উত্তপ্ত ভাঙড়ে পুলিশি দাপট, বিজয়গঞ্জ বাজারে সপার্ষদ রুটমার্চ কমিশনারের

নিউজ ডেস্ক: ভোট এলেই যেন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে থাকে ভাঙড়। রাজনীতির কারবারিদের কাছে এ এক চেনা ছবি। গত ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সেই ভয়াবহ স্মৃতি এখনও অমলিন, যেখানে সাত-সাতটি প্রাণ কেড়ে নিয়েছিল রাজনৈতিক সংঘাত। জখম হয়েছিলেন পুলিশকর্মীরাও। সেই রক্তাক্ত ইতিহাসের পুনরাবৃত্তি রুখতে এ বার বিধানসভা নির্বাচনের আগে কোমর বেঁধে ময়দানে নামল প্রশাসন। শনিবার ভাঙড়ের অতি স্পর্শকাতর এলাকাগুলি পরিদর্শন করলেন খোদ পুলিশ কমিশনার অজয় নন্দ। সঙ্গে ছিলেন জয়েন্ট সিপি (ট্রাফিক ও ক্রাইম) রূপেশ কুমার, ভাঙড় ডিভিশনের ডিসি মণীশ যোশী-সহ একঝাঁক শীর্ষ পুলিশ আধিকারিক।

এ দিন বিজয়গঞ্জ বাজারের ঘিঞ্জি এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে দীর্ঘক্ষণ রুটমার্চ করেন পুলিশকর্তারা। কেবল টহলদারিই নয়, খোদ কমিশনার কথা বলেন স্থানীয় ব্যবসায়ী এবং পথচারীদের সঙ্গে। এলাকায় কোনও চাপা উত্তেজনা রয়েছে কি না বা কোনও রাজনৈতিক দলের পক্ষ থেকে ভীতিপ্রদর্শন করা হচ্ছে কি না, তা সরাসরি মানুষের কাছে জানতে চান অজয় নন্দ। আমজনতাকে নির্ভয়ে বুথমুখী হওয়ার অভয় দেন তিনি।

কমিশন সূত্রে খবর, ভাঙড় বিধানসভা এলাকায় ইতিমধ্যেই ৫০টিরও বেশি বুথকে ‘স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষত পানাপুকুর, সাতুলিয়া, হাতিশালা এবং শোনপুরের মতো এলাকাগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। কমিশনারের এই সক্রিয়তা নিচুতলার পুলিশ কর্মীদের কাছে স্পষ্ট বার্তা— আইনশৃঙ্খলা রক্ষায় কোনওরকম আপস করা হবে না। অশান্তির ছক কষা হলে তার মোকাবিলায় যে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ প্রস্তুত, এ দিনের পদযাত্রায় সেই হুঙ্কারই যেন প্রতিধ্বনিত হলো ভাঙড়ের অলিগলিতে।

Share on Social Media
  • Related Posts

    ভোট মিটলেও স্বস্তি নেই ভাঙড়ে, লঙ্কা খেত থেকে উদ্ধার ৭টি তাজা বোমা

    নিউজ ডেস্ক: ভোট মিটলেই কি ফিরবে সেই চেনা ভাঙড়? বৃহস্পতিবার সাতসকালে লঙ্কা খেত থেকে সাত-সাতটি তাজা বোমা উদ্ধার হতেই এই প্রশ্নটা ফের জোরালো হয়ে উঠল তিলোত্তমার পড়শি এলাকায়। বুধবার গোটা…

    Share on Social Media

    ১৯ প্রার্থীর ভিড়ে ‘রেকর্ড’ ভাঙড়ের! একটিতে কুলাচ্ছে না, বুথে রাখতে হচ্ছে জোড়া ইভিএম

    নিউজ ডেস্ক: সচরাচর ভোটকেন্দ্রে ঢুকে ভোটাররা একটিই ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম (EVM) দেখতে অভ্যস্ত। কিন্তু এ বার ভাঙড়ের ভোটারদের অভিজ্ঞতা হতে চলেছে একেবারে ভিন্ন। রাজ্যের মধ্যে একমাত্র এই বিধানসভা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.