এসএসসি নিয়োগ দুর্নীতিতে ফের সক্রিয় ইডি, এবার তলব পার্থ-অর্পিতাকে! ১৬ থেকে ১৮ই মার্চের মধ্যে হাজিরার নির্দেশ

নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার ফের কোমর বেঁধে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। স্কুল সার্ভিস কমিশন (SSC) নিয়োগ কেলেঙ্কারির শিকড়ে পৌঁছাতে এবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী ১৬ থেকে ১৮ই মার্চের মধ্যে তাঁদের ইডি-র দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। জেল থেকে জামিনে মুক্তির পর এই প্রথম এসএসসি মামলায় সরাসরি কেন্দ্রীয় সংস্থার মুখোমুখি হতে চলেছেন তাঁরা।

২০২২ সালের জুলাই মাসে নিয়োগ দুর্নীতির অভিযোগে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা এবং বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন পার্থ ও অর্পিতা। দীর্ঘ কারাবাসের পর বর্তমানে দু’জনেই জামিনে মুক্ত রয়েছেন। তবে ইডি সূত্রে দাবি করা হয়েছে, এসএসসি মামলার আর্থিক লেনদেন সংক্রান্ত তদন্তে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যের হদিশ মেলেনি। সেই ধোঁয়াশা কাটানোর জন্যই এবার প্রাক্তন মন্ত্রী ও তাঁর বান্ধবীকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইডি সূত্রে আরও খবর, কেবল পার্থ-অর্পিতাই নন, তদন্তের স্বার্থে চলতি মাসেই আরও বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এবং সন্দেহভাজন চাকরিপ্রার্থীকেও তলব করার পরিকল্পনা রয়েছে। তাঁদের বয়ান রেকর্ড করে দুর্নীতির নেপথ্যে থাকা বড়সড় চক্রটিকে চিহ্নিত করতে চাইছে কেন্দ্রীয় সংস্থা।

গত নভেম্বর মাসে জামিন পাওয়ার পর থেকে পার্থ চট্টোপাধ্যায় তাঁর নাকতলার বাসভবনেই রয়েছেন। মাঝে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাঁকে। অন্যদিকে, গত বছরই জেল থেকে মুক্তি পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। দীর্ঘ বিরতির পর ফের ইডি-র তলবে দু’জনের হাজিরা দেওয়া নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। বিধানসভা ভোটের মুখে এই কেন্দ্রীয় তৎপরতা শাসক দলের অস্বস্তি বাড়াতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Share on Social Media
  • Related Posts

    ইডি ভীতি দেখিয়ে ৯০ লক্ষের প্রতারণা! গড়িয়াহাটের ব্যবসায়ীকে ঠকিয়ে পুলিশের জালে ভুয়ো তৃণমূল নেতা

    নিউজ ডেস্ক: বাড়ি দখলমুক্ত করতে ভাড়া করা গুন্ডা এখন এনফোর্সমেন্ট ডিরেক্টরি বা ইডি (ED)-র হেফাজতে রয়েছে, আর সেই গুন্ডাকে নগদে টাকা দেওয়ার অপরাধে বাড়ির মালিককেও গ্রেফতার করতে পারে কেন্দ্রীয় এজেন্সি!…

    Share on Social Media

    অ্যাম্বুলেন্সের দালালরাজ খতম! ওলার মতোই অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    নিউজ ডেস্ক: জরুরি চিকিৎসার প্রয়োজনে অ্যাম্বুলেন্সের জন্য আর দালালের চক্করে ঘুরতে হবে না, বা গুণতে হবে না আকাশছোঁয়া ভাড়া। এবার ওলা (Ola) বা উবেরের (Uber) মতোই মোবাইলের একটি অ্যাপে বুক…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    এক মাস ধরে নেই সভাধিপতি, মহকুমা পরিষদে অচলাবস্থা! ভাঙতে পারে বোর্ড, শিলিগুড়িতে বিশেষ সভা আজ

    এক মাস ধরে নেই সভাধিপতি, মহকুমা পরিষদে অচলাবস্থা! ভাঙতে পারে বোর্ড, শিলিগুড়িতে বিশেষ সভা আজ

    ক্রেডেনশিয়াল ছাড়া সাদা কাগজে কাজ! উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ঠিকাদারদের শোকজ ও ব্ল্যাকলিস্ট করার হুঁশিয়ারি নিশীথ প্রামাণিকের

    ক্রেডেনশিয়াল ছাড়া সাদা কাগজে কাজ! উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ঠিকাদারদের শোকজ ও ব্ল্যাকলিস্ট করার হুঁশিয়ারি নিশীথ প্রামাণিকের

    ইডি ভীতি দেখিয়ে ৯০ লক্ষের প্রতারণা! গড়িয়াহাটের ব্যবসায়ীকে ঠকিয়ে পুলিশের জালে ভুয়ো তৃণমূল নেতা

    ইডি ভীতি দেখিয়ে ৯০ লক্ষের প্রতারণা! গড়িয়াহাটের ব্যবসায়ীকে ঠকিয়ে পুলিশের জালে ভুয়ো তৃণমূল নেতা

    শঙ্করপুরের অভিশপ্ত ট্রলার দুর্ঘটনা: ফের শুরু নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজ, বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের চিরুনি তল্লাশি

    শঙ্করপুরের অভিশপ্ত ট্রলার দুর্ঘটনা: ফের শুরু নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজ, বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের চিরুনি তল্লাশি

    অ্যাম্বুলেন্সের দালালরাজ খতম! ওলার মতোই অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    অ্যাম্বুলেন্সের দালালরাজ খতম! ওলার মতোই অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত, ২০২৭ সালের নভেম্বরের মধ্যে রাজ্যে বসবে ৪০ লক্ষ স্মার্ট মিটার!

    বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত, ২০২৭ সালের নভেম্বরের মধ্যে রাজ্যে বসবে ৪০ লক্ষ স্মার্ট মিটার!
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.