কেশিয়াড়িতে ‘হাতুড়ে’র হাতে অস্ত্রোপচার, দৃষ্টি হারালেন বৃদ্ধ, সিল করে দেওয়া হল নার্সিংহোম

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: সমাজসেবী পরিচয়ের আড়ালে কি চলছিল ‘হাতুড়ে’ রাজ? পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে এক বৃদ্ধের দৃষ্টিশক্তি হারানোর ঘটনায় এমনই গুরুতর অভিযোগ উঠল। অভিযুক্ত দিলীপকুমার দাস নামের এক ব্যক্তির বিরুদ্ধে, যিনি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দিনের পর দিন চক্ষু হাসপাতাল চালিয়ে আসছিলেন বলে দাবি স্থানীয়দের। এই ঘটনার জেরে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে ইতিমধ্যেই তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে ওই হাসপাতালে।

আক্রান্ত সুধীর কোটাল (৬৩) কেশিয়াড়ির বৈরামপুর এলাকার বাসিন্দা। পরিবারের অভিযোগ, চোখের সমস্যার কারণে তাঁরা কুকাই চক্ষু হাসপাতালে গিয়েছিলেন। সেখানে বিশেষজ্ঞ কোনো চিকিৎসকের বদলে খোদ হাসপাতালের প্রতিষ্ঠাতা দিলীপকুমার দাসই সুধীরবাবুর অস্ত্রোপচার করেন। অভিযোগ, সেই অস্ত্রোপচারের পর থেকেই চিরতরে দৃষ্টিশক্তি হারান ওই বৃদ্ধ।

বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। পরিবারের তরফে জেলা স্বাস্থ্য দফতরে লিখিত অভিযোগ জানানো হলে তদন্ত শুরু হয়। স্বাস্থ্য দফতরের আধিকারিকরা জানতে পারেন, অভিযুক্ত ব্যক্তির উপযুক্ত চিকিৎসকের ডিগ্রি ছিল কি না, তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। অভিযোগের গুরুত্ব বিচার করে দ্রুত হাসপাতালটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা স্বাস্থ্য দফতরের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, আপাতত ওই হাসপাতালের সমস্ত পরিষেবা বন্ধ থাকবে। পাশাপাশি, কেন এই ধরণের ঘটনা ঘটল এবং হাসপাতালের বৈধতা নিয়ে এক সপ্তাহের মধ্যে উপযুক্ত ব্যাখ্যা চেয়েছে প্রশাসন। সঠিক উত্তর না মিললে আইনি পদক্ষেপ আরও কঠোর হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

Share on Social Media
  • Related Posts

    সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে তৎপর নবান্ন, বিএসএফ-কে জমি হস্তান্তরে গতি আনার নির্দেশ

    নিউজ ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই সীমান্ত সুরক্ষা নিয়ে বড়সড় পদক্ষেপ করল নবান্ন। ভারত-বাংলাদেশ সীমান্তের অসুরক্ষিত এলাকাগুলিতে দ্রুত কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শেষ করতে চায় প্রশাসন।…

    Share on Social Media

    বিজেপির ঝাণ্ডা লাগিয়ে আইন ভাঙলেই কড়া ব্যবস্থা, অপরাধীদের ‘রং’ না দেখে গ্রেপ্তারের নির্দেশ ডিজিপি-র

    নিউজ ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের আবহে আইন-শৃঙ্খলার প্রশ্নে কোনো আপস করতে রাজি নয় প্রশাসন। মঙ্গলবার সব জেলার পুলিশ সুপার ও শীর্ষ কর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কড়া বার্তা দিলেন রাজ্য পুলিশের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    রাজ্যে পালাবদলে খুশির জোয়ার, বালুরঘাটে কেউ খাওয়াচ্ছেন নিখরচায় চা, কেউ ডালপুরি

    রাজ্যে পালাবদলে খুশির জোয়ার, বালুরঘাটে কেউ খাওয়াচ্ছেন নিখরচায় চা, কেউ ডালপুরি

    জাতীয় সড়কের ধারে শতাধিক জমির নথি উদ্ধার, রাজ্যে পালাবদলের জেরেই কি প্রমাণ লোপাট?

    জাতীয় সড়কের ধারে শতাধিক জমির নথি উদ্ধার, রাজ্যে পালাবদলের জেরেই কি প্রমাণ লোপাট?

    অশান্তি রুখতে কড়া মালদহ বিজেপি, বিজয় মিছিল ও স্ট্যান্ড দখলের বিরুদ্ধে কড়া ফতোয়া

    অশান্তি রুখতে কড়া মালদহ বিজেপি, বিজয় মিছিল ও স্ট্যান্ড দখলের বিরুদ্ধে কড়া ফতোয়া

    সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে তৎপর নবান্ন, বিএসএফ-কে জমি হস্তান্তরে গতি আনার নির্দেশ

    সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে তৎপর নবান্ন, বিএসএফ-কে জমি হস্তান্তরে গতি আনার নির্দেশ

    আমডাঙায় বিজেপি কর্মীদের বাড়িতে মধ্যরাতে তাণ্ডব, ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে হুঁশিয়ারি অর্জুনের

    আমডাঙায় বিজেপি কর্মীদের বাড়িতে মধ্যরাতে তাণ্ডব, ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে হুঁশিয়ারি অর্জুনের

    ‘ফলতার ত্রাস’ জাহাঙ্গিরের ডেরায় গণরোষ, বিলাসবহুল কার্যালয় গুঁড়িয়ে দিল জনতা

    ‘ফলতার ত্রাস’ জাহাঙ্গিরের ডেরায় গণরোষ, বিলাসবহুল কার্যালয় গুঁড়িয়ে দিল জনতা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.