ভাঙড় বিস্ফোরণ কাণ্ডের তদন্তে এবার এনআইএ! বারুইপুর কোর্ট থেকে কেস ডায়েরি তলব বিচারভবনের

নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে সাম্প্রতিক বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তভার এবার আনুষ্ঠানিকভাবে হাতে নিল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ (NIA)। বুধবার কলকাতার বিচারভবনের বিশেষ এনআইএ আদালতে এই মামলার তদন্তভার গ্রহণের বিষয়টি কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে জানানো হয়। এর ফলে রাজ্য পুলিশের হাত থেকে তদন্তের রাশ এখন পুরোপুরি কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে চলে গেল।

এদিন এনআইএ-র বিশেষ সরকারি কৌঁসুলি শ্যামল ঘোষ আদালতে মামলার কেস ডায়েরি এবং বর্তমানে জেল হেফাজতে থাকা এক অভিযুক্তকে হাজির করার জন্য আবেদন জানান। ভারপ্রাপ্ত বিচারক শ্রুতিরূপা ঘোষ সেই আর্জি মঞ্জুর করেছেন। একইসঙ্গে, ভাঙড় বিস্ফোরণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র বারুইপুর আদালত থেকে কলকাতার বিশেষ এনআইএ আদালতে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছেন বিচারক। কেন্দ্রীয় এজেন্সির দাবি, এই বিস্ফোরণের নেপথ্যে কোনও গভীর ষড়যন্ত্র বা আন্তঃরাজ্য যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই পদক্ষেপ।

সরকারি কৌঁসুলি শ্যামলবাবু আদালতের বাইরে জানান, “তদন্ত প্রক্রিয়া শুরু হলেই এই ঘটনার আসল সত্য এবং নেপথ্যে থাকা প্রভাবশালীদের নাম সামনে আসবে।” উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আবহে ভাঙড়ে লাগাতার বোমা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। বামুনিয়ার পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু ও বেশ কয়েকজনের আহত হওয়ার খবর সামনে আসার পরই এনআইএ-র এই হস্তক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Share on Social Media
  • Related Posts

    ভোট মিটলেও স্বস্তি নেই ভাঙড়ে, লঙ্কা খেত থেকে উদ্ধার ৭টি তাজা বোমা

    নিউজ ডেস্ক: ভোট মিটলেই কি ফিরবে সেই চেনা ভাঙড়? বৃহস্পতিবার সাতসকালে লঙ্কা খেত থেকে সাত-সাতটি তাজা বোমা উদ্ধার হতেই এই প্রশ্নটা ফের জোরালো হয়ে উঠল তিলোত্তমার পড়শি এলাকায়। বুধবার গোটা…

    Share on Social Media

    উত্তপ্ত ভাঙড়ে পুলিশি দাপট, বিজয়গঞ্জ বাজারে সপার্ষদ রুটমার্চ কমিশনারের

    নিউজ ডেস্ক: ভোট এলেই যেন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে থাকে ভাঙড়। রাজনীতির কারবারিদের কাছে এ এক চেনা ছবি। গত ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সেই ভয়াবহ স্মৃতি এখনও অমলিন, যেখানে সাত-সাতটি…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    ১৫ বছরের প্রতিজ্ঞা পূরণ! রাজ্যে বিজেপি আসতেই চুল কাটলেন বাগদার পঞ্চায়েত সদস্য

    ১৫ বছরের প্রতিজ্ঞা পূরণ! রাজ্যে বিজেপি আসতেই চুল কাটলেন বাগদার পঞ্চায়েত সদস্য
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.