দক্ষিণ ২৪ পরগনায় ভোটদানের সুনামি! ক্যানিং পূর্ব ও ভাঙড়ে বুথে আছড়ে পড়ল ৯৭ শতাংশ মানুষ

নিউজ ডেস্ক: গণতন্ত্রের উৎসবে রেকর্ড ভাঙা নজির গড়ল দক্ষিণ ২৪ পরগনা। অতীতের সমস্ত পরিসংখ্যান ম্লান করে দিয়ে ক্যানিং পূর্ব ও ভাঙড় বিধানসভা কেন্দ্রে ভোটদানের হার প্রায় ১০০ শতাংশের দোরগোড়ায় পৌঁছেছে। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, বুধবার ক্যানিং পূর্বে ভোট পড়েছে ৯৭.৭০ শতাংশ। ক্যানিং পূর্বের ঠিক পিছনেই রয়েছে ভাঙড়, যেখানে ৯৭ শতাংশ মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর সঙ্গে পোস্টাল ব্যালট যোগ হলে এই সংখ্যা যে ‘সেঞ্চুরি’ ছুঁইছুঁই হবে, তা বলাই বাহুল্য।

শুধু এই দুটি কেন্দ্রই নয়, সমগ্র দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়েই এবার ভোটের হার কার্যত নজিরবিহীন। জেলার গড় ভোটদানের হার দাঁড়িয়েছে ৯৩.৪৮ শতাংশ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংখ্যালঘু প্রধান এলাকাগুলিতে ভোট দেওয়ার প্রবণতা ছিল চোখে পড়ার মতো। মগরাহাট পূর্ব ও পশ্চিম, ক্যানিং পশ্চিম এবং বাসন্তীর মতো কেন্দ্রগুলিতেও ৯৫ থেকে ৯৬ শতাংশ ভোট পড়েছে। উল্লেখ্য, ২০২১ সালে এই জেলায় ৮২ শতাংশ এবং ২০২৪-এর লোকসভা নির্বাচনে ৭৮ শতাংশ ভোট পড়েছিল। সেই তুলনায় এবার অতিরিক্ত ১০ শতাংশেরও বেশি ভোট কার পকেটে গেল, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু করেছে রাজনৈতিক দলগুলি।

আশ্চর্যের বিষয় হলো, শহুরে এলাকা হিসেবে পরিচিত সোনারপুর উত্তর ও দক্ষিণে গত লোকসভা নির্বাচনের তুলনায় প্রায় ১৪ শতাংশ বেশি ভোট পড়েছে। যদিও জেলার অধীনে থাকা ছ’টি শহুরে আসনে ভোটের হার ৯০ শতাংশ স্পর্শ করেনি, তবে গড়ে ৮৫ শতাংশের বেশি ভোট পড়াকে নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে। বুধবার রাতে ডায়মন্ড হারবার ও বাসন্তীর কিছু বুথে ইভিএম বিভ্রাটের কারণে ভোট প্রক্রিয়া শেষ হতে হতে রাত সাড়ে ন’টা বেজে গিয়েছিল। বিপুল এই জনাদেশ ইভিএমে বন্দি হওয়ার পর এখন কপালে চিন্তার ভাঁজ সব শিবিরেরই।

Share on Social Media
  • Related Posts

    তৃণমূলের অজেয় দুর্গে ধস, দক্ষিণ ২৪ পরগনায় রূপা-বিকর্ণদের দাপটে ফুটল পদ্ম

    নিউজ ডেস্ক: দীর্ঘ দুই দশকের একাধিপত্যে ইতি। দক্ষিণ ২৪ পরগনা জেলা, যা একসময় বাম দুর্গ ভেঙে তৃণমূলের উত্থানের সোপান ছিল, সেই ‘ঘাসফুল’ গড়ে এবার থাবা বসাল বিজেপি। সোনারপুর দক্ষিণ থেকে…

    Share on Social Media

    বাংলার ভোটে বেনজির ঘটনা, ফলতা বিধানসভার সব বুথেই পুনর্নির্বাচনের নির্দেশ কমিশনের

    নিউজ ডেস্ক: রাজ্যের নির্বাচনী ইতিহাসে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের একটি বা দুটি নয়, বরং সমস্ত বুথেই পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার রাতে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.