মেয়েকে টিউশন থেকে নিয়ে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, লুৎফরকে পিষে দিল ট্রাক; রণক্ষেত্র জলপাইগুড়ির গোশালা মোড়

মেয়ের পড়াশোনা শেষে বাইকে বসিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু সেই ফেরাই যে শেষ ফেরা হবে, তা কল্পনাও করতে পারেনি পরিবার। মঙ্গলবার রাতে জলপাইগুড়ি শহর সংলগ্ন গোশালা মোড় এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা লুৎফর রহমানের (৪৮)। এই ঘটনায় লুৎফরের নবম শ্রেণি পড়ুয়া মেয়েও গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

স্থানীয় সূত্রে খবর, নিউটাউন পাড়ায় টিউশন পড়ে মেয়েকে নিয়ে বাইকে করে ফিরছিলেন লুৎফর। গোশালা মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বাইকে সজোরে ধাক্কা মারে। মেয়েটি রাস্তার পাশে ছিটকে পড়লেও লুৎফর সরাসরি ট্রাকের চাকার তলায় চলে যান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘাতক ট্রাকটি লুৎফর ও তাঁর বাইকটিকে বেশ কিছুটা পথ হিঁচড়ে নিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তৃণমূল নেতার।

দুর্ঘটনার খবর চাউর হতেই রণক্ষেত্রের চেহারা নেয় গোশালা মোড় এলাকা। উত্তেজিত জনতা লাঠি নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ে। অভিযোগ, ক্ষুব্ধ জনতা রাস্তায় দাঁড়িয়ে থাকা বেশ কিছু যানবাহনে ভাঙচুর চালায়, যার জেরে ৩১ নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পৌঁছলে তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও চালক পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    মঙ্গলবার কালবৈশাখীর তাণ্ডব! দক্ষিণ ও উত্তরবঙ্গের ৮ জেলায় ‘কমলা’ সতর্কতা, বইতে পারে ঝোড়ো হাওয়া

    নিউজ ডেস্ক: ছুটির রেশ কাটতে না কাটতেই ফের প্রাকৃতিক দুর্যোগের ভ্রুকুটি রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। পরিস্থিতি বিবেচনা করে উত্তর ও…

    Share on Social Media

    রেশনে চিনি কি ব্রাত্য? ৩১ মার্চের পর বরাদ্দ ঘিরে ধোঁয়াশা, আশঙ্কায় ৫ কোটি অন্ত্যোদয় উপভোক্তা

    নিউজ ডেস্ক: ভোটমুখী বাংলায় এবার কি রেশন কার্ডে সস্তায় চিনি পাওয়াও বন্ধ হতে চলেছে? কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক পদক্ষেপ ঘিরে অন্তত তেমনই আশঙ্কা দানা বেঁধেছে। ৩১ মার্চের পর থেকে রেশনে ভরতুকিযুক্ত…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    বৈদিক প্রথা মেনে সাঁতরাগাছিতে জমকালো উপনয়ন অনুষ্ঠান: ঋতচিত ও ঋদ্ধিমানের ব্রহ্মচর্য জীবনে প্রবেশ

    বৈদিক প্রথা মেনে সাঁতরাগাছিতে জমকালো উপনয়ন অনুষ্ঠান: ঋতচিত ও ঋদ্ধিমানের ব্রহ্মচর্য জীবনে প্রবেশ

    সিএএ-র কবচে জামিন বাংলাদেশি মহিলার! বনগাঁয় নাগরিকত্ব নিয়ে তৃণমূল-বিজেপি তর্জা তুঙ্গে

    সিএএ-র কবচে জামিন বাংলাদেশি মহিলার! বনগাঁয় নাগরিকত্ব নিয়ে তৃণমূল-বিজেপি তর্জা তুঙ্গে

    মঙ্গলবার কালবৈশাখীর তাণ্ডব! দক্ষিণ ও উত্তরবঙ্গের ৮ জেলায় ‘কমলা’ সতর্কতা, বইতে পারে ঝোড়ো হাওয়া

    মঙ্গলবার কালবৈশাখীর তাণ্ডব! দক্ষিণ ও উত্তরবঙ্গের ৮ জেলায় ‘কমলা’ সতর্কতা, বইতে পারে ঝোড়ো হাওয়া

    রক্তের আকালে ‘মরার ওপর খাঁড়ার ঘা’! মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংকের ৮১ কর্মী ভোটের ডিউটিতে

    রক্তের আকালে ‘মরার ওপর খাঁড়ার ঘা’! মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংকের ৮১ কর্মী ভোটের ডিউটিতে

    রেশনে চিনি কি ব্রাত্য? ৩১ মার্চের পর বরাদ্দ ঘিরে ধোঁয়াশা, আশঙ্কায় ৫ কোটি অন্ত্যোদয় উপভোক্তা

    রেশনে চিনি কি ব্রাত্য? ৩১ মার্চের পর বরাদ্দ ঘিরে ধোঁয়াশা, আশঙ্কায় ৫ কোটি অন্ত্যোদয় উপভোক্তা

    তেলের আকাল ও ভোটের ডিউটি: জোড়া ফলায় বিদ্ধ রাজ্যের গণপরিবহণ, নাজেহাল আমজনতা

    তেলের আকাল ও ভোটের ডিউটি: জোড়া ফলায় বিদ্ধ রাজ্যের গণপরিবহণ, নাজেহাল আমজনতা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.