সোশ্যাল মিডিয়ায় প্রেম, উত্তরপ্রদেশ থেকে এসে নাবালিকাকে নিয়ে উধাও যুবক! তিন মাস পর কানপুর থেকে উদ্ধার

নিউজ ডেস্ক: ফেসবুক-ইনস্টাগ্রামের পরিচিতি থেকে প্রেম, আর সেই প্রেমের টানেই ঘর ছাড়ল শিলিগুড়ির এক নাবালিকা। উত্তরপ্রদেশ থেকে এসে নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে পালানোর অভিযোগে কানপুর থেকে এক যুবককে গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিশ। নিখোঁজ হওয়ার প্রায় তিন মাস পর ওই কিশোরীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত ২০ নভেম্বর মাটিগাড়া থানার বাসিন্দা এক ব্যক্তি তাঁর ১৪ বছর বয়সী মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। পরিবারের দাবি ছিল, কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল ওই কিশোরী। ঘটনার গুরুত্ব বুঝে তদন্তে নামে মাটিগাড়া থানার একটি বিশেষ দল। তদন্তকারীরা প্রথমে ওই নাবালিকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং মোবাইল ফোনের কল ডিটেইলস (CDR) খতিয়ে দেখতে শুরু করেন। সেখান থেকেই কানপুরের ওই যুবকের হদিস মেলে।

প্রযুক্তির সাহায্য নিয়ে পুলিশ জানতে পারে, নিখোঁজ কিশোরী এবং ওই যুবকের মোবাইলের লোকেশন একই জায়গায়— অর্থাৎ উত্তরপ্রদেশের কানপুরে। এরপরই মাটিগাড়া থানার একটি দল কানপুরে পৌঁছায় এবং স্থানীয় পুলিশের সহযোগিতায় নির্দিষ্ট আস্তানায় হানা দিয়ে নাবালিকাকে উদ্ধার করে। অভিযুক্ত যুবককেও সেখান থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে তারা সেখানেই আত্মগোপন করে ছিল।

বৃহস্পতিবার ধৃত যুবককে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। আপাতদৃষ্টিতে একে প্রেমের সম্পর্ক মনে হলেও, এর নেপথ্যে অন্য কোনও পাচারচক্র বা অপরাধমূলক উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Share on Social Media
  • Related Posts

    এক মাস ধরে নেই সভাধিপতি, মহকুমা পরিষদে অচলাবস্থা! ভাঙতে পারে বোর্ড, শিলিগুড়িতে বিশেষ সভা আজ

    নিউজ ডেস্ক: দীর্ঘ এক মাস ধরে ফাঁকা পতি পদ! সভাধিপতি না থাকায় পদে পদে স্তব্ধ হয়ে পড়ছে প্রশাসনিক ও সামাজিক উন্নয়নমূলক কাজ— এই গুরুতর অভিযোগে তোলপাড় শিলিগুড়ি মহকুমা পরিষদ। চরম…

    Share on Social Media

    বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত, ২০২৭ সালের নভেম্বরের মধ্যে রাজ্যে বসবে ৪০ লক্ষ স্মার্ট মিটার!

    নিউজ ডেস্ক: স্মার্ট মিটার বসানোকে কেন্দ্র করে রাজ্যজুড়ে বিদ্যুৎ গ্রাহক সংগঠনগুলির প্রতিবাদ ও তীব্র আন্দোলনের আবহেই বড়সড় নির্দেশিকা সামনে এল। একাধিক গ্রাহক সংগঠনের বিক্ষোভ সত্ত্বেও স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্তে অনড়…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    এক মাস ধরে নেই সভাধিপতি, মহকুমা পরিষদে অচলাবস্থা! ভাঙতে পারে বোর্ড, শিলিগুড়িতে বিশেষ সভা আজ

    এক মাস ধরে নেই সভাধিপতি, মহকুমা পরিষদে অচলাবস্থা! ভাঙতে পারে বোর্ড, শিলিগুড়িতে বিশেষ সভা আজ

    ক্রেডেনশিয়াল ছাড়া সাদা কাগজে কাজ! উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ঠিকাদারদের শোকজ ও ব্ল্যাকলিস্ট করার হুঁশিয়ারি নিশীথ প্রামাণিকের

    ক্রেডেনশিয়াল ছাড়া সাদা কাগজে কাজ! উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ঠিকাদারদের শোকজ ও ব্ল্যাকলিস্ট করার হুঁশিয়ারি নিশীথ প্রামাণিকের

    ইডি ভীতি দেখিয়ে ৯০ লক্ষের প্রতারণা! গড়িয়াহাটের ব্যবসায়ীকে ঠকিয়ে পুলিশের জালে ভুয়ো তৃণমূল নেতা

    ইডি ভীতি দেখিয়ে ৯০ লক্ষের প্রতারণা! গড়িয়াহাটের ব্যবসায়ীকে ঠকিয়ে পুলিশের জালে ভুয়ো তৃণমূল নেতা

    শঙ্করপুরের অভিশপ্ত ট্রলার দুর্ঘটনা: ফের শুরু নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজ, বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের চিরুনি তল্লাশি

    শঙ্করপুরের অভিশপ্ত ট্রলার দুর্ঘটনা: ফের শুরু নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজ, বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের চিরুনি তল্লাশি

    অ্যাম্বুলেন্সের দালালরাজ খতম! ওলার মতোই অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    অ্যাম্বুলেন্সের দালালরাজ খতম! ওলার মতোই অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত, ২০২৭ সালের নভেম্বরের মধ্যে রাজ্যে বসবে ৪০ লক্ষ স্মার্ট মিটার!

    বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত, ২০২৭ সালের নভেম্বরের মধ্যে রাজ্যে বসবে ৪০ লক্ষ স্মার্ট মিটার!
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.