ভোটের ৪৮ ঘণ্টা আগেই কড়া বিধিনিষেধ, উত্তর থেকে দক্ষিণ একাধিক জেলায় বাইক চলাচলে কোপ কমিশনের

নিউজ ডেস্ক: রাজ্যের প্রথম দফার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এগিয়ে আসতেই নিরাপত্তা ও নজরদারিতে কোনও ফাঁক রাখতে চাইছে না নির্বাচন কমিশন। আগামী ২৩ এপ্রিল, বৃহস্পতিবার রাজ্যের একগুচ্ছ আসনে প্রথম দফার ভোটগ্রহণ। তার ঠিক দু’দিন আগে থেকেই মোটর বাইক ব্যবহারের ওপর একগুচ্ছ বিধিনিষেধ আরোপ করল কমিশন। মঙ্গলবার থেকেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই নির্দেশিকা কার্যকর হতে শুরু করেছে।

কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ভোটের দু’দিন আগে থেকে ভোটের দিন পর্যন্ত কোনও ধরনের বাইক র‍্যালি বা মোটরসাইকেল মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত বাইক চালানোয় নিষেধাজ্ঞা থাকছে। তবে চিকিৎসার প্রয়োজন বা বিশেষ পারিবারিক অনুষ্ঠানের ক্ষেত্রে এই নিয়মে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। দিনের বেলা অর্থাৎ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইকের পিছনে কোনও আরোহী বসানো যাবে না। যদিও স্কুলপড়ুয়াদের যাতায়াত এবং জরুরি পরিষেবায় নিয়োজিতদের ক্ষেত্রে এই নিয়ম শিথিল থাকবে। ভোটের দিন পরিবারের সদস্যদের নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার অনুমতি দিলেও, অন্য কোনও অছিলায় বাইকে যাতায়াত করা যাবে না।

নিরাপত্তার খাতিরে শুধু বাইক নয়, মদের দোকান বন্ধের ক্ষেত্রেও নজিরবিহীন কড়াকড়ি দেখাচ্ছে কমিশন। সাধারণত ভোটের ৪৮ ঘণ্টা আগে শুষ্ক দিন (Dry Day) ঘোষণা করা হলেও, এবার প্রথম দফার ৯৬ ঘণ্টা আগে থেকেই মদের দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি দ্বিতীয় দফার ক্ষেত্রেও আট দিন আগে থেকেই এই নির্দেশ বলবৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতেই প্রশাসনের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Share on Social Media
  • Related Posts

    ভোটের অশান্তি রুখতে ২৪ ঘণ্টার হেল্পলাইন, লোকভবনের কড়া নজরদারিতে এবার গণতন্ত্রের উৎসব

    নিউজ ডেস্ক: রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামল লোকভবন (রাজভবন)। মঙ্গলবার সমাজমাধ্যমে একটি বিশেষ বিবৃতি জারি করে লোকভবনের তরফে জানানো হয়েছে, নির্বাচনী প্রক্রিয়ায় কোনো অভাব-অভিযোগ…

    Share on Social Media

    দ্বিতীয় দফাতেও নিশ্ছিদ্র নিরাপত্তা, জেলায় জেলায় ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে কমিশন

    নিউজ ডেস্ক: প্রথম দফার রেশ কাটতে না কাটতেই রাজ্যে দ্বিতীয় দফার ভোটের প্রস্তুতিতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। আগামী ২৩ এপ্রিল, বৃহস্পতিবার রাজ্যের ১৫২টি আসনে প্রথম দফার ভোটগ্রহণ। প্রথম দফায় ২৪০৭…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের অশান্তি রুখতে ২৪ ঘণ্টার হেল্পলাইন, লোকভবনের কড়া নজরদারিতে এবার গণতন্ত্রের উৎসব

    ভোটের অশান্তি রুখতে ২৪ ঘণ্টার হেল্পলাইন, লোকভবনের কড়া নজরদারিতে এবার গণতন্ত্রের উৎসব

    মালদহে ভোটের ‘মাস্টার কন্ট্রোল রুম’, আকাশছোঁয়া কেন্দ্রীয় বাহিনী আর ওয়েবকাস্টিংয়ে নজিরবিহীন নজরদারি

    মালদহে ভোটের ‘মাস্টার কন্ট্রোল রুম’, আকাশছোঁয়া কেন্দ্রীয় বাহিনী আর ওয়েবকাস্টিংয়ে নজিরবিহীন নজরদারি

    ‘ভোট দিলে পিস পিস করে দেব’, লাভপুরে তৃণমূল নেতার ‘হুমকি’ ঘিরে তোলপাড় বীরভূম

    ‘ভোট দিলে পিস পিস করে দেব’, লাভপুরে তৃণমূল নেতার ‘হুমকি’ ঘিরে তোলপাড় বীরভূম

    ভোটের মুখে উত্তরবঙ্গ জুড়ে ‘শুষ্ক’ হাহাকার, কমিশনের কড়া নির্দেশে কার্যত দিশেহারা সুরাপ্রেমীরা

    ভোটের মুখে উত্তরবঙ্গ জুড়ে ‘শুষ্ক’ হাহাকার, কমিশনের কড়া নির্দেশে কার্যত দিশেহারা সুরাপ্রেমীরা

    মর্নিং ওয়াকে গিয়ে মৃত্যু প্রৌঢ়ের, নেপথ্যে কি ঘাতক গাড়ি না কি পরিকল্পিত খুন? ভীমপুরে দানা বাঁধছে রহস্য

    মর্নিং ওয়াকে গিয়ে মৃত্যু প্রৌঢ়ের, নেপথ্যে কি ঘাতক গাড়ি না কি পরিকল্পিত খুন? ভীমপুরে দানা বাঁধছে রহস্য

    বর্ধমানে নার্সিংহোমে অগ্নিকাণ্ড: ‘ব্যাঙের ছাতার’ মতো গজিয়ে ওঠা ক্লিনিকে নজরদারি কোথায়? প্রশ্নে জেলা স্বাস্থ্য দপ্তর

    বর্ধমানে নার্সিংহোমে অগ্নিকাণ্ড: ‘ব্যাঙের ছাতার’ মতো গজিয়ে ওঠা ক্লিনিকে নজরদারি কোথায়? প্রশ্নে জেলা স্বাস্থ্য দপ্তর
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.