অপহরণকারীদের খপ্পর থেকে ফিরে আমবাগানের মগডালে রাতভর লুকানো, কালিয়াচকে ৯ বছরের আমানের ‘অলৌকিক’ প্রত্যাবর্তন

কালিয়াচকের বাতাসে এখন শুধুই শিশু পাচারের আতঙ্ক। সেই মারণফাঁদ থেকে একপ্রকার অলৌকিকভাবেই জীবন ফিরে পেল ৯ বছরের আমান শেখ। অপহরণকারীদের চোখে ধুলো দিয়ে ঘন জঙ্গলের মধ্য দিয়ে দৌড়ে একটি আমবাগানের মগডালে সারা রাত লুকিয়ে কাটিয়ে দিল সে। রবিবার সকালে এই খুদেকে উদ্ধারের ঘটনায় কালিয়াচকের আলিপুর পঞ্চায়েতের গিয়াসু মোড় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে খবর, শনিবার সকালে কালিয়াচক চৌরঙ্গী মোড়ে ভিক্ষা করার সময় আমানকে টাকার প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে খালতিপুর রেলস্টেশনের পিছনের একটি নির্জন জঙ্গলে নিয়ে যায় এক দুষ্কৃতী। অভিযোগ, সেখানে নাবালককে বিবস্ত্র করে মারধর করা হয় এবং তার বাবা-মায়ের ফোন নম্বর চাওয়া হয়। ওই দুষ্কৃতী যখন ফোনে তার অন্য এক সঙ্গীকে ডাকছিল, ঠিক সেই সুযোগেই মরণপণ দৌড় দেয় আমান। দুষ্কৃতীরা তার পিছু নিলেও প্রাণভয়ে একটি আমগাছের মগডালে গিয়ে আত্মগোপন করে সে। তন্নতন্ন করে খুঁজেও তার হদিস পায়নি অপহরণকারীরা। সারা রাত ওই গাছেই কাঁপতে কাঁপতে রাত কাটানোর পর রবিবার সকালে বাগানের মালিক তাকে দেখতে পেয়ে উদ্ধার করেন।

আমানের মা রেশমা বিবির অভিযোগ, গরিব ঘরের ছেলে পেয়ে ওকে পাচার কিংবা কিডনি বের করে নেওয়ার ছক কষা হয়েছিল। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, “আর ছেলেকে ভিক্ষা করতে পাঠাব না, বিড়ি বেঁধে সংসার চালাব তবুও ওকে চোখের আড়াল করব না।” কালিয়াচক থানার আইসি লিটন রক্ষিত জানিয়েছেন, লিখিত অভিযোগ জমা পড়েছে এবং ঘটনার গুরুত্ব বিচার করে তদন্ত শুরু হয়েছে। পাচার চক্রটিকে চিহ্নিত করতে কালিয়াচক জুড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে। বর্তমানে ওই নাবালক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Share on Social Media
  • Related Posts

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    নিউজ ডেস্ক: রাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বড়সড় পদক্ষেপ নিল। আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ‘অন্নপূর্ণার ভাণ্ডার’ প্রকল্প। বুধবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেওয়ার…

    Share on Social Media

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের পর শুক্রবার পরিষদীয় দলনেতা এবং নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। দায়িত্ব পাওয়ার পরেই রাজ্যবাসীর উদ্দেশে একগুচ্ছ বিশেষ বার্তা দেন তিনি। দলের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.