আসানসোলে ধর্মঘট ঘিরে সংঘাতের আবহাওয়া, ইসকো গেটে মুখোমুখি বাম-তৃণমূল শ্রমিক সংগঠন

শ্রম কোড প্রত্যাহার ও শ্রমিক শোষণ বন্ধ-সহ একাধিক দাবিতে আজ, বৃহস্পতিবার দেশজুড়ে শিল্প ধর্মঘটের ডাক দিয়েছে সিটু, আইএনটিইউসি-সহ বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। এই ধর্মঘটকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই শিল্পাঞ্চল আসানসোলে উত্তজনা ছড়িয়েছে। বার্নপুর ইসকো কারখানার গেটে একদিকে যখন ধর্মঘট সফল করার ডাক দিচ্ছে বাম ও কংগ্রেস আশ্রিত শ্রমিক সংগঠনগুলি, অন্যদিকে ঠিক তার বিপরীতে দাঁড়িয়ে ধর্মঘট রুখতে কোমর বাঁধছে শাসকদলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।

বুধবার সকালে বার্নপুর-ইস্কো টানেল গেটের সামনে শক্তি প্রদর্শন করে তৃণমূলের শ্রমিক সংগঠন। আইএনটিটিইউসি-র বার্নপুর শহর সভাপতি উৎপল সেন স্পষ্ট জানিয়েছেন, তাঁরাও কেন্দ্রীয় সরকারের শ্রমিক-বিরোধী নীতির বিপক্ষে, কিন্তু রাজ্যের শ্রমদিবস নষ্ট করা কোনওভাবেই সমর্থন করবেন না। বৃহস্পতিবার ধর্মঘটীদের পক্ষ থেকে জোরজবরদস্তি করা হলে পালটা প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

অন্যদিকে, ইসকোর স্ক্র্যাপ গেটের সামনে অবস্থান-বিক্ষোভ চালিয়েছে সিটু ও আইএনটিইউসি। শ্রমিকদের স্বার্থে এই ধর্মঘটকে স্বতঃস্ফূর্তভাবে সফল করার আর্জি জানিয়েছেন তাঁরা। আইএনটিইউসি নেতা হারজিত সিংয়ের দাবি, সাধারণ শ্রমিকরা কেন্দ্রের শোষণের বিরুদ্ধে এই লড়াইকে পূর্ণ সমর্থন দেবেন। শিল্পাঞ্চলের কারখানাগুলিতে উৎপাদন স্বাভাবিক রাখা বনাম চাকা স্তব্ধ করে দেওয়ার এই দড়ি টানাটানির জেরে বৃহস্পতিবার বড়সড় সংঘাতের আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বার্নপুর জুড়ে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    মঙ্গলবার কালবৈশাখীর তাণ্ডব! দক্ষিণ ও উত্তরবঙ্গের ৮ জেলায় ‘কমলা’ সতর্কতা, বইতে পারে ঝোড়ো হাওয়া

    নিউজ ডেস্ক: ছুটির রেশ কাটতে না কাটতেই ফের প্রাকৃতিক দুর্যোগের ভ্রুকুটি রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। পরিস্থিতি বিবেচনা করে উত্তর ও…

    Share on Social Media

    রেশনে চিনি কি ব্রাত্য? ৩১ মার্চের পর বরাদ্দ ঘিরে ধোঁয়াশা, আশঙ্কায় ৫ কোটি অন্ত্যোদয় উপভোক্তা

    নিউজ ডেস্ক: ভোটমুখী বাংলায় এবার কি রেশন কার্ডে সস্তায় চিনি পাওয়াও বন্ধ হতে চলেছে? কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক পদক্ষেপ ঘিরে অন্তত তেমনই আশঙ্কা দানা বেঁধেছে। ৩১ মার্চের পর থেকে রেশনে ভরতুকিযুক্ত…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    সিএএ-র কবচে জামিন বাংলাদেশি মহিলার! বনগাঁয় নাগরিকত্ব নিয়ে তৃণমূল-বিজেপি তর্জা তুঙ্গে

    সিএএ-র কবচে জামিন বাংলাদেশি মহিলার! বনগাঁয় নাগরিকত্ব নিয়ে তৃণমূল-বিজেপি তর্জা তুঙ্গে

    মঙ্গলবার কালবৈশাখীর তাণ্ডব! দক্ষিণ ও উত্তরবঙ্গের ৮ জেলায় ‘কমলা’ সতর্কতা, বইতে পারে ঝোড়ো হাওয়া

    মঙ্গলবার কালবৈশাখীর তাণ্ডব! দক্ষিণ ও উত্তরবঙ্গের ৮ জেলায় ‘কমলা’ সতর্কতা, বইতে পারে ঝোড়ো হাওয়া

    রক্তের আকালে ‘মরার ওপর খাঁড়ার ঘা’! মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংকের ৮১ কর্মী ভোটের ডিউটিতে

    রক্তের আকালে ‘মরার ওপর খাঁড়ার ঘা’! মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংকের ৮১ কর্মী ভোটের ডিউটিতে

    রেশনে চিনি কি ব্রাত্য? ৩১ মার্চের পর বরাদ্দ ঘিরে ধোঁয়াশা, আশঙ্কায় ৫ কোটি অন্ত্যোদয় উপভোক্তা

    রেশনে চিনি কি ব্রাত্য? ৩১ মার্চের পর বরাদ্দ ঘিরে ধোঁয়াশা, আশঙ্কায় ৫ কোটি অন্ত্যোদয় উপভোক্তা

    তেলের আকাল ও ভোটের ডিউটি: জোড়া ফলায় বিদ্ধ রাজ্যের গণপরিবহণ, নাজেহাল আমজনতা

    তেলের আকাল ও ভোটের ডিউটি: জোড়া ফলায় বিদ্ধ রাজ্যের গণপরিবহণ, নাজেহাল আমজনতা

    বালি জুট মিল কোয়ার্টারে হাড়হিম করা ঘটনা! স্ত্রীকে খুনের পর তিন সন্তানকে নিয়ে থানায় আত্মসমর্পণ স্বামীর

    বালি জুট মিল কোয়ার্টারে হাড়হিম করা ঘটনা! স্ত্রীকে খুনের পর তিন সন্তানকে নিয়ে থানায় আত্মসমর্পণ স্বামীর
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.