২০ দিনের চরম সময়সীমা পর্ষদের! বায়োমেট্রিক হাজিরা না দিলে বাতিল হবে ডিএলএড কলেজের অনুমোদন

নিউজ ডেস্ক: রাজ্যের বেসরকারি ডিএলএড (D.El.Ed) কলেজগুলির ‘মনগড়া’ হাজিরায় লাগাম টানতে এবার নজিরবিহীন কড়া অবস্থান নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী ২০ দিনের মধ্যে সমস্ত বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার পর্ষদের জারি করা ওই নির্দেশে সাফ জানানো হয়েছে, এই সময়সীমার মধ্যে ডিজিটাল হাজিরার পরিকাঠামো তৈরি না করলে সংশ্লিষ্ট কলেজের অনুমোদন সরাসরি বাতিল করা হবে।

পর্ষদ সূত্রে খবর, নতুন এই ব্যবস্থায় কেবল পড়ুয়াই নয়, শিক্ষকদের হাজিরার তথ্যও ডিজিটাল পদ্ধতিতে নথিভুক্ত করতে হবে। শুধু বায়োমেট্রিক যন্ত্র বসালেই মিলবে না রেহাই; প্রতি সপ্তাহে পড়ুয়া ও শিক্ষকদের হাজিরার পুঙ্খানুপুঙ্খ তথ্য কলেজের নিজস্ব ওয়েবসাইটে আপলোড করা বাধ্যতামূলক। পর্ষদের স্পষ্ট বক্তব্য, শিক্ষক প্রশিক্ষণের গুণমান বজায় রাখতে এই স্বচ্ছতা অপরিহার্য। কোনওভাবেই এই নিয়ম এড়ানোর সুযোগ নেই।

উল্লেখ্য, কেন্দ্রীয় নিয়ামক সংস্থা এনসিটিই (NCTE) ২০১৯ সালেই এই মর্মে নির্দেশিকা জারি করেছিল। সেই ভিত্তিতে পর্ষদ আগেও একাধিকবার নির্দেশ দিলেও অনেক কলেজই তা থোড়াই কেয়ার করেছে। অভিযোগ, পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের উপস্থিতির ভুয়ো তথ্য জমা দিয়ে পর্ষদকে বিভ্রান্ত করা হতো। এবার সেই ‘ফাঁকিবাজি’ রুখতেই কোমড় বেঁধে নেমেছে গৌতম পালের নেতৃত্বাধীন পর্ষদ।

ইতিমধ্যেই পরিকাঠামোগত ত্রুটি ও বিভিন্ন অনিয়মের কারণে ধাপে ধাপে বহু ডিএলএড কলেজের অনুমোদন কেড়ে নিয়েছে পর্ষদ। ওয়াকিবহাল মহলের ধারণা, পর্ষদের এই ‘আল্টিমেটাম’-এর পর অন্তত বায়োমেট্রিক হাজিরা নিয়ে আর ঝুঁকি নিতে চাইবে না বেসরকারি কলেজ কর্তৃপক্ষগুলি। ২০ দিনের এই সময়সীমা শেষ হওয়ার পর পর্ষদ আচমকা পরিদর্শনে নামতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

Share on Social Media
  • Related Posts

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের পর শুক্রবার পরিষদীয় দলনেতা এবং নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। দায়িত্ব পাওয়ার পরেই রাজ্যবাসীর উদ্দেশে একগুচ্ছ বিশেষ বার্তা দেন তিনি। দলের…

    Share on Social Media

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    নিউজ ডেস্ক: ২০২৬ বিধানসভা নির্বাচনে (WB Election Result 2026) বাংলার মসনদে বিজেপির জয় জয়কার। আর এই সাফল্যের কেন্দ্রে রয়েছেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২০ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    ১৫ বছরের প্রতিজ্ঞা পূরণ! রাজ্যে বিজেপি আসতেই চুল কাটলেন বাগদার পঞ্চায়েত সদস্য

    ১৫ বছরের প্রতিজ্ঞা পূরণ! রাজ্যে বিজেপি আসতেই চুল কাটলেন বাগদার পঞ্চায়েত সদস্য
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.