ভোটের মুখে উত্তরবঙ্গ জুড়ে ‘শুষ্ক’ হাহাকার, কমিশনের কড়া নির্দেশে কার্যত দিশেহারা সুরাপ্রেমীরা

নিউজ ডেস্ক: ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই উত্তরবঙ্গ জুড়ে যেন অকাল ‘ড্রাই ডে’-র ছায়া। রবিবার সন্ধ্যার পর থেকেই রায়গঞ্জ, শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে মালদহ— সর্বত্রই আবগারি দপ্তর ও নির্বাচন কমিশনের নির্দেশে তালা ঝুলেছে মদের দোকানে। আচমকা এই সিদ্ধান্তে মাথায় হাত সুরাপ্রেমীদের একাংশের। উৎসবের মেজাজে ভাটা পড়লেও কমিশনের এই কড়াকড়িতে খুশি বাড়ির মহিলারা। তাঁদের মতে, এতে ভোটের সময় অশান্তি কিছুটা কমবে।

রায়গঞ্জের বাসিন্দা সমীর আইচের  অভিজ্ঞতা যেন অনেকেরই প্রতিচ্ছবি। কাজ সেরে সন্ধ্যার আড্ডায় এক পেগ শেষ করতেই বারের ম্যানেজার জানালেন, রাত ন’টার মধ্যে ঝাঁপ ফেলতে হবে। পরে বাইরে বেরিয়ে দেখলেন অফশপও বন্ধ। একই ছবি শিলিগুড়িতেও। উত্তরবঙ্গের এই প্রধান বাণিজ্যিক কেন্দ্রে পাব ও বারের সংখ্যা সর্বাধিক, অথচ রবিবারের পর থেকেই সেখানে শ্মশানের নিস্তব্ধতা। অভিযোগ উঠেছে, এই সুযোগে কালোবাজারিরা সক্রিয় হয়ে উঠেছে। ৫০০ টাকার মদ কোথাও এক হাজার, কোথাও বা দেড় হাজারেও বিক্রি হচ্ছে বলে অভিযোগ।

কোচবিহারে আবার অন্য দুশ্চিন্তা দানা বেঁধেছে। জেলা আবগারি দপ্তর সূত্রে খবর, ৮০টি লাইসেন্সপ্রাপ্ত দোকানে প্রতিদিন গড়ে প্রায় এক কোটি টাকার ব্যবসা হয়। এই চার দিনের ছুটিতে বিপুল সরকারি রাজস্ব ক্ষতির আশঙ্কা করছেন মালিকরা। মালদহ ও বালুরঘাটেও ছবিটা আলাদা নয়। অনেক সুরাপ্রেমীরই আক্ষেপ, “আগে জানা থাকলে বাড়িতে স্টক করে রাখা যেত।” যদিও জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার উজ্জ্বল ঘোষ জানিয়েছেন, ভোটের সময় বেআইনি মদ বিক্রি রুখতে পুলিশ ও আবগারি দপ্তরের সাতটি বিশেষ দল নজরদারি চালাচ্ছে। এর মাঝেও বালুরঘাটে রাত ১১টা পর্যন্ত দোকান খোলা থাকার অভিযোগ ওঠায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Share on Social Media
  • Related Posts

    দোলে রঙিন হবে বাংলা, কিন্তু সাবধান! মঙ্গলবার অর্ধেক দিন বন্ধ থাকছে মদের দোকান

    নিউজ ডেস্ক: বসন্তের রঙে মাতোয়ারা হতে তৈরি তিলোত্তমা থেকে জেলা। দোল পূর্ণিমাকে কেন্দ্র করে আপামর বাঙালির উৎসাহ যখন তুঙ্গে, তখনই সুরাপ্রেমীদের জন্য জরুরি সতর্কবার্তা দিল আবগারি দফতর। দোলযাত্রার দিন রাজ্যজুড়ে…

    Share on Social Media

    দিনহাটায় শিউরে ওঠা দুর্ঘটনা! ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৫ শ্রমিক

    নিউজ ডেস্ক: ছুটির দিনের পড়ন্ত বিকেলে ভয়াবহ এক দুর্ঘটনার সাক্ষী থাকল কোচবিহারের দিনহাটা। ভিলেজ-১ গ্রাম পঞ্চায়েতের কোয়ালিদহ এলাকায় কাজ সেরে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন পাঁচজন পাথর শ্রমিক। লোহার…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.