গভীর জঙ্গলে মহাদেব আরাধনা, শিবরাত্রির প্রস্তুতিতে সেজে উঠছে লাটাগুড়ির ঐতিহ্যবাহী মহাকালধাম

সামনেই মহাশিবরাত্রি। ডুয়ার্সের লাটাগুড়ি জঙ্গলের অন্দরে অবস্থিত ঐতিহ্যবাহী মহাকালধামকে ঘিরে এখন সাজ সাজ রব। জঙ্গল ঘেরা এই প্রাচীন শিবতীর্থে পুণ্যার্থীদের ভিড় সামলাতে এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে কোমর বেঁধে নামছে বন দপ্তর ও স্থানীয় প্রশাসন। ধাম চত্বর পরিষ্কার থেকে শুরু করে বন্যপ্রাণীর হামলা রুখতে নজরদারি— সব মিলিয়ে এক নিশ্ছিদ্র বলয় তৈরির প্রস্তুতি চলছে গরুমারা জঙ্গল সংলগ্ন এই এলাকায়।

প্রতি বছরই শিবচতুর্দশী উপলক্ষে গরুমারার বিভিন্ন বনবস্তি এলাকা থেকে কয়েক হাজার পুণ্যার্থী ভিড় জমান মহাকালধামে। গভীর জঙ্গলের শান্ত পরিবেশে শিবলিঙ্গে জল ঢেলে পূজার্চনা করেন তাঁরা। আগামী ১৫ ফেব্রুয়ারি শিবরাত্রি উপলক্ষে এবারও সেই ভিড় কয়েক গুণ বাড়বে বলেই অনুমান করা হচ্ছে। বর্তমানে ধামের দেখভালের দায়িত্বে থাকা অজিত তেলি তামারিয়া ও বন্ধাইন মুন্ডা জোরকদমে সাফাই অভিযানে নেমেছেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধামের দায়িত্বে থাকা বামনি বনবস্তির ফুলমণি তেলি তামারিয়ার অকাল মৃত্যুর পর এখন তাঁর ছেলে অজিতই এই ঐতিহ্যের ধারা বজায় রেখেছেন।

গভীর জঙ্গলে পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা বন দপ্তরের কাছে এক বড় চ্যালেঞ্জ। মঙ্গলবার এলাকা পরিদর্শন করে লাটাগুড়ির রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত জানিয়েছেন, শিবরাত্রির দিন বন্যপ্রাণীর করিডোরগুলিতে বিশেষ নজরদারি থাকবে। কোনও ভক্ত যাতে দলছুট হয়ে জঙ্গলের গভীরে প্রবেশ না করেন, তা নিশ্চিত করতে পর্যাপ্ত বনকর্মী মোতায়েন করা হবে। পাশাপাশি মেটেলি থানার পুলিশও এই নজরদারিতে সামিল হবে। ধামের সেবাইত অজিত বলেন, “বন দপ্তর ও প্রশাসনের সহযোগিতায় আমরা আশাবাদী যে প্রতি বছরের মতো এবারও শান্তিতে মহাদেবের পুজো সম্পন্ন হবে।”

Share on Social Media
  • Related Posts

    নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে ক্ষোভ উগরে প্রতিবাদী চিঠিতে সই ১১ রাজবংশী গুণীজনের

    নিউজ ডেস্ক: মহান স্বাধীনতা সংগ্রামী দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে অসত্য, ভিত্তিহীন ও চরম অপমানজনক মন্তব্য করার অভিযোগে তীব্র বিতর্কে জড়ালেন দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা তথা রাজ্যসভার বিজেপি…

    Share on Social Media

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.