দুই চিকিৎসক মৃত বললেও হাল ছাড়েননি টেকনিশিয়ান, খোঁড়া কবর থেকেই ‘নবজন্ম’ কিশোরীর! কাঁথিতে নজিরবিহীন জয়

নার্সিংহোমের চিকিৎসক থেকে নামী প্রাইভেট প্র্যাকটিশনার— দু’জনেই চোখের পাতা উল্টে সাফ জানিয়ে দিয়েছিলেন, “ধড়ে আর প্রাণ নেই”। খবর চাউর হতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার। ধর্মীয় রীতি মেনে মাইকে ঘোষণা হল মৃত্যু সংবাদ, কিশোরীর শেষকৃত্যের জন্য খোঁড়া হয়ে গেল কবরও। কিন্তু ঠিক সেই মুহূর্তে যমদূতের হাত থেকে চোদ্দো বছরের কিশোরীকে একপ্রকার ছিনিয়ে আনলেন এক অ্যাম্বুল্যান্স টেকনিশিয়ান। তাঁর অদম্য জেদ আর উপস্থিত বুদ্ধিতেই কবরের মুখ থেকে ফিরল কাঁথির এড়্যাফতেপুর গ্রামের ওই কিশোরী। সিনেমার গল্পকেও হার মানানো এই ঘটনায় কার্যত ‘নবজন্ম’ হল তার।

কাঁথির দুলালপুর পঞ্চায়েতের বাসিন্দা ওই কিশোরী গত সপ্তাহে অভিমান করে বিষপান করেছিল। কাঁথি মহকুমা হাসপাতাল থেকে তাকে তমলুকে রেফার করা হয়। কিন্তু পথে অবস্থা বিগড়োলে তমলুকের এক বেসরকারি নার্সিংহোমে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক পরীক্ষা করে কিশোরীকে ‘মৃত’ বলে ঘোষণা করেন। কিন্তু ওই অ্যাম্বুল্যান্সের আইসিইউ টেকনিশিয়ান রবীন্দ্রনাথ মণ্ডল লক্ষ্য করেন, পালস অক্সিমিটারে তখনও ক্ষীণ প্রাণের স্পন্দন ধরা পড়ছে। তাঁর প্রতিবাদ উড়িয়ে ওই চিকিৎসক যন্ত্রটি খারাপ বলে দাবি করেন। এরপর কাঁথিতে অন্য এক চিকিৎসককে দেখালে তিনিও কিশোরীকে মৃত বলে জানান।

পরিবার যখন নিথর দেহ নিয়ে কবরের সামনে দাঁড়িয়ে, তখনও হাল ছাড়েননি রবীন্দ্রনাথবাবু। তিনি গ্রামবাসীদের বুঝিয়ে একপ্রকার জোর করেই কিশোরীকে ফের কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। আইসিইউ-তে চিকিৎসা শুরু হতেই ঘটে সেই ‘মিরাকল’। ধীরে ধীরে সাড়া দিতে শুরু করে তথাকথিত মৃত কিশোরী। টানা সাত দিনের লড়াই শেষে মঙ্গলবার সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে সে। রবীন্দ্রনাথবাবু বলেন, “আমি প্রাণের স্পন্দন অনুভব করেছিলাম। জ্যান্ত মানুষকে কবর দেওয়া হচ্ছে এটা মেনে নিতে পারছিলাম না।”

মেয়ের পুনর্জন্মে খুশিতে আত্মহারা পরিবার এদিন হাসপাতালে এসে টেকনিশিয়ান রবীন্দ্রনাথ মণ্ডল, সুপার ও চিকিৎসকদের মালা পরিয়ে কৃতজ্ঞতা জানান। তবে একই সঙ্গে জীবিতকে মৃত বলে ঘোষণা করা ওই দুই চিকিৎসকের কঠোর শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী। হাসপাতালের সুপার অরূপরতন করণ জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা নেওয়া হবে।

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.