ইডেনে ‘করো অথবা মরো’: সেমির লড়াইয়ে সূর্যের সামনে ক্যারিবিয়ান গাঁট

নিউজ ডেস্ক: সামনে কেবল একটিই রাস্তা— জয়। বিশ্বজয়ের স্বপ্ন জিইয়ে রাখতে গেলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিততেই হবে টিম ইন্ডিয়াকে। আগামী ১ মার্চ ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের এই মহাযুদ্ধ কার্যত ভারতীয় ক্রিকেটের ভাগ্যপরীক্ষা। যে দল জিতবে, তাদের হাতেই উঠবে সেমিফাইনালের টিকিট। আর হারলেই বিদায়— এই রুদ্ধশ্বাস সমীকরণ নিয়ে নন্দনকাননে নামছেন সূর্যকুমার যাদবরা।

পরিসংখ্যানের খেরোখাতা কিন্তু ভারতীয় শিবিরের কপালে কিছুটা চিন্তার ভাঁজ ফেলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারতের রেকর্ড খুব একটা সুখকর নয়। এ পর্যন্ত কুড়ি-বিশের বিশ্বকাপে চারবার মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে তিনবারই শেষ হাসি হেসেছে ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ বিশ্বকাপের আঙিনায় কায়রন পোলার্ডের উত্তরসূরিদের বিরুদ্ধে ভারতের জয়ের হার মাত্র ২৫ শতাংশ। ২০০৯ এবং ২০১০ সালের সুপার এইট পর্বে হারের পর ২০১৪ সালে প্রথমবার জয় এসেছিল ভারতের ঝুলিতে।

তবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে দগদগে ক্ষত হয়ে আছে ২০১৬ সালের সেই সেমিফাইনাল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতকে ৭ উইকেটে হারিয়ে সেবার ফাইনালের স্বপ্ন চুরমার করে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই হারের পর ফের এই মহারণে মুখোমুখি দুই হেভিওয়েট শক্তি। যদিও সামগ্রিক আন্তর্জাতিক টি-টোয়েন্টি পরিসংখ্যানে ভারত অনেকটাই এগিয়ে। ৩০টি দ্বৈরথের মধ্যে ১৯টিতেই জিতেছে ‘মেন ইন ব্লু’। ক্যারিবিয়ানরা জিতেছে ১০টিতে।

অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবের সামনে এখন একটাই চ্যালেঞ্জ— অতীতের পরিসংখ্যানের ভূত ঝেড়ে ফেলে ইডেনের পাটা উইকেটে ইতিহাস তৈরি করা। বুমরাহ-বিহীন ভারতীয় বোলিং আক্রমণ কতটা রুখতে পারবে নিকোলাস পুরানদের দাপট, এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ। ১ মার্চ ইডেনের গ্যালারি উপচে পড়া ভিড় কি পারবে টিম ইন্ডিয়ার দ্বাদশ ব্যক্তি হয়ে সেমিফাইনালের পথ প্রশস্ত করতে? উত্তর দেবে সময়।

Share on Social Media
  • Related Posts

    আর্চারের ব্যাটে শেষ হাসি ইংরেজদের, পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড; খাদের কিনারায় বাবররা

    নিউজ ডেস্ক: টি-২০ বিশ্বকাপে মঙ্গলবার রুদ্ধশ্বাস লড়াইয়ের সাক্ষী থাকল ক্রিকেট দুনিয়া। পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৯…

    Share on Social Media

    ইংল্যান্ডের কাছে হার, বিশ্বকাপের সেমিফাইনালের পথে খাদের কিনারায় পাকিস্তান; কী বলছে অঙ্কের হিসাব?

    নিউজ ডেস্ক: ২০২৬ টি-২০ বিশ্বকাপে মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ২ উইকেটে হেরে প্রবল চাপের মুখে পাকিস্তান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পণ্ড হওয়ায় মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপ…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    সোশ্যাল মিডিয়ায় প্রেম, উত্তরপ্রদেশ থেকে এসে নাবালিকাকে নিয়ে উধাও যুবক! তিন মাস পর কানপুর থেকে উদ্ধার

    সোশ্যাল মিডিয়ায় প্রেম, উত্তরপ্রদেশ থেকে এসে নাবালিকাকে নিয়ে উধাও যুবক! তিন মাস পর কানপুর থেকে উদ্ধার

    ছেলেধরা আতঙ্ক হরিশ্চন্দ্রপুরে, পড়ুয়াদের স্কুল ফেরাতে পথে নামলেন শিক্ষকরাই

    ছেলেধরা আতঙ্ক হরিশ্চন্দ্রপুরে, পড়ুয়াদের স্কুল ফেরাতে পথে নামলেন শিক্ষকরাই

    সোনার দামে আগুন, সেই সুযোগেই ‘গোল্ড ইনভেস্টমেন্ট’ টোপে সর্বস্বান্ত বাগুইআটির যুবক

    সোনার দামে আগুন, সেই সুযোগেই ‘গোল্ড ইনভেস্টমেন্ট’ টোপে সর্বস্বান্ত বাগুইআটির যুবক

    রাজ্যসভার লড়াইয়ে বড় চমক মমতার, প্রার্থী তালিকায় রাজীব-বাবুল-কোয়েল

    রাজ্যসভার লড়াইয়ে বড় চমক মমতার, প্রার্থী তালিকায় রাজীব-বাবুল-কোয়েল

    ইডেনে ‘করো অথবা মরো’: সেমির লড়াইয়ে সূর্যের সামনে ক্যারিবিয়ান গাঁট

    ইডেনে ‘করো অথবা মরো’: সেমির লড়াইয়ে সূর্যের সামনে ক্যারিবিয়ান গাঁট

    ভূমিকম্পের জেরে ফাটল বেহালার রাস্তায়! আতঙ্কে ঘরছাড়লেন বাসিন্দারা

    ভূমিকম্পের জেরে ফাটল বেহালার রাস্তায়! আতঙ্কে ঘরছাড়লেন বাসিন্দারা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.