বারাকপুর জুড়ে ভোটের কড়া প্রহরা! ১,১৫০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, নামছে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই বারাকপুর শিল্পাঞ্চল জুড়ে নিরাপত্তার চাদর বিছিয়ে দিল পুলিশ ও প্রশাসন। বারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় ১ হাজার ১৫০ জন অভিযুক্তের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা (NBW) জারি করা হয়েছে। নির্বাচন কমিশনের কড়া নির্দেশে এই সমস্ত ফেরার আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই বিহার থেকে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করে আনা হয়েছে এবং বাকিদের খোঁজে ভিন রাজ্যেও তল্লাশি চালাচ্ছে পুলিশ।

কমিশনারেট সূত্রে খবর, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে বারাকপুরে মোট ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। প্রতিটি বুথের ভেতরে ও বাইরে থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বারাকপুরের পুলিশ কমিশনার অমিত সিং ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক সেরেছেন। বর্তমানে ১৯ কোম্পানি বাহিনী এলাকায় রয়েছে, যারা প্রতিদিন রুট মার্চ ও নাকা চেকিং চালাচ্ছে। বুথ পাহারা থেকে শুরু করে সার্বিক নিরাপত্তা— সব ক্ষেত্রেই কেন্দ্রীয় বাহিনীকে সামনে রেখেই রণকৌশল সাজাচ্ছে পুলিশ।

অস্ত্র উদ্ধারের ক্ষেত্রেও বিশেষ সাফল্য পেয়েছে বারাকপুর পুলিশ। শুধুমাত্র ভাটপাড়া থানা এলাকা থেকেই ২৭টি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্র পাচার রুখতে ফেরিঘাট, রেল স্টেশন থেকে শুরু করে কল্যাণী এক্সপ্রেসওয়ে, বিটি রোড ও বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে দিনরাত কড়া নাকা চেকিং চলছে। ঝাড়খণ্ড ও বিহারের দুষ্কৃতীদের আনাগোনার ওপর নজরদারি বাড়াতে গোয়েন্দা বিভাগকেও সতর্ক করা হয়েছে। সীমান্ত ও গঙ্গা লাগোয়া এলাকাগুলোতে পুলিশি টহল আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার।

Share on Social Media
  • Related Posts

    বারাকপুরে পুর-অচলাবস্থা, নাগরিক পরিষেবা লাটে; সমাধানের খোঁজে শুভ্রাংশু-তাপসরা

    নিউজ ডেস্ক: রাজ্যে ক্ষমতা হস্তান্তরের আবহে বারাকপুর শিল্পাঞ্চলের পুরসভাগুলোতে গভীর অচলাবস্থা তৈরি হয়েছে। কাঁচরাপাড়া থেকে ভাটপাড়া— একাধিক পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং তৃণমূলী কাউন্সিলররা হাজিরা দেওয়া বন্ধ করে দিয়েছেন। এই…

    Share on Social Media

    নতুন বাড়ির গৃহপ্রবেশের আনন্দ বিষাদে পরিণত, গঙ্গায় মাটি তুলতে গিয়ে তলিয়ে মৃত ২ বোন

    নিউজ ডেস্ক: নতুন বাড়িতে প্রবেশের খুশির আমেজ নিমেষেই বদলে গেল হাহাকারে। গৃহপ্রবেশের শুভ কাজের জন্য গঙ্গার জল ও মাটি আনতে গিয়ে গঙ্গায় তলিয়ে মৃত্যু হলো দুই বোনের। বৃহস্পতিবার সকালে উত্তর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    ১৫ বছরের প্রতিজ্ঞা পূরণ! রাজ্যে বিজেপি আসতেই চুল কাটলেন বাগদার পঞ্চায়েত সদস্য

    ১৫ বছরের প্রতিজ্ঞা পূরণ! রাজ্যে বিজেপি আসতেই চুল কাটলেন বাগদার পঞ্চায়েত সদস্য
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.