ভোটের মুখে শহরে ইডি-র মেগা হানা, আটক বেহালার ব্যবসায়ী; লালবাজারের কর্তার বাড়িতেও তল্লাশি

নিউজ ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তিলোত্তমায় ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ, তার ঠিক চার দিন আগে রবিবার সকাল থেকে কলকাতার একাধিক প্রান্তে ম্যারাথন তল্লাশি শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এ দিন বেহালার এক প্রভাবশালী আবাসন ব্যবসায়ীকে আটক করার পাশাপাশি লালবাজারের এক পদস্থ পুলিশ কর্তার বাসভবনেও হানা দিয়েছেন তদন্তকারীরা। কেন্দ্রীয় সংস্থার এই জোড়া হানায় ভোটের মুখে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

ইডি সূত্রে খবর, রবিবার সকালেই বেহালার পর্ণশ্রী এলাকায় রিয়েল এস্টেট ব্যবসায়ী জয় কামদারের বাড়িতে পৌঁছন আধিকারিকরা। তবে সেখানে পৌঁছে তদন্তকারীদের দীর্ঘক্ষণ দরজার বাইরে অপেক্ষা করতে হয় বলে অভিযোগ। প্রায় ৪০ মিনিট পর বাড়ির দরজা খোলা হলে শুরু হয় তল্লাশি। এর আগে বেআইনি জমি দখল মামলায় অভিযুক্ত সোনা পাপ্পুকে জেরা করে জয়ে কামদারের নাম পেয়েছিলেন গোয়েন্দারা। এদিন প্রায় ৫ ঘণ্টা ম্যারাথন জেরার পর বয়ানে অসঙ্গতি মেলায় তাঁকে আটক করে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়। উল্লেখ্য, এর আগেও এই ব্যবসায়ীর বাড়ি থেকে কয়েক কোটি টাকা ও গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের জন্য ইডি তাঁকে দু’বার তলব করলেও তিনি হাজিরা এড়িয়েছিলেন। এ দিন তাঁর বাড়ি থেকেও বেশ কিছু নতুন নথি বাজেয়াপ্ত করা হয়েছে।

অন্যদিকে, বালিগঞ্জের ফার্ন রোডে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতেও এদিন হানা দেয় ইডি। শান্তনুবাবু আগে কালীঘাট থানার ওসি পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়িতে ঠিক কী কারণে তল্লাশি চালানো হচ্ছে, তা নিয়ে তদন্তকারীরা এখনও মুখ না খুললেও বিষয়টি নিয়ে প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবারই বালিগঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে হানা দিয়েছিল আয়কর দপ্তর। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির এই অতি-সক্রিয়তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।

Share on Social Media
  • Related Posts

    এন্টালিতে তৃণমূল কর্মী খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ; নেপথ্যে গোষ্ঠীকোন্দল নাকি ব্যবসায়িক শত্রুতা?

    নিউজ ডেস্ক: ভোট মিটলেও খাস কলকাতায় হিংসার দাপট থামছে না। এবার এন্টালিতে নৃশংস খুনের ঘটনা প্রকাশ্যে এল। বুধবার ভোরে এন্টালি থানা এলাকার রাধানাথ চৌধুরী রোডের একটি নির্মীয়মাণ আবাসনের সামনে থেকে…

    Share on Social Media

    বিজয় মিছিলে ‘বুলডোজার’ নিষিদ্ধ করল লালবাজার, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ নগরপাল

    নিউজ ডেস্ক: নির্বাচনের ফলাফল ঘোষণার পর কলকাতার শ্যামপুকুর ও নিউ মার্কেট এলাকায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজারের উপস্থিতি এবং ভাঙচুরের ঘটনায় নড়েচড়ে বসল লালবাজার। নিউ মার্কেট এলাকায় বুলডোজার দিয়ে একটি দুর্গাপূজার…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.