উত্তর কলকাতায় ধস, শশী পাঁজা ও অতীন ঘোষকে হারিয়ে তিন কেন্দ্রেই ফুটল পদ্ম

নিউজ ডেস্ক: উত্তর কলকাতা মানেই তৃণমূল— গত দু’দশকের এই চেনা সমীকরণ ওলটপালট হয়ে গেল ২০২৬-এর বিধানসভা নির্বাচনে। ২০০১ সাল থেকে জোড়াসাঁকো এবং কাশীপুর-বেলগাছিয়া ছিল তৃণমূলের অবিভদ্য দুর্গ। ২০১১ সালে সেই তালিকায় যুক্ত হয়েছিল শ্যামপুকুর। কিন্তু সোমবারের গেরুয়া ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল ঘাসফুল শিবিরের সমস্ত রেকর্ড। পরাজয় স্বীকার করতে হলো রাজ্যের হেভিওয়েট মন্ত্রী শশী পাঁজা এবং কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষকে।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই তিন কেন্দ্রের গণনায় সকাল থেকেই বিজেপির জয়জয়কার শুরু হয়। মোট ২১ রাউন্ডের গণনায় অধিকাংশ সময়ই এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থীরা। জোড়াসাঁকো কেন্দ্রে বিজেপির বিজয় ওঝা ৫৭৯৭ ভোটে জয়ী হয়েছেন। এখানে বিদায়ী বিধায়ক বিবেক গুপ্তর পরিবর্তে বিজয় উপাধ্যায়কে প্রার্থী করেও হারের মুখ দেখতে হয়েছে তৃণমূলকে। অন্যদিকে, শ্যামপুকুর কেন্দ্রে বড় ধাক্কা খেয়েছেন মন্ত্রী শশী পাঁজা। তাঁকে ১৪,৬৩৩ ভোটে পরাজিত করেছেন বিজেপির পূর্ণিমা চক্রবর্তী। সমাজকল্যাণ ও শিল্প দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানো শশীর এই হার উত্তর কলকাতার রাজনীতিতে বড়সড় ইন্দ্রপতন হিসেবে দেখা হচ্ছে।

তবে সবথেকে বেশি উত্তেজনা ছিল কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্র নিয়ে। সেখানে তৃণমূলের দাপুটে নেতা অতীন ঘোষ এবং বিজেপির রীতেশ তিওয়ারির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। শেষ পর্যন্ত মাত্র ১৬৫১ ভোটে জয়ী হয়ে অঘটন ঘটান রীতেশ। অতীনের এই পরাজয় তাঁর অনুগামী ও কাউন্টিং এজেন্টদের কাছে ছিল কার্যত অবিশ্বাস্য।

এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চত্বর কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছিল কেন্দ্রীয় বাহিনী। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা ও কিউআর কোড স্ক্যান করে গণনাকেন্দ্রে প্রবেশের কড়াকড়িতে জওয়ানদের সঙ্গে এজেন্টদের বচসাও বাধে। সকাল সাড়ে আটটায় গণনা শুরু হওয়ার পর থেকেই গেরুয়া ঝড়ের দাপটে একে একে হাতছাড়া হয় তৃণমূলের সাজানো বাগান। উত্তর কলকাতার এই ফল রাজ্য রাজনীতিতে বিজেপির জমি আরও শক্ত করল।

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.