকারি আস্তানা এখন অতীত। শনিবার থেকে সেই ভবনটিই হয়ে গেল আস্ত একটি থানা। জেলা পুলিশ সুপার সায়ক দাস-সহ উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে ১৯ নম্বর জাতীয় সড়কের ধারের এই নতুন থানার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।

২০১৮ সালে আবাসন ও পূর্ত দফতরের উদ্যোগে এবং বর্ধমান-২ ব্লকের তৎকালীন বিডিও-র তত্ত্বাবধানে পথসাথী প্রকল্পটি চালু হয়েছিল। লক্ষ্য ছিল, পর্যটকদের স্বল্প খরচে থাকা ও খাওয়ার সুবিধা দেওয়া। প্রথম দিকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাত ধরে প্রকল্পটি সুনাম অর্জন করলেও তাল কাটে করোনাকালে। অতিমারির পরবর্তী সময়ে দীর্ঘ দিন বন্ধ থাকার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি এই মোটেল। এক সময় পর্যটন দফতর দায়িত্ব নিলেও লাভের মুখ দেখা যায়নি। অবশেষে প্রশাসনিক সিদ্ধান্তে ভবনটিকে থানায় রূপান্তর করা হলো।

সরকারি এই সিদ্ধান্তের পরই উত্তপ্ত হয়ে উঠেছে বর্ধমানের রাজনৈতিক ময়দান। বিরোধী শিবির বিজেপির নেতা মৃত্যুঞ্জয় চন্দ্রের কটাক্ষ, “অপরিকল্পিতভাবে কোটি কোটি টাকা খরচ করে ভবনটি গড়া হয়েছিল। এলাকার মহিলারা আয়ের মুখ দেখছিলেন, কিন্তু এখন তা বন্ধ করে থানা করা হলো। এভাবেই সরকারি অর্থের অপচয় হচ্ছে।”

পাল্টা জবাব দিতে ছাড়েনি শাসকদলও। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বাগবুল ইসলামের দাবি, “পথসাথী প্রকল্পটি সেভাবে সফল হচ্ছিল না। পর্যটন দফতর নেওয়ার পরেও পরিস্থিতির উন্নতি হয়নি। তাই প্রশাসনিক প্রয়োজনেই ওখানে থানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষের নিরাপত্তাই বাড়বে।” উদ্বোধন শেষে ডিজি বা এএসপি অবশ্য সংবাদমাধ্যমের কাছে এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।

ছবি: এআই (AI)

Share on Social Media
  • Related Posts

    উত্তরবঙ্গে আজ ‘কমলা সতর্কতা’, উইকএন্ডে ফের ভিজবে গোটা বাংলা! একলাফে বাড়ছে তাপমাত্রাও

    নিউজ ডেস্ক: রোদ-ঝলমলে সোমবার দেখে যাঁরা ভেবেছিলেন দুর্যোগ কেটে গিয়েছে, তাঁদের জন্য দুঃসংবাদ শোনাল আলিপুর আবহাওয়া দফতর। চৈত্র মাস পড়লেও পিছু ছাড়ছে না অকাল বৃষ্টি। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া ফলায়…

    Share on Social Media

    ভোটপর্বে কড়াকড়ি! শুক্রবারের মধ্যে সমস্ত লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র জমার নির্দেশ কমিশনের

    নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বড়সড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। আগামী ২৭ মার্চ, শুক্রবারের মধ্যে রাজ্যের সমস্ত লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র নিকটবর্তী থানায় জমা করার নির্দেশ দেওয়া…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    বর্ষার আগেই সতর্ক পাহাড়িয়া রেল! টয়ট্রেনের পথ সুরক্ষিত রাখতে শুরু ‘প্রি-মনসুন ড্রাইভ’

    বর্ষার আগেই সতর্ক পাহাড়িয়া রেল! টয়ট্রেনের পথ সুরক্ষিত রাখতে শুরু ‘প্রি-মনসুন ড্রাইভ’

    বুনো শুয়োরের হামলা থেকে শিশুকে বাঁচাল ‘ভুলি’, নাড়িভুঁড়ি বেরিয়েও লড়াকু মেজাজে এলাকার ‘মেগাস্টার’

    বুনো শুয়োরের হামলা থেকে শিশুকে বাঁচাল ‘ভুলি’, নাড়িভুঁড়ি বেরিয়েও লড়াকু মেজাজে এলাকার ‘মেগাস্টার’

    “বাবা বিজেপি, মেয়ে কেন যুবসাথীর টাকা পাবে?”— হরিণঘাটায় কিশোরীকে ‘হুমকি’ ও বাবাকে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে

    “বাবা বিজেপি, মেয়ে কেন যুবসাথীর টাকা পাবে?”— হরিণঘাটায় কিশোরীকে ‘হুমকি’ ও বাবাকে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে

    শিক্ষক-সংকট ও লাইব্রেরিয়ানের ‘মারধর’, বোলপুর শৈলবালা স্কুলে তুলকালাম! অভিযুক্তকে গণধোলাই অভিভাবকদের

    শিক্ষক-সংকট ও লাইব্রেরিয়ানের ‘মারধর’, বোলপুর শৈলবালা স্কুলে তুলকালাম! অভিযুক্তকে গণধোলাই অভিভাবকদের

    উত্তরবঙ্গে আজ ‘কমলা সতর্কতা’, উইকএন্ডে ফের ভিজবে গোটা বাংলা! একলাফে বাড়ছে তাপমাত্রাও

    উত্তরবঙ্গে আজ ‘কমলা সতর্কতা’, উইকএন্ডে ফের ভিজবে গোটা বাংলা! একলাফে বাড়ছে তাপমাত্রাও

    সিঙ্গুর আন্দোলনের ‘বিকৃত ইতিহাস’ পাঠ্যবইয়ে! জনস্বার্থ মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে মামলাকারী

    সিঙ্গুর আন্দোলনের ‘বিকৃত ইতিহাস’ পাঠ্যবইয়ে! জনস্বার্থ মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে মামলাকারী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.