‘আমার ভোট কে দিল?’, পোস্টাল ব্যালটে ভোটাধিকার হরণের অভিযোগে বালুরঘাটে শোরগোল

নিউজ ডেস্ক: ভোট শুরুর আগেই নিজের ভোট ‘দান’ সেরে ফেলেছেন অন্য কেউ! রায়গঞ্জের স্মৃতি উসকে এবার বালুরঘাটে পোস্টাল ব্যালটে ভোটাধিকার হরণের গুরুতর অভিযোগ উঠল। এক সরকারি কর্মীর ভোট অন্য কেউ দিয়ে দেওয়ায় মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক মহলে। নিজের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে এবার জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন ওই কর্মী।

কমিশন সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারীর নাম বিমল সরেন। তিনি বালুরঘাটের আরএলআই (RLI) অফিসের কর্মী এবং আসন্ন নির্বাচনে গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রে তাঁর ডিউটি পড়েছে। বিমলবাবুর দাবি, গত ১৬ এপ্রিল বালুরঘাট গার্লস হাইস্কুলে প্রশিক্ষণের দিন ভিড়ের কারণে তিনি ভোট দিতে পারেননি। সেদিন ঘোষণা করা হয়েছিল যে, বাকিদের ভোট ২০ এপ্রিল নেওয়া হবে। সেই মতো সোমবার নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছলে প্রিসাইডিং অফিসার তাঁকে জানান, তাঁর ভোট নাকি ইতিমধ্যেই দেওয়া হয়ে গিয়েছে।

বিস্মিত বিমলবাবুর প্রশ্ন, “আমি ভোট দিলাম না, আঙুলেও কালির ছাপ নেই, তবে আমার ভোট কে দিল?” এই ঘটনায় প্রশাসনের চরম গাফিলতির অভিযোগ তুলেছেন তাঁর সহকর্মীরাও। সহকর্মী গণেশ ঠাকুরের কথায়, “একজনের ভোট আর একজন কীভাবে দেয়? এর প্রকৃত তদন্ত হওয়া প্রয়োজন।” যদিও জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রথম দফার ভোটের ঠিক আগে সরকারি কর্মীর ভোট ‘চুরি’র এই অভিযোগ জেলা প্রশাসনের অস্বস্তি বাড়িয়েছে।

Share on Social Media
  • Related Posts

    রাজ্যে পালাবদলে খুশির জোয়ার, বালুরঘাটে কেউ খাওয়াচ্ছেন নিখরচায় চা, কেউ ডালপুরি

    নিউজ ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যে পরিবর্তন আসতেই অভিনব কায়দায় জয়ের উদযাপন শুরু হলো বালুরঘাটে। বড় কোনো বিজয় মিছিল নয়, বরং সাধারণ মানুষের মুখে খাবার তুলে দিয়ে নিজেদের ভালোলাগা ভাগ…

    Share on Social Media

    ওষুধ নেই বালুরঘাট জেলা হাসপাতালে, হন্যে হয়ে ঘুরছেন মুমূর্ষু রোগীর পরিজনরা

    নিউজ ডেস্ক: দক্ষিণ দিনাজপুর জেলার প্রধান চিকিৎসা কেন্দ্র বালুরঘাট জেলা হাসপাতালে ওষুধের আকাল। শ্বাসকষ্ট নিরাময়ের জন্য অত্যন্ত জরুরি স্টেরয়েড জাতীয় ইঞ্জেকশন থেকে শুরু করে সাধারণ ইনহেলার— কিছুই মিলছে না হাসপাতালের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.