কোচবিহার থেকেই কি ভোটের দামামা? বঙ্গে ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করতে পারেন মোদী

নিউজ ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গকে পাখির চোখ করে বড়সড় রাজনৈতিক চাল চালতে চলেছে বিজেপি। দলীয় সূত্রের খবর, আগামী মার্চের প্রথম সপ্তাহেই কোচবিহারে পা রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লক্ষ্য একটাই— উত্তরবঙ্গ থেকে দলের মেগা কর্মসূচি ‘পরিবর্তন যাত্রা’র আনুষ্ঠানিক সূচনা করা। সব ঠিক থাকলে ৫ অথবা ৬ মার্চ কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকেই এই যাত্রার চাকা গড়াতে পারে।

উল্লেখ্য, ২০১৮ সালে কোচবিহার থেকে বিজেপির রথযাত্রা করার পরিকল্পনা থাকলেও আইনি জটিলতায় তা ভেস্তে গিয়েছিল। সেবার অমিত শাহের হাত ধরে কর্মসূচি শুরুর কথা থাকলেও শেষ মুহূর্তে আদালত অনুমতি দেয়নি। এবার সেই ‘অসম্পূর্ণ’ কাজ সম্পন্ন করতেই কোমর বেঁধে নামছে গেরুয়া শিবির। প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা নিয়ে দলের অন্দরে চর্চা তুঙ্গে থাকলেও, বিকল্প হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিও উড়িয়ে দিচ্ছে না নেতৃত্ব।

পরিকল্পনা অনুযায়ী, কোচবিহার দক্ষিণ থেকে শুরু হয়ে এই রথ যাবে দিনহাটা, সিতাই ও শীতলকুচি। এরপর আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি হয়ে উত্তরবঙ্গের প্রতিটি কোণায় পৌঁছাবে এই ‘পরিবর্তন যাত্রা’। নির্বাচনের আগে নিচুতলার কর্মীদের চাঙ্গা করতে এবং জনসমর্থনের পালস বুঝতেই এই রণকৌশল নিয়েছে বিজেপি। এই কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমদ্যেই কোচবিহার জেলাজুড়ে সাজ সাজ রব পড়ে গিয়েছে।

Share on Social Media
  • Related Posts

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    নিউজ ডেস্ক: রাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বড়সড় পদক্ষেপ নিল। আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ‘অন্নপূর্ণার ভাণ্ডার’ প্রকল্প। বুধবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেওয়ার…

    Share on Social Media

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের পর শুক্রবার পরিষদীয় দলনেতা এবং নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। দায়িত্ব পাওয়ার পরেই রাজ্যবাসীর উদ্দেশে একগুচ্ছ বিশেষ বার্তা দেন তিনি। দলের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.