হুগলিতে ধস নামাল গেরুয়া বাহিনী, গঙ্গাপাড়ের গড় হারিয়ে ‘গঙ্গাপ্রাপ্তি’ ঘাসফুলের

নিউজ ডেস্ক: গঙ্গার পাড় ধরে হুগলিতে ধসে গেল তৃণমূল কংগ্রেসের সাবেক ক্ষমতার মিনার। ভাঙন কবলিত বলাগড় থেকে ত্রিবেণীর ধারের সপ্তগ্রাম, উত্তরপাড়া থেকে চুঁচুড়া— কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ল গেরুয়া বাহিনীর দাপুটে ভোট মেশিনারির সামনে। অভিজাত উত্তরপাড়া শহর থেকে শুরু করে বলাগড়, পাণ্ডুয়া বা সপ্তগ্রাম— সর্বত্রই গঙ্গাপাড়ের মাটিতে সলিল সমাধি হয়েছে ঘাসফুল শিবিরের। হুগলির এই ফলাফল নিয়ে এখন রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

এবারের নির্বাচনে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন চাঁপদানির প্রার্থী তথা হুগলি জেলা তৃণমূলের সভাপতি অরিন্দম গুঁইন। সেখানে জয়ী হয়েছেন বিজেপির দিলীপ সিং। অন্যদিকে, শ্রীরামপুরে তৃণমূলের নতুন মুখ তন্ময় ঘোষকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন বিজেপির প্রবীণ নেতা ভাস্কর ভট্টাচার্য। তাঁর মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিবর্তনের ডাকে সাড়া দিয়েই মানুষ গঙ্গাপাড়ের মাটি থেকে তৃণমূলকে সরিয়ে দিয়েছেন।

উত্তরপাড়ার ফলাফল রাজনৈতিক বিশ্লেষকদের অবাক করেছে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় সেখানে প্রায় ১০ হাজার ভোটে হেরেছেন। মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতো দাপুটে বাম প্রার্থী থাকা সত্ত্বেও শেষ হাসি হেসেছেন বিজেপির দীপাঞ্জন চক্রবর্তী। একই ছবি ধরা পড়েছে পাণ্ডুয়াতেও। একদা ‘জায়ান্ট কিলার’ হিসেবে পরিচিত তৃণমূল প্রার্থী সমীর চক্রবর্তীকে (বুয়া) হারিয়ে দিয়েছেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তুষার মজুমদার।

বলাগড়ে তৃণমূলকে বড় ব্যবধানে হারিয়েছেন দলবদলু নেত্রী সুমনা সরকার। তৃণমূল প্রার্থী তথা জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধাড়াকে প্রায় ৪১ হাজার ভোটে হারিয়ে কার্যত রেকর্ড গড়েছেন তিনি। চুঁচুড়াতেও ঘাসফুলের তারকা প্রচারক তথা নবীন নেতা দেবাংশু ভট্টাচার্য হারের মুখ দেখেছেন, সেখানে জিতেছেন বিজেপির সুবীর নাগ। সপ্তগ্রামেও তৃণমূলের ফুটবলার প্রার্থী বিদেশ বসুকে হারিয়ে জয়ী হয়েছেন স্বরাজ ঘোষ। সোমবারের ফলাফলের পর হুগলি জেলায় কার্যত গঙ্গামাটি অবশিষ্ট থাকলেও গঙ্গাপাড়ের রাজনীতিতে ঘাসফুলের চিহ্ন মুছে দিল বিজেপি।

Share on Social Media
  • Related Posts

    মমতা সরকারের পতনে পুলিশ মহলে মিষ্টি বিতরণ, ক্ষোভ উগরে দিয়ে ব্যাটালিয়নে অকাল উৎসব

    নিউজ ডেস্ক: বাংলায় গেরুয়া ঝড়ের গতি বাড়ার সঙ্গে সঙ্গেই এক নজিরবিহীন ছবি ধরা পড়ল রাজ্য ও কলকাতা পুলিশের অন্দরে। সোমবার দুপুর থেকে বিজেপির জয় নিশ্চিত হতেই উল্লাসে মেতে ওঠেন পুলিশকর্মীদের…

    Share on Social Media

    সরকারি ফাইল সরালেই কঠোর ব্যবস্থা, নবান্নের অন্দরে জারি মুখ্যসচিবের কড়া নির্দেশিকা

    নিউজ ডেস্ক: রাজ্য সরকারের কোনো দপ্তর থেকে ফাইল বা গুরুত্বপূর্ণ নথি নিখোঁজ হলে তার দায়ভার নিতে হবে সংশ্লিষ্ট দপ্তরের সচিব ও শীর্ষ আধিকারিকদের। সোমবার একটি লিখিত নির্দেশিকা জারি করে এই…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    করিমপুরে ‘তারকা’ পতন, সোহমকে হারিয়ে গড় পুনরুদ্ধার করলেন বিজেপির সমরেন্দ্রনাথ

    করিমপুরে ‘তারকা’ পতন, সোহমকে হারিয়ে গড় পুনরুদ্ধার করলেন বিজেপির সমরেন্দ্রনাথ

    ঘাটাল মহকুমায় তৃণমূল সাফ, শীতল-তপন-সুকান্তদের দাপটে সব আসনেই ফুটল পদ্ম

    ঘাটাল মহকুমায় তৃণমূল সাফ, শীতল-তপন-সুকান্তদের দাপটে সব আসনেই ফুটল পদ্ম

    লাল মাটিতে গেরুয়া সুনামি, বাঁকুড়ার ১২-০ ব্যবধানে তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করল বিজেপি

    লাল মাটিতে গেরুয়া সুনামি, বাঁকুড়ার ১২-০ ব্যবধানে তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করল বিজেপি

    অধিকারীর গড়ে মহাপ্রলয় ! পূর্ব মেদিনীপুরে ১৬-০ ব্যবধানে তৃণমূলকে সাফ করল বিজেপি

    অধিকারীর গড়ে মহাপ্রলয় ! পূর্ব মেদিনীপুরে ১৬-০ ব্যবধানে তৃণমূলকে সাফ করল বিজেপি

    ভেঙে পড়ল সবুজের শেষ দুর্গ, বর্ধমানে গেরুয়া ঝড়ে ধরাশায়ী তৃণমূলের হেভিওয়েটরা

    ভেঙে পড়ল সবুজের শেষ দুর্গ, বর্ধমানে গেরুয়া ঝড়ে ধরাশায়ী তৃণমূলের হেভিওয়েটরা

    বহরমপুরে অধীর-সাম্রাজ্যের অবসান, হেভিওয়েট লড়াইয়ে কংগ্রেসের ‘রবিনহুড’কে হারালেন সুব্রত

    বহরমপুরে অধীর-সাম্রাজ্যের অবসান, হেভিওয়েট লড়াইয়ে কংগ্রেসের ‘রবিনহুড’কে হারালেন সুব্রত
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.