ভোটার তালিকায় নাম ‘বিচারাধীন’, আশঙ্কায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ফরাক্কার প্রৌঢ়ের

নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা (SIR) ঘিরে এবার মুর্শিদাবাদে চরম বিপত্তি। তালিকায় নিজের এবং দুই ছেলের নাম ‘বিচারাধীন’ অবস্থায় দেখে তীব্র আতঙ্কে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন ফরাক্কা ব্লকের বিন্দুগ্রামের বাসিন্দা বাবলু হালদার (৬০)। বর্তমানে তিনি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে ফরাক্কা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শনিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় বাবলু হালদার দেখেন যে, দীর্ঘকাল ওই এলাকায় বসবাস করা সত্ত্বেও তাঁর এবং তাঁর দুই ছেলের নামের পাশে ‘বিচারাধীন’ তকমা সেঁটে দেওয়া হয়েছে। নাগরিকত্ব বা ভোটাধিকার হারানোর আশঙ্কায় গভীর মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। সেই দুশ্চিন্তা সহ্য করতে না পেরে সোমবার বিকেলে তিনি কীটনাশক পান করেন।

গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে তড়িঘড়ি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে সেখানেই মৃত্যুর সঙ্গে লড়ছেন ওই প্রৌঢ়। ঘটনার খবর পেয়েই বাবলু হালদারের পরিবারের সঙ্গে দেখা করতে যান ফরাক্কা ব্লক আইএনটিটিইউসি (INTTUC)-র সভাপতি অরুণময় দাস এবং তৃণমূল নেতা বাবলু ঘোষ। তাঁরা পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি ভোটার তালিকায় এই ধরণের অসংগতি নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।

উল্লেখ্য, এবারের ভোটার তালিকায় নাম বাদ যাওয়া বা ‘বিচারাধীন’ থাকার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দানা বেঁধেছে। ফরাক্কার এই ঘটনা সেই আতঙ্ককেই আরও উসকে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Share on Social Media
  • Related Posts

    এসএসসি নিয়োগ দুর্নীতিতে ফের সক্রিয় ইডি, এবার তলব পার্থ-অর্পিতাকে! ১৬ থেকে ১৮ই মার্চের মধ্যে হাজিরার নির্দেশ

    নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার ফের কোমর বেঁধে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। স্কুল সার্ভিস কমিশন (SSC) নিয়োগ কেলেঙ্কারির শিকড়ে পৌঁছাতে এবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর…

    Share on Social Media

    সীমান্ত পেরিয়ে ফেরার পথে বিএসএফের জালে ২ বাংলাদেশি তরুণ, নেপাল থেকে অস্ট্রেলিয়া যাওয়ার ছক বানচাল!

    নিউজ ডেস্ক: অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা করতে গিয়ে বিএসএফের (BSF) হাতে ধরা পড়ল দুই বাংলাদেশি তরুণ। শনিবার জলপাইগুড়ি সেক্টরের ১৭৪ নম্বর ব্যাটালিয়নের ভোটবাড়ি সীমা চৌকির জওয়ানেরা তাঁদের আটক করেন। ধৃতদের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    এসএসসি নিয়োগ দুর্নীতিতে ফের সক্রিয় ইডি, এবার তলব পার্থ-অর্পিতাকে! ১৬ থেকে ১৮ই মার্চের মধ্যে হাজিরার নির্দেশ

    এসএসসি নিয়োগ দুর্নীতিতে ফের সক্রিয় ইডি, এবার তলব পার্থ-অর্পিতাকে! ১৬ থেকে ১৮ই মার্চের মধ্যে হাজিরার নির্দেশ

    সীমান্ত পেরিয়ে ফেরার পথে বিএসএফের জালে ২ বাংলাদেশি তরুণ, নেপাল থেকে অস্ট্রেলিয়া যাওয়ার ছক বানচাল!

    সীমান্ত পেরিয়ে ফেরার পথে বিএসএফের জালে ২ বাংলাদেশি তরুণ, নেপাল থেকে অস্ট্রেলিয়া যাওয়ার ছক বানচাল!

    পুকুরের জলের তলায় ‘আস্ত’ দুটি টোটো! মেখলিগঞ্জে প্রাক্তন প্রধানের পুকুরে রহস্যময় হদিশ, চাঞ্চল্য এলাকায়

    পুকুরের জলের তলায় ‘আস্ত’ দুটি টোটো! মেখলিগঞ্জে প্রাক্তন প্রধানের পুকুরে রহস্যময় হদিশ, চাঞ্চল্য এলাকায়

    দোলের সকালে মমতার গড়ে শুভেন্দু! গেরুয়া বসনে ভবানীপুরের মন্দিরে পুজো দিয়ে ‘সনাতনী’ বার্তা বিরোধী দলনেতার

    দোলের সকালে মমতার গড়ে শুভেন্দু! গেরুয়া বসনে ভবানীপুরের মন্দিরে পুজো দিয়ে ‘সনাতনী’ বার্তা বিরোধী দলনেতার

    চাঁচলের মরণফাঁদ ‘কাজি নজরুল’ বাস টার্মিনাস! যানজটে অতিষ্ঠ হয়ে এবার রাস্তায় নামলেন চালকেরা

    চাঁচলের মরণফাঁদ ‘কাজি নজরুল’ বাস টার্মিনাস! যানজটে অতিষ্ঠ হয়ে এবার রাস্তায় নামলেন চালকেরা

    ৮ লক্ষ ভোটারের ভাগ্য ঝুলে! মালদহে ভোট স্থগিতের দাবিতে এবার গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় কংগ্রেস

    ৮ লক্ষ ভোটারের ভাগ্য ঝুলে! মালদহে ভোট স্থগিতের দাবিতে এবার গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় কংগ্রেস
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.