ভাঙড় বিস্ফোরণ কাণ্ডের তদন্তে এবার এনআইএ! বারুইপুর কোর্ট থেকে কেস ডায়েরি তলব বিচারভবনের

নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে সাম্প্রতিক বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তভার এবার আনুষ্ঠানিকভাবে হাতে নিল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ (NIA)। বুধবার কলকাতার বিচারভবনের বিশেষ এনআইএ আদালতে এই মামলার তদন্তভার গ্রহণের বিষয়টি কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে জানানো হয়। এর ফলে রাজ্য পুলিশের হাত থেকে তদন্তের রাশ এখন পুরোপুরি কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে চলে গেল।

এদিন এনআইএ-র বিশেষ সরকারি কৌঁসুলি শ্যামল ঘোষ আদালতে মামলার কেস ডায়েরি এবং বর্তমানে জেল হেফাজতে থাকা এক অভিযুক্তকে হাজির করার জন্য আবেদন জানান। ভারপ্রাপ্ত বিচারক শ্রুতিরূপা ঘোষ সেই আর্জি মঞ্জুর করেছেন। একইসঙ্গে, ভাঙড় বিস্ফোরণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র বারুইপুর আদালত থেকে কলকাতার বিশেষ এনআইএ আদালতে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছেন বিচারক। কেন্দ্রীয় এজেন্সির দাবি, এই বিস্ফোরণের নেপথ্যে কোনও গভীর ষড়যন্ত্র বা আন্তঃরাজ্য যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই পদক্ষেপ।

সরকারি কৌঁসুলি শ্যামলবাবু আদালতের বাইরে জানান, “তদন্ত প্রক্রিয়া শুরু হলেই এই ঘটনার আসল সত্য এবং নেপথ্যে থাকা প্রভাবশালীদের নাম সামনে আসবে।” উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আবহে ভাঙড়ে লাগাতার বোমা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। বামুনিয়ার পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু ও বেশ কয়েকজনের আহত হওয়ার খবর সামনে আসার পরই এনআইএ-র এই হস্তক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Share on Social Media
  • Related Posts

    ভোটের মুখে তপ্ত ভাঙড়! পুকুর ছেঁচে উদ্ধার রাইফেল ও ৮০টি তাজা বোমা, চরমে রাজনৈতিক তরজা

    নিউজ ডেস্ক: ২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ফের বারুদের গন্ধ। মঙ্গলবার ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে একটি পুকুর থেকে উদ্ধার হল একটি রাইফেল ও প্রায় ৮০টি তাজা…

    Share on Social Media

    বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, মাঝরাস্তায় তৃণমূল নেতার দেহ লোপাট! হাড়হিম করা তথ্য মিনাখাঁয়

    নিউজ ডেস্ক: মিনাখাঁয় তৃণমূলের বুথ সভাপতি মসিউর কাজির রহস্যমৃত্যুর জট কাটল। তদন্তে নেমে হাড়হিম করা তথ্য পেল পুলিশ। জানা গিয়েছে, ভাঙড়ের বামুনিয়া এলাকায় বোমা বাঁধতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভাঙড় বিস্ফোরণ কাণ্ডের তদন্তে এবার এনআইএ! বারুইপুর কোর্ট থেকে কেস ডায়েরি তলব বিচারভবনের

    ভাঙড় বিস্ফোরণ কাণ্ডের তদন্তে এবার এনআইএ! বারুইপুর কোর্ট থেকে কেস ডায়েরি তলব বিচারভবনের

    ড্রামে ভরা বস্তাবন্দি গলাকাটা দেহ উদ্ধার! ভদ্রেশ্বরে দিল্লিরোডে হাড়হিম করা হত্যাকাণ্ড, ঘাতক কি তবে পেশাদার খুনি?

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রামনবমীর আগের দিন সাঁকরাইলে প্রকাশ্য রাস্তায় তলোয়ার, গদা হাতে মিছিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। নির্বাচনি আচরণবিধি বলবৎ থাকায় এমন সশস্ত্র শোভাযাত্রা কীভাবে হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তার সঙ্গে মিছিলজুড়ে অহরহ বিজেপিকে ভোট দেওয়ার স্লোগান এবং ওই মিছিলে বিজেপি প্রার্থী বর্ণালী ঢালির উপস্থিতি গোটা ঘটনাকে বড়ো মাত্রা দিয়েছে। বুধবার বিকালে রাজগঞ্জ গঙ্গার ঘাট থেকে মানিকপুর পর্যন্ত প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার পথজুড়ে এই মিছিল হয়। অংশগ্রহণকারীদের একাংশের হাতে ছিল তলোয়ার ও গদা। ‘জয় শ্রী রাম’ ধ্বনির পাশাপাশি বারবার শোনা যায় বিজেপির পক্ষে ভোটদানের স্লোগান। কয়েক হাজার মানুষের উপস্থিতিতে মিছিলটি কার্যত শক্তি প্রদর্শনের চেহারা নেয়। মিছিল শুরুর সময় সেখানে উপস্থিত থাকতে দেখা যায় সাঁকরাইলের বিজেপি প্রার্থী বর্ণালী ঢালিকে। এই মিছিলের উদ্যোক্তা ‘বিবেকানন্দ সেবা সংগঠন’। সংগঠনের সভাপতি সহদেব থান্ডার বলেন, ‘অস্ত্র নিয়ে মিছিল করলে অসুবিধা কোথায়? দেবদেবীর হাতেও তো অস্ত্র থাকে। আমরা তো অসুরের বিরুদ্ধে লড়াই করছি। হাওড়া জেলার ঘরে ঘরে আতঙ্কবাদী রয়েছে। সব জেনেও প্রশাসন চুপ করে আছে। ২৬ বছর ধরে আমরা এই রীতি মেনেই সশস্ত্র মিছিল করে আসছি, তাতে সমস্যা কোথায়?’ মিছিল ঘিরে সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, আবার কেউ কেউ একে ধর্মীয় আবেগের বহিঃপ্রকাশ বলেই ব্যাখ্যা করেছেন। তবে আয়োজকদের মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। সাঁকরাইল কেন্দ্রের তৃণমূল সভাপতি অমৃত বোস পালটা বলেন, ‘নির্বাচনি আচরণবিধি চলাকালীন কীভাবে এই ধরনের অস্ত্র মিছিল হল, সেটাই বড়ো প্রশ্ন। এই মিছিলে নির্বাচন কমিশনের অনুমতি ছিল কি না, তা আমরা জানতে চাইব। সহদেববাবু নিজেও বিজেপির প্রার্থী হওয়ার চেষ্টা করেছিলেন। টিকিট না পেয়ে এখন উস্কানিমূলক কথা বলছেন। আসলে বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বলেই এই ধরনের উত্তেজনা তৈরির চেষ্টা চলছে। মানুষ এর জবাব ভোটবাক্সে দেবেন।’ শিবপুরের কাজিপাড়ায় রামনবমীর মিছিল ঘিরে অতীতে অশান্তির জেরে হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে, সেখানে কোনোভাবেই সশস্ত্র মিছিল করা যাবে না। সেই আবহে সাঁকরাইলে এই ঘটনা ঘিরে প্রশ্ন আরও জোরালো হয়েছে। যদিও হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তা জানিয়েছেন, ‘সংশ্লিষ্ট সংগঠন নির্বাচন কমিশনের অনুমতি নিয়েই মিছিল করেছে।’ তবুও নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ায় সশস্ত্র মিছিল এবং তার সঙ্গে প্রকাশ্য রাজনৈতিক স্লোগানকে ঘিরে বিতর্ক আপাতত থামার কোনো লক্ষণ নেই।

    মেয়ের বিচার পেতে ভোট ময়দানে আরজি করের ‘অভয়া’-র মা! পানিহাটিতে বিজেপির প্রার্থী ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি

    বারাকপুর জুড়ে ভোটের কড়া প্রহরা! ১,১৫০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, নামছে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

    আর জি কর-এ কাটছে না লিফট আতঙ্ক! ফের বিভ্রাট, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.