ভূমিকম্পের জেরে ফাটল বেহালার রাস্তায়! আতঙ্কে ঘরছাড়লেন বাসিন্দারা

নিউজ ডেস্ক: সাতক্ষীরার কম্পন ছুঁয়ে গেল শহর কলকাতাকে। শুক্রবার দুপুরে যখন কেউ মধ্যাহ্নভোজ সারছেন, কেউ বা মগ্ন টেলিভিশন চ্যালেনে— ঠিক তখনই কেঁপে উঠল তিলোত্তমা। কয়েক সেকেন্ডের সেই কম্পন স্থায়ী হতেই আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন বেহালার পর্ণশ্রীর বাসিন্দারা। তবে বিপদ সেখানেও পিছু ছাড়েনি। দেখা যায়, কম্পনের দাপটে খোদ রাস্তাই ফেটে দু’ভাগ হয়ে গিয়েছে। সাগর মান্না রোডের এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়।

শুক্রবার দুপুর দেড়টা নাগাদ উত্তর থেকে দক্ষিণ কলকাতা তো বটেই, এমনকি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর উৎসস্থল ছিল প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাতক্ষীরা। যদিও এখনও পর্যন্ত দুই বাংলাতেই বড়সড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। কিন্তু পর্ণশ্রীর বাসিন্দাদের আতঙ্ক কয়েক গুণ বাড়িয়ে দেয় নবনির্মিত পিচের রাস্তার ওই চওড়া ফাটল। ১৩২ নম্বর ওয়ার্ডের ওই রাস্তার ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।

স্থানীয় সূত্রের খবর, ওই রাস্তাটি এতকাল কাঁচা ছিল। গত কয়েক দিন ধরেই চলছিল সংস্কারের কাজ। খোদ কাউন্সিলর সঞ্চিতা মিত্রের তত্ত্বাবধানে বৃহস্পতিবার রাতেই সেখানে নতুন পিচ ঢালা হয়েছিল। কিন্তু ২৪ ঘণ্টা কাটার আগেই ভূমিকম্পে সেই পিচ ফেটে চৌচির হয়ে যাওয়ায় গুণমান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন এলাকাবাসী।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন কাউন্সিলর সঞ্চিতা মিত্র। তিনি জানান, খবর পাওয়া মাত্রই মেরামতির কাজ শুরু করা হয়েছে। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমি দলীয় কার্যালয়ে থাকাকালীনই খবর পাই। ঘটনাস্থলে গিয়ে দেখি প্রায় ২০ ফুট লম্বা ফাটল ধরেছে। দ্রুত ব্যবস্থা নিয়ে ফের কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যেই তা শেষ হওয়ার মুখে।” প্রাথমিক আতঙ্কের রেশ কাটলেও নড়বড়ে মাটি আর কম্পন মিলিয়ে একটা অস্থিরতা রয়ে গিয়েছে গোটা এলাকায়।

Share on Social Media
  • Related Posts

    স্বামীর বিপুল কোটি টাকার সম্পত্তি হাতাতে খুনের ব্লু-প্রিন্ট! প্রেমিক বাংলাদেশি ড্রাইভার গ্রেপ্তার, পলাতক স্ত্রী

    নিউজ ডেস্ক: বৈবাহিক বিচ্ছেদের আইনি মামলা চলাই কাল! ব্যবসায়ী স্বামীর বিপুল কোটি টাকার সম্পত্তি একাই ভোগদখল করার লোভে বাংলাদেশি প্রেমিক তথা সাবেক গাড়িচালকের সঙ্গে হাত মিলিয়ে খুনের এক ভয়ঙ্কর ব্লু-প্রিন্ট…

    Share on Social Media

    বেহালার তরুণীকে ফ্ল্যাটে চড়াও হয়ে লাগাতার ধর্ষণ ও ব্ল্যাকমেল! দক্ষিণ কলকাতার নামী গ্রহরত্ন ব্যবসায়ী শেখ আবিদ গ্রেপ্তার

    নিউজ ডেস্ক: কাজের সূত্রে পরিচয়, তার পর চাকরি ছেড়ে দেওয়া সত্ত্বেও বাড়িতে চড়াও হয়ে লাগাতার ধর্ষণ ও নগ্ন ছবি ফাঁস করার ভয় দেখিয়ে ২০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    স্বামীর বিপুল কোটি টাকার সম্পত্তি হাতাতে খুনের ব্লু-প্রিন্ট! প্রেমিক বাংলাদেশি ড্রাইভার গ্রেপ্তার, পলাতক স্ত্রী

    স্বামীর বিপুল কোটি টাকার সম্পত্তি হাতাতে খুনের ব্লু-প্রিন্ট! প্রেমিক বাংলাদেশি ড্রাইভার গ্রেপ্তার, পলাতক স্ত্রী

    খড়িবেড়িয়ায় ১১ বছরের নাবালিকাকে অপহরণ ও খুন! ১২ বছর পর সুবিচারের দাবিতে গ্রামবাসীদের প্রতিবাদ মিছিল, সোচ্চার বিজেপিও

    খড়িবেড়িয়ায় ১১ বছরের নাবালিকাকে অপহরণ ও খুন! ১২ বছর পর সুবিচারের দাবিতে গ্রামবাসীদের প্রতিবাদ মিছিল, সোচ্চার বিজেপিও

    উদ্বোধন হলেও ভেসেল নেই, পূজালির রাজীবঘাটে ক্ষোভ! ভুটভুটিতেই প্রাণের ঝুঁকি

    উদ্বোধন হলেও ভেসেল নেই, পূজালির রাজীবঘাটে ক্ষোভ! ভুটভুটিতেই প্রাণের ঝুঁকি

    বেহালার তরুণীকে ফ্ল্যাটে চড়াও হয়ে লাগাতার ধর্ষণ ও ব্ল্যাকমেল! দক্ষিণ কলকাতার নামী গ্রহরত্ন ব্যবসায়ী শেখ আবিদ গ্রেপ্তার

    বেহালার তরুণীকে ফ্ল্যাটে চড়াও হয়ে লাগাতার ধর্ষণ ও ব্ল্যাকমেল! দক্ষিণ কলকাতার নামী গ্রহরত্ন ব্যবসায়ী শেখ আবিদ গ্রেপ্তার

    নিউটাউনের রক্তস্নাত ফ্ল্যাটে বোবা কান্না, নিঃসঙ্গ পোষা বিড়ালকে উদ্ধার করল পুলিশ! রহস্যে নতুন মোড়

    নিউটাউনের রক্তস্নাত ফ্ল্যাটে বোবা কান্না, নিঃসঙ্গ পোষা বিড়ালকে উদ্ধার করল পুলিশ! রহস্যে নতুন মোড়

    চালক সেজে কোটি টাকার মুদি সামগ্রী উধাও! অবশেষে পুলিশি অভিযানে উধাও চক্রের পর্দাফাঁস, নরেন্দ্রপুরে গ্রেপ্তার ২

    চালক সেজে কোটি টাকার মুদি সামগ্রী উধাও! অবশেষে পুলিশি অভিযানে উধাও চক্রের পর্দাফাঁস, নরেন্দ্রপুরে গ্রেপ্তার ২
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.