বৃদ্ধার পিত্তথলিতে ‘পাথরের খনি’! এমআর বাঙুরে বিরল অস্ত্রোপচারে বেরোল দু’হাজারটি পাথর

নিউজ ডেস্ক: পিত্তথলিতে পাথর জমার কথা মাঝেমধ্যেই শোনা যায়, কিন্তু তার সংখ্যা যদি হয় দু’হাজার? শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনটাই ঘটেছে দক্ষিণ কলকাতার এমআর বাঙুর হাসপাতালে। ৭৩ বছরের এক বৃদ্ধার পিত্তথলি থেকে একে একে গুনে গুনে দু’হাজারটি পাথর বের করলেন চিকিৎসকেরা। বৃহস্পতিবার এক অত্যন্ত ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারের পর বর্তমানে সুস্থ রয়েছেন ওই বৃদ্ধা।

হাসপাতাল সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই অসহ্য পেটে ব্যথা, বমি ও বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন কলকাতার বাসিন্দা ওই বৃদ্ধা। একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে তাঁর গলব্লাডারে অসংখ্য পাথর জমে রয়েছে। তবে রোগীর বয়স ৭৩ বছর হওয়ায় এবং উচ্চ রক্তচাপজনিত সমস্যা থাকায় অস্ত্রোপচার করা চিকিৎসকদের কাছে ছিল এক বড় চ্যালেঞ্জ।

চিকিৎসক নীলনারায়ণ সরকারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল প্রথমে বৃদ্ধাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে অস্ত্রোপচারের জন্য শারীরিক ভাবে প্রস্তুত করে তোলেন। বৃহস্পতিবার অস্ত্রোপচার শুরু হলে দেখা যায়, পিত্তথলির ভেতর কার্যত পাথরের খনি জমে রয়েছে। একের পর এক মোট দু’হাজারটি ক্ষুদ্রাতিক্ষুদ্র পাথর বের করা হয়। চিকিৎসকদের মতে, এক জন মানুষের পিত্তথলিতে এত বিপুল পরিমাণ পাথর জমে থাকা একেবারেই স্বাভাবিক ঘটনা নয়। চিকিৎসকদের তৎপরতায় এক বড় বিপদ থেকে রক্ষা পেলেন ওই বৃদ্ধা। এমআর বাঙুর হাসপাতালের এই সাফল্যে খুশি রোগীর পরিবার।

Share on Social Media
  • Related Posts

    সোশ্যাল মিডিয়ায় প্রেম, উত্তরপ্রদেশ থেকে এসে নাবালিকাকে নিয়ে উধাও যুবক! তিন মাস পর কানপুর থেকে উদ্ধার

    নিউজ ডেস্ক: ফেসবুক-ইনস্টাগ্রামের পরিচিতি থেকে প্রেম, আর সেই প্রেমের টানেই ঘর ছাড়ল শিলিগুড়ির এক নাবালিকা। উত্তরপ্রদেশ থেকে এসে নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে পালানোর অভিযোগে কানপুর থেকে এক যুবককে গ্রেপ্তার করল মাটিগাড়া…

    Share on Social Media

    সোনার দামে আগুন, সেই সুযোগেই ‘গোল্ড ইনভেস্টমেন্ট’ টোপে সর্বস্বান্ত বাগুইআটির যুবক

    নিউজ ডেস্ক: গত এক বছরে সোনার বাজারে কার্যত অগ্নিমূল্য। গত বাজেটের সময় যে সোনার দাম ছিল ভরিপ্রতি প্রায় ৬৩ হাজার টাকা, বর্তমানে তা প্রায় আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে। লগ্নিকারীদের এই…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    সোশ্যাল মিডিয়ায় প্রেম, উত্তরপ্রদেশ থেকে এসে নাবালিকাকে নিয়ে উধাও যুবক! তিন মাস পর কানপুর থেকে উদ্ধার

    সোশ্যাল মিডিয়ায় প্রেম, উত্তরপ্রদেশ থেকে এসে নাবালিকাকে নিয়ে উধাও যুবক! তিন মাস পর কানপুর থেকে উদ্ধার

    ছেলেধরা আতঙ্ক হরিশ্চন্দ্রপুরে, পড়ুয়াদের স্কুল ফেরাতে পথে নামলেন শিক্ষকরাই

    ছেলেধরা আতঙ্ক হরিশ্চন্দ্রপুরে, পড়ুয়াদের স্কুল ফেরাতে পথে নামলেন শিক্ষকরাই

    সোনার দামে আগুন, সেই সুযোগেই ‘গোল্ড ইনভেস্টমেন্ট’ টোপে সর্বস্বান্ত বাগুইআটির যুবক

    সোনার দামে আগুন, সেই সুযোগেই ‘গোল্ড ইনভেস্টমেন্ট’ টোপে সর্বস্বান্ত বাগুইআটির যুবক

    রাজ্যসভার লড়াইয়ে বড় চমক মমতার, প্রার্থী তালিকায় রাজীব-বাবুল-কোয়েল

    রাজ্যসভার লড়াইয়ে বড় চমক মমতার, প্রার্থী তালিকায় রাজীব-বাবুল-কোয়েল

    ইডেনে ‘করো অথবা মরো’: সেমির লড়াইয়ে সূর্যের সামনে ক্যারিবিয়ান গাঁট

    ইডেনে ‘করো অথবা মরো’: সেমির লড়াইয়ে সূর্যের সামনে ক্যারিবিয়ান গাঁট

    ভূমিকম্পের জেরে ফাটল বেহালার রাস্তায়! আতঙ্কে ঘরছাড়লেন বাসিন্দারা

    ভূমিকম্পের জেরে ফাটল বেহালার রাস্তায়! আতঙ্কে ঘরছাড়লেন বাসিন্দারা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.