ভোটের আগে আমজনতার ভয় কাটাতে ‘ডেডলাইন’, রোজ এলাকায় গিয়ে ছবি আপলোডের নির্দেশ নবান্নের

নিউজ ডেস্ক: রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে ভোটারদের মনোবল বাড়াতে এ বার কোমর বেঁধে ময়দানে নামছে প্রশাসন। জেলাশাসক ও পুলিশ সুপারদের যৌথভাবে এলাকায় এলাকায় গিয়ে ভোটারদের আশ্বস্ত করার যে প্রক্রিয়া (কনফিডেন্স বিল্ডিং মেজার), তা নিয়ে আরও কড়াকড়ি শুরু করল রাজ্য পুলিশের শীর্ষমহল। এখন থেকে প্রতিটি জেলা ও কমিশনারেট এলাকায় দিনে কতবার এই অভিযান চালানো হচ্ছে, তার তথ্য এবং ছবি প্রতিদিন নির্দিষ্ট পোর্টালে আপলোড করতে হবে। এই নির্দেশ পালনে কোনওরকম গাফিলতি হলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটাররা যাতে কোনও ভয় বা হুমকির শিকার না হয়ে নির্ভয়ে বুথে পৌঁছতে পারেন, তার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, জেলাশাসক এবং পুলিশ সুপারদের নিয়মিত এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে হয়। কিন্তু কমিশনের কাছে অভিযোগ আসে যে, একাধিক জেলায় এই যৌথ অভিযান যথাযথভাবে হচ্ছে না। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন অসন্তোষ প্রকাশ করার পরই নড়েচড়ে বসে নবান্ন। রবিবার এডিজি (আইনশৃঙ্খলা)-এর তরফে এক লিখিত নির্দেশিকায় জানানো হয়েছে, জেলাশাসক ও জেলা পুলিশ সুপার বা কমিশনারদের নিয়মিত যৌথভাবে এলাকা পরিদর্শন করতে হবে।

এই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, কেবল এলাকায় গেলেই হবে না, ভোটারদের সঙ্গে কথা বলে তাঁরা কোনও হুমকির সম্মুখীন হচ্ছেন কি না, তা খতিয়ে দেখতে হবে। কোথায়, কোন এলাকায় কতক্ষণ এই অভিযান চলল এবং সেখানে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন, তার যাবতীয় তথ্য প্রতিদিন রাজ্য পুলিশের সদর দপ্তরে পাঠাতে হবে। এমনকি, এলাকায় পরিদর্শনের ছবিও প্রমাণ হিসেবে আপলোড করতে হবে। নির্দেশ আসার পর রবিবার সন্ধ্যা থেকেই বিভিন্ন জেলা থেকে রিপোর্ট আসার প্রক্রিয়া শুরু হয়েছে। ভোটের মুখে সাধারণ মানুষের মনে নিরাপত্তা বোধ ফিরিয়ে আনাই এখন প্রশাসনের কাছে বড় পরীক্ষা।

Share on Social Media
  • Related Posts

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    নিউজ ডেস্ক: রাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বড়সড় পদক্ষেপ নিল। আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ‘অন্নপূর্ণার ভাণ্ডার’ প্রকল্প। বুধবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেওয়ার…

    Share on Social Media

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের পর শুক্রবার পরিষদীয় দলনেতা এবং নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। দায়িত্ব পাওয়ার পরেই রাজ্যবাসীর উদ্দেশে একগুচ্ছ বিশেষ বার্তা দেন তিনি। দলের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.