নজিরবিহীন ‘বদল-বোমা’! ১৩ আইএএস ও ৫ ডিআইজি-কে সরাল কমিশন, উত্তর কলকাতার দায়িত্বে সেই স্মিতা

নিউজ ডেস্ক: বঙ্গ প্রশাসনে নির্বাচন কমিশনের ‘বদল-বোমা’ অব্যাহত। ভোট ঘোষণার পর থেকেই নবান্নের অলিন্দে যে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছিল, বুধবার তা কার্যত ঘূর্ণিঝড়ের রূপ নিল। একদিনে রাজ্যের ১১ জন জেলাশাসক (DM) সহ মোট ১৩ জন আইএএস এবং ৫ জন ডিআইজি-কে (DIG) অপসারিত করল কমিশন। রবিবারের পর থেকে ধরলে এখনও পর্যন্ত রাজ্যের মোট ৪৩ জন শীর্ষকর্তার বদলি হল, যা প্রশাসনিক ইতিহাসে কার্যত বেনজির।

কমিশন সূত্রের খবর, পদাধিকার বলে জেলাশাসকরাই জেলা নির্বাচনী আধিকারিক বা ডিইও (DEO) হিসেবে কাজ করেন। অবাধ ভোট নিশ্চিত করতে এবার সেই তাসের ঘরই ওলটপালট করে দিলেন জ্ঞানেশ কুমাররা। এদিনের নির্দেশিকা অনুযায়ী, উত্তর ও দক্ষিণ— দুই কলকাতার ডিইও-কেও বদলে দেওয়া হয়েছে। সবথেকে তাৎপর্যপূর্ণ বদলটি ঘটেছে উত্তর কলকাতায়। কলকাতা পুরসভার কমিশনার তথা উত্তর কলকাতার ডিইও অংশুল গুপ্তকে সরিয়ে সেই দায়িত্বে আনা হয়েছে ২০০৫ ব্যাচের আইএএস স্মিতা পাণ্ডেকে। ২০২১-এর বিধানসভা ভোটে স্মিতা ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক। নন্দীগ্রামের গণনা নিয়ে খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাঁর বিরুদ্ধে সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হয়েছিলেন, সেই স্মিতাই এবার উত্তর কলকাতার ভোট পরিচালনার দায়িত্বে।

অন্যদিকে, দক্ষিণ কলকাতার ডিইও করা হয়েছে রণধীর কুমারকে। মুর্শিদাবাদের নতুন ডিইও হিসেবে দায়িত্ব পেয়েছেন আর অর্জুন। স্মিতা, রণধীর ও অর্জুন— এই তিন আধিকারিকই সাম্প্রতিককালে ভোটার তালিকা সংশোধনের পর্বে ‘রোল অবজার্ভার’ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়াও এদিন রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, জলপাইগুড়ি এবং প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি পদেও নতুন মুখ এনেছে কমিশন।

কমিশনের কড়া নির্দেশ, যে সমস্ত আধিকারিকদের সরিয়ে দেওয়া হল, নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাঁদের ভোট সংক্রান্ত কোনও কাজেই নিযুক্ত করা যাবে না। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মাত্র কয়েক দিনের মধ্যে যেভাবে পুলিশ ও প্রশাসনের শীর্ষস্তরে একের পর এক ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালাচ্ছে কমিশন, তাতে নবান্নের অন্দরে কার্যত ত্রাহি ত্রাহি রব উঠেছে। বিরোধীরা এই পদক্ষেপকে স্বাগত জানালেও, শাসক শিবিরের অন্দরে এই বদল ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ।

Share on Social Media
  • Related Posts

    জুতো পালিশ থেকে হজমি গুলি— সব বিলই কমিশনের! বাংলার ভোটে খরচের বহর ছাড়াতে পারে ২০০০ কোটি

    নিউজ ডেস্ক: গণতন্ত্রের উৎসবের দামামা বেজেছে বাংলায়। কিন্তু সেই উৎসবের ‘বাজেট’ দেখে কপালে ভাঁজ পড়েছে নবান্নের কর্তাদের। স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) বা ‘সার’-এর পরবর্তী হিসাব বলছে, ২০২৬-এর বিধানসভা ভোটে বাংলায়…

    Share on Social Media

    বুথে নজরদারিতে ‘ক্লিন ইমেজ’ বাধ্যতামূলক, সিসি ক্যামেরা ও সুপারভাইজারদের নিয়ে কড়া এসওপি কমিশনের

    নিউজ ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনে বুথের অন্দরে কারচুপি রুখতে এবার ‘ফুলপ্রুফ’ ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। প্রতিটি বুথে ১০০ শতাংশ ওয়েব কাস্টিং এবং সিসি ক্যামেরা বসানোর পাশাপাশি, সেই নজরদারি প্রক্রিয়ায় যুক্ত…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের মুখে বাংলা-অসম সীমান্তে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ৩, কোচবিহারে উদ্ধার বিহারের গাড়িতে রিভলবার

    ভোটের মুখে বাংলা-অসম সীমান্তে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ৩, কোচবিহারে উদ্ধার বিহারের গাড়িতে রিভলবার

    বিশ্বজয়ে খড়্গপুর আইআইটি-র ছাত্র, গণিত অলিম্পিয়াডে সেরাদের সেরা শহরের অর্চিষ্মান

    বিশ্বজয়ে খড়্গপুর আইআইটি-র ছাত্র, গণিত অলিম্পিয়াডে সেরাদের সেরা শহরের অর্চিষ্মান

    ভোটের মুখে বারুইপুরে পুলিশের বড় সাফল্য, নাকা তল্লাশিতে লক্ষাধিক নগদ-সহ ধৃত ১

    ভোটের মুখে বারুইপুরে পুলিশের বড় সাফল্য, নাকা তল্লাশিতে লক্ষাধিক নগদ-সহ ধৃত ১

    জুতো পালিশ থেকে হজমি গুলি— সব বিলই কমিশনের! বাংলার ভোটে খরচের বহর ছাড়াতে পারে ২০০০ কোটি

    জুতো পালিশ থেকে হজমি গুলি— সব বিলই কমিশনের! বাংলার ভোটে খরচের বহর ছাড়াতে পারে ২০০০ কোটি

    জাতীয় সড়কে দাউদাউ আগুন, রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল তেলবাহী ট্যাঙ্কার! মৃত চালক

    জাতীয় সড়কে দাউদাউ আগুন, রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল তেলবাহী ট্যাঙ্কার! মৃত চালক

    বুথে নজরদারিতে ‘ক্লিন ইমেজ’ বাধ্যতামূলক, সিসি ক্যামেরা ও সুপারভাইজারদের নিয়ে কড়া এসওপি কমিশনের

    বুথে নজরদারিতে ‘ক্লিন ইমেজ’ বাধ্যতামূলক, সিসি ক্যামেরা ও সুপারভাইজারদের নিয়ে কড়া এসওপি কমিশনের
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.