জলাভূমি থেকে স্বপ্নের উপনগরী: আজ বিধাননগরের জন্মদিন, ফিরে দেখা ইতিহাসের সেই ধূসর পাতা

নিউজ ডেস্ক: ক্যালেন্ডারের পাতায় আজ ১৬ এপ্রিল। মহানগরীর উপকণ্ঠে যে পরিকল্পিত উপনগরী আজ আধুনিকতার সমার্থক, সেই সল্টলেক বা বিধাননগরের আজ জন্মদিন। বর্তমানে বিধানসভা ভোটের ডামাডোলে চারপাশ সরগরম থাকলেও, এই বিশেষ দিনটি সল্টলেকবাসীর হৃদয়ে এক আলাদা জায়গা করে নেয়। ১৯৬২ সালের আজকের দিনেই কার্যত ভূমিষ্ঠ হয়েছিল আজকের এই তিলোত্তমা।

লবণহ্রদের এই রূপান্তরের কারিগর ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়। ১৯৬২ সালের ১৬ এপ্রিল তিনি হুগলি নদী থেকে পাইপলাইনের মাধ্যমে পলিমাটি এনে জলাভূমি ভরাটের কাজের সূচনা করেছিলেন। এই বিশাল কর্মকাণ্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল তদানীন্তন যুগোশ্লাভিয়ার একটি সংস্থাকে। জলা বুজিয়ে শহর গড়ার অভিজ্ঞতায় সমৃদ্ধ ওই সংস্থাটির হাত ধরেই পলিমাটি জমতে শুরু করে লোনা জলের ভেড়িতে। ধীরে ধীরে জলছবি বদলে গিয়ে জেগে ওঠে এক নতুন ভূখণ্ড। সল্টলেকের ইতিহাসের প্রথম আবাসিক হিসেবে চিহ্নিত করা হয় এবি ব্লকের চক্রবর্তী পরিবারকে, যাঁরা ১৯৭০ সালের ৯ মার্চ এখানে থাকতে শুরু করেছিলেন। সেই শুরু, আর আজ ৫৫ বছর পর এই উপনগরীর জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে ১৩ লক্ষে।

তবে সল্টলেকের ইতিহাসের শেকড় আরও গভীরে। ইতিহাসবেত্তাদের মতে, ১৭৫৬ সালে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের সঙ্গে যুদ্ধের সময় এই লবণহ্রদ এলাকায় সেনা শিবির স্থাপন করেছিলেন। সৈন্যদের সুবিধার জন্য তিনিই প্রথম কিছু কিছু জলা জায়গা বুজিয়ে চলাচলের রাস্তা তৈরি করেন। পরবর্তীকালে ব্রিটিশ শাসনে এই এলাকা মৎস্যজীবীদের হাতে যায় এবং এখানে মাছ চাষ শুরু হয়। দেশভাগের পর শরণার্থীদের পুনর্বাসনের জন্য কলকাতায় যখন জায়গার সংকট চরমে পৌঁছয়, তখনই ডাঃ রায় এই উপনগরী তৈরির পরিকল্পনা নেন। ১৯৫৫ সালে প্রায় ৩৬ হাজার বর্গ কিলোমিটার ভেড়ি এলাকা অধিগ্রহণ করে শুরু হয় আজকের পরিকল্পিত বিধাননগর গড়ার কাজ।

নির্বাচনী আবহেও আজ বিধাননগরের পুরনো বাসিন্দারা ফিরে দেখছেন সেই ধুলোমাখা ইতিহাসের পাতা। জলাভূমি থেকে আজকের আধুনিক উপনগরী হয়ে ওঠার এই সফর যেন এক রূপকথার সমান্তরাল।

Share on Social Media
  • Related Posts

    এআই প্রযুক্তিতে তরুণীদের কণ্ঠস্বর নকল করে প্রতারণা! কসবায় ডেটিং চক্রের পর্দাফাঁস, ধৃত ৪

    নিউজ ডেস্ক: কসবা এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে চলছিল ডেটিং অ্যাপের আড়ালে বড়সড় প্রতারণা চক্র। কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ (AI) প্রযুক্তি ব্যবহার করে তরুণীদের কণ্ঠস্বর নকল করে যুবকদের ফাঁদে ফেলত…

    Share on Social Media

    শাসক শিবিরের দুই গোষ্ঠীর লড়াইয়ে রণক্ষেত্র বদরতলা, পুলিশকে মারধর ও গাড়ি ভাঙচুর

    নিউজ ডেস্ক: এলাকা দখল এবং তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে শাসক দলের দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল নাদিয়াল থানা এলাকার বদরতলা। মঙ্গলবার রাত দশটা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ফোন নম্বর ফাঁস থেকে ‘উপহার’ এড়ানো—ভোটকর্মীদের নিরাপত্তায় ২৫ দফার কড়া নির্দেশিকা কমিশনের

    ফোন নম্বর ফাঁস থেকে ‘উপহার’ এড়ানো—ভোটকর্মীদের নিরাপত্তায় ২৫ দফার কড়া নির্দেশিকা কমিশনের

    একই অঙ্গে চার রূপ! আসানসোলে এক ভোটারের চার পরিচয় ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা

    একই অঙ্গে চার রূপ! আসানসোলে এক ভোটারের চার পরিচয় ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা

    জলাভূমি থেকে স্বপ্নের উপনগরী: আজ বিধাননগরের জন্মদিন, ফিরে দেখা ইতিহাসের সেই ধূসর পাতা

    জলাভূমি থেকে স্বপ্নের উপনগরী: আজ বিধাননগরের জন্মদিন, ফিরে দেখা ইতিহাসের সেই ধূসর পাতা

    নিজেদের ভোট দেওয়ার অধিকার নেই, অথচ ভোট করানোর দায়িত্বে শিক্ষক দম্পতি! কল্যাণীর ঘটনায় শোরগোল

    নিজেদের ভোট দেওয়ার অধিকার নেই, অথচ ভোট করানোর দায়িত্বে শিক্ষক দম্পতি! কল্যাণীর ঘটনায় শোরগোল

    উত্তপ্ত বঙ্গে কালবৈশাখীর ভ্রুকুটি, ৬ জেলায় ‘কমলা’ সতর্কতা; শনি থেকে কি আরও বাড়বে দহনজ্বালা?

    উত্তপ্ত বঙ্গে কালবৈশাখীর ভ্রুকুটি, ৬ জেলায় ‘কমলা’ সতর্কতা; শনি থেকে কি আরও বাড়বে দহনজ্বালা?

    ভোটের মুখে টাকা-মদ রুখতে কড়া কমিশন, ‘নিষ্ক্রিয়’ থাকলে শাস্তির মুখে পড়বেন পুলিশকর্তারা

    ভোটের মুখে টাকা-মদ রুখতে কড়া কমিশন, ‘নিষ্ক্রিয়’ থাকলে শাস্তির মুখে পড়বেন পুলিশকর্তারা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.