মায়ানমারে শক্তিশালী ভূমিকম্প, দুপুরের মুখে কেঁপে উঠল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলা

নিউজ ডেস্ক: সাতসকালে নয়, ভরদুপুরের তপ্ত রোদে আচমকাই পায়ের তলার মাটি দুলে উঠল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। শুক্রবার দুপুর ১টা ২২ মিনিট ২৫ সেকেন্ড নাগাদ এক জোরালো কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৫। কয়েক সেকেন্ডের এই স্থায়ী কম্পনে আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

ভারতের জাতীয় ভূতাত্ত্বিক সর্বেক্ষণ সংস্থা (GSI) জানিয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল প্রতিবেশী দেশ বাংলাদেশের সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎসস্থল। কম্পনের তীব্রতায় কলকাতার গণেশচন্দ্র অ্যাভিনিউয়ে একটি পুরনো বহুতল হেলে পড়ার খবর পাওয়া গিয়েছে।  কলকাতা ছাড়াও হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলির বিস্তীর্ণ অংশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট ছেড়ে মানুষ খোলা রাস্তায় জমায়েত করেন। যদিও এখনও পর্যন্ত বড় ধরনের কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সাতক্ষীরা থেকে ১৮৮ কিলোমিটার দূরে অবস্থিত ঢাকাতেও এই কম্পন অনুভূত হয়েছে বলে বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর।

Share on Social Media
  • Related Posts

    সোশ্যাল মিডিয়ায় প্রেম, উত্তরপ্রদেশ থেকে এসে নাবালিকাকে নিয়ে উধাও যুবক! তিন মাস পর কানপুর থেকে উদ্ধার

    নিউজ ডেস্ক: ফেসবুক-ইনস্টাগ্রামের পরিচিতি থেকে প্রেম, আর সেই প্রেমের টানেই ঘর ছাড়ল শিলিগুড়ির এক নাবালিকা। উত্তরপ্রদেশ থেকে এসে নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে পালানোর অভিযোগে কানপুর থেকে এক যুবককে গ্রেপ্তার করল মাটিগাড়া…

    Share on Social Media

    ছেলেধরা আতঙ্ক হরিশ্চন্দ্রপুরে, পড়ুয়াদের স্কুল ফেরাতে পথে নামলেন শিক্ষকরাই

    নিউজ ডেস্ক: গুজব আর আতঙ্কের সাঁড়াশি চাপে কার্যত স্তব্ধ হতে বসেছে পঠনপাঠন। মালদহের হরিশ্চন্দ্রপুরে ‘ছেলেধরা’ আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে, অভিভাবকরা সন্তানদের স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন। এই অচলাবস্থা কাটাতে এবং…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    সোশ্যাল মিডিয়ায় প্রেম, উত্তরপ্রদেশ থেকে এসে নাবালিকাকে নিয়ে উধাও যুবক! তিন মাস পর কানপুর থেকে উদ্ধার

    সোশ্যাল মিডিয়ায় প্রেম, উত্তরপ্রদেশ থেকে এসে নাবালিকাকে নিয়ে উধাও যুবক! তিন মাস পর কানপুর থেকে উদ্ধার

    ছেলেধরা আতঙ্ক হরিশ্চন্দ্রপুরে, পড়ুয়াদের স্কুল ফেরাতে পথে নামলেন শিক্ষকরাই

    ছেলেধরা আতঙ্ক হরিশ্চন্দ্রপুরে, পড়ুয়াদের স্কুল ফেরাতে পথে নামলেন শিক্ষকরাই

    সোনার দামে আগুন, সেই সুযোগেই ‘গোল্ড ইনভেস্টমেন্ট’ টোপে সর্বস্বান্ত বাগুইআটির যুবক

    সোনার দামে আগুন, সেই সুযোগেই ‘গোল্ড ইনভেস্টমেন্ট’ টোপে সর্বস্বান্ত বাগুইআটির যুবক

    রাজ্যসভার লড়াইয়ে বড় চমক মমতার, প্রার্থী তালিকায় রাজীব-বাবুল-কোয়েল

    রাজ্যসভার লড়াইয়ে বড় চমক মমতার, প্রার্থী তালিকায় রাজীব-বাবুল-কোয়েল

    ইডেনে ‘করো অথবা মরো’: সেমির লড়াইয়ে সূর্যের সামনে ক্যারিবিয়ান গাঁট

    ইডেনে ‘করো অথবা মরো’: সেমির লড়াইয়ে সূর্যের সামনে ক্যারিবিয়ান গাঁট

    ভূমিকম্পের জেরে ফাটল বেহালার রাস্তায়! আতঙ্কে ঘরছাড়লেন বাসিন্দারা

    ভূমিকম্পের জেরে ফাটল বেহালার রাস্তায়! আতঙ্কে ঘরছাড়লেন বাসিন্দারা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.