ভবানীপুরে নজিরবিহীন ইন্দ্রপতন, মমতাকে ১৫ হাজার ভোটে হারিয়ে জয়ের রেকর্ড শুভেন্দুর

নিউজ ডেস্ক: বাংলার বিধানসভা নির্বাচনের ইতিহাসে সবথেকে বড় এবং নজিরবিহীন অঘটনটি ঘটল খাস কলকাতার ভবানীপুর কেন্দ্রে। রাত ৮টা ১০ মিনিটে যখন ১৬ রাউন্ডের গণনা শেষ হলো, তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল যে রাজনীতির ‘খেলা’ ঘুরে গিয়েছে। এক সময়ের বিশ্বস্ত সেনাপতি শুভেন্দু অধিকারীর কাছে নিজের খাসতালুক ভবানীপুরেই হার স্বীকার করতে হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ২০ রাউন্ডের গণনা শেষে রিটার্নিং অফিসার ঘোষণা করেন, ১৫ হাজার ১০৫ ভোটে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী।

এদিন সকাল থেকেই ভবানীপুরের গণনাকে কেন্দ্র করে উত্তেজনা ছিল তুঙ্গে। প্রথম কয়েক রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে থাকলেও, ১২টার পর থেকেই পাশা উল্টাতে শুরু করে। ষষ্ঠ রাউন্ড শেষে যেখানে মমতা ১৯ হাজার ভোটে এগিয়ে ছিলেন, সপ্তম রাউন্ড থেকে সেই ব্যবধান কমতে শুরু করে। ১৬ রাউন্ড শেষে ৫৬৩ ভোটে শুভেন্দু এগিয়ে যাওয়ার পর গেরুয়া শিবিরের লিড আর কেউ রুখতে পারেনি। জয়ের শংসাপত্র নিয়ে বেরিয়ে এসে শুভেন্দু অধিকারী এই জয়কে ‘পরিবর্তন ও হিন্দুদের জয়’ বলে অভিহিত করেন।

অন্যদিকে, পরাজয় নিশ্চিত হওয়ার পর সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ গণনাকেন্দ্র থেকে বেরিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, বিজেপি ও নির্বাচন কমিশন যোগসাজশ করে তাঁকে জোর করে হারিয়েছে। তাঁর এজেন্টদের মারধর করে বের করে দেওয়া এবং গণনাকেন্দ্র ‘দখল’ করার মতো গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। বিজেপিকে ‘দানবিক পার্টি’ আখ্যা দিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে তৃণমূল আবার ক্ষমতায় ফিরবে।

ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে কোনও আসীন মুখ্যমন্ত্রীকে পরপর দুবার বিধানসভা ভোটে (২০২১-এ নন্দীগ্রাম ও ২০২৬-এ ভবানীপুর) হারানোর বিরল নজির গড়লেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরের এই ফল কার্যত রাজ্যের সামগ্রিক ‘গেরুয়া ঝড়ের’ প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। নিজের ‘ঘরের মেয়ে’কে ভবানীপুরের মানুষ প্রত্যাখ্যান করায় এখন তৃণমূলের অন্দরেও শুরু হয়েছে ময়নাতদন্ত।

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.