চাঁচলের মরণফাঁদ ‘কাজি নজরুল’ বাস টার্মিনাস! যানজটে অতিষ্ঠ হয়ে এবার রাস্তায় নামলেন চালকেরা

নিউজ ডেস্ক: মালদহের চাঁচল সদরের যানজট সমস্যা এখন নিত্যনৈমিত্তিক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। সড়কের ধারে অপরিকল্পিত বাস টার্মিনাস এবং ফুটপাত জুড়ে গজিয়ে ওঠা দোকানের জেরে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এই অব্যবস্থার প্রতিবাদে এবং অবিলম্বে বাস টার্মিনাস স্থানান্তরের দাবিতে সোমবার সরব হলেন বাস ইউনিয়নের সদস্য ও চালকেরা। প্রশাসনের দীর্ঘসূত্রিতার বিরুদ্ধে এদিন চাঁচল রাজবাড়ি সংলগ্ন এলাকায় বিক্ষোভ দেখান তাঁরা।

চাঁচল-আশুতোষ মোড় সংলগ্ন ব্যস্ততম সড়কের ধারেই অবস্থিত কাজি নজরুল ইসলাম বাস টার্মিনাস। প্রতিদিন এই টার্মিনাস থেকে মালদহ, গাজোল, রতুয়া ও রায়গঞ্জ রুটের ১২৮টি বেসরকারি বাস এবং শতাধিক ছোট গাড়ি চলাচল করে। কিন্তু টার্মিনাসে বাস ঘোরানোর পর্যাপ্ত জায়গা না থাকায় মূল সড়কেই গাড়ি ঘোরাতে বাধ্য হন চালকেরা। ফলে দীর্ঘ সময় ধরে দুই প্রান্তে আটকে পড়ে শয়ে শয়ে যানবাহন, এমনকি জরুরি অবস্থায় অ্যাম্বুলেন্সও বের হতে পারে না। চালকদের অভিযোগ, জায়গার অভাবে যাত্রী ওঠানামা করানোর সময় পথচারীদের কটু কথা শুনতে হয় তাঁদের।

স্থানীয় সূত্রে খবর, প্রায় চার বছর আগে খোদ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে এই টার্মিনাস সরানোর বিষয়টি উঠেছিল। মালদহ জেলা পরিষদের তৎকালীন সদস্য মহম্মদ সামিউল ইসলামের তদ্বিরে প্রশাসন রানিকামাত এলাকায় পূর্ত দপ্তরের জায়গায় নতুন টার্মিনাস গড়ার পরিকল্পনাও নেয়। কিন্তু ফাইলবন্দি সেই পরিকল্পনা আজও বাস্তবের মুখ দেখেনি। মালদহ বাস ও মিনিবাস অ্যাসোসিয়েশনের চাঁচলের চেন মাস্টার প্রদীপ চট্টোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রশাসন শুধু আশ্বাস দেয়, কাজের কাজ কিছুই হয় না। দ্রুত টার্মিনাস না সরানো হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।”

চাঁচল মহকুমা শাসক ঋত্বিক হাজরা অবশ্য জানিয়েছেন, নতুন বাস টার্মিনাসের জমিটি পূর্ত দপ্তরের থেকে পরিবহণ দপ্তরের হাতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আইনি জটিলতা কাটিয়ে ভোটের পরেই এই সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। একই সুর শোনা গিয়েছে জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেনের গলায়। তবে প্রশাসনের এই ‘ভোট পরবর্তী’ আশ্বাসে কতটা চিঁড়ে ভিজবে, তা নিয়ে সন্দিহান চাঁচলের ভুক্তভোগী বাসিন্দারা।

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.