ভোট মিটলেও স্বস্তি নেই ভাঙড়ে, লঙ্কা খেত থেকে উদ্ধার ৭টি তাজা বোমা

নিউজ ডেস্ক: ভোট মিটলেই কি ফিরবে সেই চেনা ভাঙড়? বৃহস্পতিবার সাতসকালে লঙ্কা খেত থেকে সাত-সাতটি তাজা বোমা উদ্ধার হতেই এই প্রশ্নটা ফের জোরালো হয়ে উঠল তিলোত্তমার পড়শি এলাকায়। বুধবার গোটা দিন শান্তিতে ভোট মিটলেও, চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই সেই চেনা ছবি ফিরল ভাঙড়ে।

পুলিশ সূত্রে খবর, উত্তর কাশীপুর থানার ভোগালি এলাকায় একটি লঙ্কা খেত থেকে এই বোমাগুলি উদ্ধার হয়। কে বা কারা, কী উদ্দেশ্যে এগুলি মজুত করেছিল তা জানতে ইতিমধেই তদন্ত শুরু করেছে পুলিশ। ভোটের দিন কোনো বড় অশান্তি বা চোখরাঙানি না থাকলেও, ভোট মিটতেই নতুন করে বোমা মেলায় এলাকায় রীতিমতো বিরক্তি ও আতঙ্ক ছড়িয়েছে।

বৃহস্পতিবার ভাঙড়ের ছবিটা ছিল অত্যন্ত থমথমে। ঘটকপুকুর, কাঁঠালিয়া, বিজয়গঞ্জ বাজার থেকে শুরু করে শোনপুর বাজার— সর্বত্রই ছিল কার্যত অঘোষিত বনধের পরিবেশ। রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা ছিল হাতেগোনা, দোকানপাটও খোলেনি বললেই চলে। গ্রামের মোড়ে যে চায়ের দোকানে ভোটের পর জমজমাট আড্ডা হওয়ার কথা, সেখানেও এদিন ছিল শ্মশানের নিস্তব্ধতা। পুলিশের গাড়ির টহলদারি ছাড়া সাধারণ মানুষের দেখা মিলেছে খুব কম।

স্থানীয় বাসিন্দাদের কথায়, “ভোট মিটে গেলেও এখনও আতঙ্ক কাটছে না। গণনা না হওয়া পর্যন্ত শান্তি ফেরার কোনো নিশ্চয়তা নেই।” ভাঙড় কলেজের সামনের দোকানদাররাও প্রায় সবাই ব্যবসা বন্ধ রেখেছেন। অনেকেরই আশঙ্কা, ফল প্রকাশের পর নতুন করে হিংসা শুরু হতে পারে। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের কড়া নজরদারির মধ্যেই ভাঙড় এখন দিন গুনছে স্বাভাবিক ছন্দে ফেরার।

Share on Social Media
  • Related Posts

    উত্তপ্ত ভাঙড়ে পুলিশি দাপট, বিজয়গঞ্জ বাজারে সপার্ষদ রুটমার্চ কমিশনারের

    নিউজ ডেস্ক: ভোট এলেই যেন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে থাকে ভাঙড়। রাজনীতির কারবারিদের কাছে এ এক চেনা ছবি। গত ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সেই ভয়াবহ স্মৃতি এখনও অমলিন, যেখানে সাত-সাতটি…

    Share on Social Media

    ১৯ প্রার্থীর ভিড়ে ‘রেকর্ড’ ভাঙড়ের! একটিতে কুলাচ্ছে না, বুথে রাখতে হচ্ছে জোড়া ইভিএম

    নিউজ ডেস্ক: সচরাচর ভোটকেন্দ্রে ঢুকে ভোটাররা একটিই ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম (EVM) দেখতে অভ্যস্ত। কিন্তু এ বার ভাঙড়ের ভোটারদের অভিজ্ঞতা হতে চলেছে একেবারে ভিন্ন। রাজ্যের মধ্যে একমাত্র এই বিধানসভা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.