এবারও শান্তিনিকেতনে হচ্ছে না সর্বজনীন বসন্ত উৎসব, ঘরোয়া ‘বন্দনা’তেই সায় বিশ্বভারতী কর্তৃপক্ষের

আশঙ্কাই সত্যি হল। গত কয়েক বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও দোলের দিন বিশ্বভারতীতে ঐতিহ্যবাহী সেই উন্মুক্ত বসন্ত উৎসব হচ্ছে না। বুধবার কেন্দ্রীয় গ্রন্থাগারের কনফারেন্স হলে এক সাংবাদিক বৈঠকে বিশ্বভারতীর উপাচার্য প্রবীরকুমার ঘোষ স্পষ্ট জানিয়ে দিলেন, এবারও ঘরোয়া পরিবেশে কেবল ‘বসন্ত বন্দনা’র আয়োজন করা হবে। সেখানে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, অধ্যাপক এবং কর্মীরা ছাড়া বহিরাগত বা সাধারণ পর্যটকদের প্রবেশের অনুমতি থাকবে না।

উপাচার্যের মতে, পর্যটকদের মানসিকতার আমূল পরিবর্তন না হওয়া পর্যন্ত সকলকে নিয়ে উৎসব করা সম্ভব নয়। তিনি বলেন, “আমরা বিশ্ব ঐতিহ্যের (UNESCO World Heritage) মর্যাদা কোনওভাবেই নষ্ট হতে দিতে পারি না।” উল্লেখ্য, ২০১৯ সালে শেষবার যখন সর্বসাধারণের জন্য উৎসবের দরজা খোলা ছিল, তখন ভিড়ের চাপে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। সেই তিক্ত অভিজ্ঞতার কথা মাথায় রেখেই শান্তিনিকেতনের নিজস্ব ঘরানাকে বাঁচাতে এই কঠোর সিদ্ধান্ত। তবে ‘বসন্ত বন্দনা’ ঠিক কবে অনুষ্ঠিত হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

এদিনের বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের একাধিক রূপরেখাও তুলে ধরেন উপাচার্য। তিনি জানান, বিশ্বভারতী প্রথমবারের মতো ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং’-এ অংশ নিতে আবেদন করেছে। পাশাপাশি, এনআইআরএফ (NIRF) র‍্যাংকিংয়েও বিশ্ববিদ্যালয়ের মান বাড়ানোর প্রস্তুতি চলছে। আগামী এপ্রিল মাস থেকে প্রশাসনিক কাজে পুরোপুরি ‘কাগজহীন অফিস’ বা পেপারলেস ব্যবস্থা চালু হবে এবং এশিয়াটিক সোসাইটির সহায়তায় বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রাচীন নথি ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের কাজও শুরু হয়েছে। এছাড়া, প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব ও উত্তরায়ণ প্রাঙ্গণে লাইট-অ্যান্ড-সাউন্ডের মাধ্যমে রবীন্দ্রনাথের জীবনকাহিনী তুলে ধরার মতো একাধিক পরিকল্পনার কথা জানান তিনি।

Share on Social Media
  • Related Posts

    মেয়েকে টিউশন থেকে নিয়ে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, লুৎফরকে পিষে দিল ট্রাক; রণক্ষেত্র জলপাইগুড়ির গোশালা মোড়

    মেয়ের পড়াশোনা শেষে বাইকে বসিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু সেই ফেরাই যে শেষ ফেরা হবে, তা কল্পনাও করতে পারেনি পরিবার। মঙ্গলবার রাতে জলপাইগুড়ি শহর সংলগ্ন গোশালা মোড় এলাকায় ৩১ নম্বর জাতীয়…

    Share on Social Media

    গভীর জঙ্গলে মহাদেব আরাধনা, শিবরাত্রির প্রস্তুতিতে সেজে উঠছে লাটাগুড়ির ঐতিহ্যবাহী মহাকালধাম

    সামনেই মহাশিবরাত্রি। ডুয়ার্সের লাটাগুড়ি জঙ্গলের অন্দরে অবস্থিত ঐতিহ্যবাহী মহাকালধামকে ঘিরে এখন সাজ সাজ রব। জঙ্গল ঘেরা এই প্রাচীন শিবতীর্থে পুণ্যার্থীদের ভিড় সামলাতে এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে কোমর বেঁধে নামছে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মেয়েকে টিউশন থেকে নিয়ে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, লুৎফরকে পিষে দিল ট্রাক; রণক্ষেত্র জলপাইগুড়ির গোশালা মোড়

    মেয়েকে টিউশন থেকে নিয়ে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, লুৎফরকে পিষে দিল ট্রাক; রণক্ষেত্র জলপাইগুড়ির গোশালা মোড়

    গভীর জঙ্গলে মহাদেব আরাধনা, শিবরাত্রির প্রস্তুতিতে সেজে উঠছে লাটাগুড়ির ঐতিহ্যবাহী মহাকালধাম

    গভীর জঙ্গলে মহাদেব আরাধনা, শিবরাত্রির প্রস্তুতিতে সেজে উঠছে লাটাগুড়ির ঐতিহ্যবাহী মহাকালধাম

    দুই চিকিৎসক মৃত বললেও হাল ছাড়েননি টেকনিশিয়ান, খোঁড়া কবর থেকেই ‘নবজন্ম’ কিশোরীর! কাঁথিতে নজিরবিহীন জয়

    দুই চিকিৎসক মৃত বললেও হাল ছাড়েননি টেকনিশিয়ান, খোঁড়া কবর থেকেই ‘নবজন্ম’ কিশোরীর! কাঁথিতে নজিরবিহীন জয়

    আসানসোলে ধর্মঘট ঘিরে সংঘাতের আবহাওয়া, ইসকো গেটে মুখোমুখি বাম-তৃণমূল শ্রমিক সংগঠন

    আসানসোলে ধর্মঘট ঘিরে সংঘাতের আবহাওয়া, ইসকো গেটে মুখোমুখি বাম-তৃণমূল শ্রমিক সংগঠন

    এবারও শান্তিনিকেতনে হচ্ছে না সর্বজনীন বসন্ত উৎসব, ঘরোয়া ‘বন্দনা’তেই সায় বিশ্বভারতী কর্তৃপক্ষের

    এবারও শান্তিনিকেতনে হচ্ছে না সর্বজনীন বসন্ত উৎসব, ঘরোয়া ‘বন্দনা’তেই সায় বিশ্বভারতী কর্তৃপক্ষের

    মরণফাঁদ থেকে নয়া জীবন! রাজারহাটে পাঁকঘোলা কাদা ফুঁড়ে ‘নিথর’ প্রৌঢ়কে ফেরাল পুলিশ

    মরণফাঁদ থেকে নয়া জীবন! রাজারহাটে পাঁকঘোলা কাদা ফুঁড়ে ‘নিথর’ প্রৌঢ়কে ফেরাল পুলিশ
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.

    Receive the latest news

    Subscribe To Our Weekly Newsletter

    Get notified about new articles